Showing posts with label FACEBOOK TIPS.. Show all posts
Showing posts with label FACEBOOK TIPS.. Show all posts

Saturday, May 28, 2011

কীবোর্ডের কয়েকটি কী চেপেই ফেসবুকে আনুন লেন্স ফ্লেয়ার ইফেক্ট

ফেসবুক অন্যান্য সোশাল নেটওরার্কিংসাইটগুলোর মত কাস্টোমাইজেবল না। প্রতিদিন একই প্রোফাইল দেখতে দেখতে একঘেয়ে লাগে। ফেসবুকে বৈচিত্র খুঁজতে গিয়ে মিনিট দশেক গুগলিং করে পেয়ে গেলাম ফেসবুকের ইস্টার এগ কোনামি কোড দিয়ে প্রোফাইলে লেন্সফ্লেয়ার ইফেক্ট আনার মজাদার টিপসটি। ভাবছেন খুব কঠিন কিছু? এক্কেবারে সেজা! ফেসবুক আপনার প্রোফাইলে লগ ইন করুন। তারপর কার্সর কী আর ক্যারেক্টার কীগুলো চাপুন নিচে যেভাবে লেখা আছে হুবহু (কমা ছাড়া)।
UP, Up, Down, Down, Left, Right, Left, Right, B, A,  <Enter>
ব্যাস কাজ শেষ। এইবার মাউস দিয়ে স্ক্রল করুন আর মজা নিন লেন্স ফ্লেয়ার ইফেক্ট এর। স্ক্রল ছাড়া শুধু প্রোফাইলের খালি জায়গায় ক্লীক করলে ও ইফেক্ট পাবেন। নিচে আমার ফেসবুকের স্ক্রীনসট দিলাম-

Sunday, April 17, 2011

ফেসবুক ব্যাবহারের মাধ্যমে আয় করার নতুন কিছু টিপস যা না দেখলে আপনি কিছু মিস করাতে পারেন।

আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি। আপনি জানেন কি ফেসবুক ব্যাবহার করে আপনি ইচ্ছা করলেই ভাল আয় করতে পারেন। তার জন্য যা করতে হবে - আপনাকে প্রথমে এই লিংকে ক্লিক করতে হবে। তবে আপনার একটি ফেসবুক একাউন্ট অবশ্যই থাকতে হবে। উক্ত লিংকে লগ ইন করার জন্য আপনাকে দেওয়া হবে ১ ডলার। আর আপনি আপনার আয় কৃত ডলার উঠাতে পারবেন আপনার পেপাল/ এলার্টপে এর একউন্টের মাধ্যমে। সর্বনিম্ন ৫ডলার পে আউট করা যায়। আপনি ইচ্ছা করলে আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে ও ইনভাইট কারতে পারেন। আর এই জন্য আপনাকে দেওয়া হবে তাদের আয়কৃত ডলারের ১০ শতাংশ। এছাড়া ও সার্ভে করে আপনি আপনার আয় বাড়াতে পারেন খুবই সহজে। এ সম্পর্কে আপনি আরো জানতে চাইলে এই লিংকে ক্লিক করতে পারেন।

Sunday, April 3, 2011

ফেসবুকের তথ্য নিরাপত্তায় ৫ টিপস

ফেসবুকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে অনেকেই আজকাল বেশ চিন্তিত। যেকোনো মুহূর্তে হ্যাকারা ঢুকে পড়তে পারে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে, নিয়ে নিতে পারে ছবি কিংবা ব্যক্তিগত তথ্য। তারপর কেবলই হয়রানি। এ রকম আরও কত দুঃশ্চিন্তা!
ফেসবুক ব্যবহারকারীদের এ ধরনের দুঃশ্চিন্তা দূর করতে তথ্যপ্রযুক্তিবিদেরা কাজ করে যাচ্ছেন। ফেসবুকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাঁচটি কৌশল আবিষ্কার করেছেন তাঁরা। তো আর দেরি কেন; জেনে নিন নিরাপত্তার সেই কৌশলগুলো।

এক. ব্যক্তিগত গোপন (প্রাইভেসি) সেটিং সম্পর্কে জানা
আপনি দীর্ঘদিন ফেসবুক ব্যবহার করলেও নিজের গোপন সেটিং সম্পর্কে ধারণা না-ও থাকতে পারে। এমন অনেকেই আছেন, যাঁরা কখনো এই অপশনটিতে প্রবেশ করেননি। কিন্তু ফেসবুকে নিজের তথ্য নিয়ন্ত্রণে রাখতে গোপন সেটিং সম্পর্কে জানা জরুরি।
এ জন্য প্রথমেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। এরপর ওপরে ডান দিকে অ্যাকাউন্ট মেন্যুতে ক্লিক করে প্রাইভেসি সেটিংয়ে আবার ক্লিক করতে হবে। প্রাইভেসি সেটিং পেজটি এলে সেটিং টেবিল থেকে কাস্টমাইজ সেটিংয়ে ক্লিক করতে হবে। এখন নির্ধারণ করুন, বন্ধু, বন্ধুর বন্ধু অথবা সবার সঙ্গে কী কী এবং কোন কোন তথ্য আপনি শেয়ার করতে চান অথবা চান না।
এখানেই শেষ নয়। এরপর ভিউ সেটিংয়ে ক্লিক করুন। এখন দেখতে পাবেন অন্যরা আপনার ফেসবুকের পেজটি কেমন দেখতে পাবেন। এভাবে নিজের কোন ধরনের তথ্য আপনি শেয়ার করতে চান, তা সহজেই নির্ধারণ করতে পারবেন।

দুই. কী তথ্য পোস্ট করছেন, তা ভালোভাবে দেখা
ফেসবুকে আপনি ইচ্ছামতো মনের কথা, কবিতা-গল্প-গানের লাইন, তথ্য পোস্ট করতে পারেন। পোস্টের লেখা দেখতে পাবে আপনার ফেসবুক বন্ধুরা। আপনি হতে পারেন যেকোনো মানুষের বন্ধু। যাঁকে হয়তো কখনো চোখে দেখেননি, এমন মানুষেরও। ডিজিটাল যুগে এ ধরনের অনেক কিছুই সম্ভব। তবে কিছু বিষয় থাকে একান্তই গোপনীয়। তাই আপনি কী তথ্য পোস্ট করছেন, সেটা ভালোভাবে দেখে তারপর পোস্ট করা উচিত। তাই নিজের তথ্যের নিরাপত্তার প্রথম বিষয় হচ্ছে কী তথ্য পোস্ট করছি, সেটা ভালোভাবে ভেবে-চিন্তে পোস্ট করা।

তিন. তৃতীয় পক্ষের অ্যাপলিকেশন নিয়ন্ত্রণে রাখা
বিশ্বব্যাপী ফেসবুকের পাশাপাশি আরও বেশ কিছু সামাজিক যোগাযোগের ওয়েবসাইট রয়েছে। এসব ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাপলিকেশন প্রদানের সুযোগ রয়েছে। এ ধরনের ওয়েবসাইট থেকে অনেক সময় আপনার ফেসবুক পেজে অ্যাপলিকেশন ব্যবহারের অনুরোধ আসে। ফেসবুকের পাশাপাশি অন্য কোনো ওয়েবসাইট থেকে এ ধরনের অনুরোধ এলে ভালোভাবে না জেনে তা গ্রহণ করা ঠিক নয়। ওই অ্যাপলিকেশনের কারণে আপনি যতবার বা যতক্ষণ অনলাইনে থাকেন, তার চেয়েও বেশি সময় দেখাতে পারে। এমনকি আপনার ফেসবুক পেজেও তাঁরা প্রবেশ করতে পারেন।
যদি তৃতীয় পক্ষের অ্যাপলিকেশন ব্যবহার করতে চান, তাহলে আপনার ফেসবুক প্রাইভেসি সেটিংয়ের এডিট সেটিংয়ে ক্লিক করুন। এরপর কোন কোন অ্যাপলিকেশন ও ওয়েবসাইটকে আপনি গ্রহণ করবেন, সেটা নির্ধারণ করুন। এর ফলে ওই সুনির্দিষ্ট বিষয়গুলোই আপনার পেজে দেখা যাবে।

চার. নিয়মিত তথ্য কাটছাঁট করা
অনেকেই আপনাকে বন্ধু হওয়ার অনুরোধ পাঠাতে পারে। আপনি সেগুলো গ্রহণও করতে পারেন। কিন্তু যদি কেউ আপনাকে বিভিন্নভাবে বার্তা বা তথ্য দিয়ে বিরক্ত করতে থাকে কিংবা অপ্রয়োজনীয় তথ্য পাঠাতে থাকে; তখন ওই বন্ধুকে তালিকা থেকে বাদ দেওয়াই ভালো। তা ছাড়া মাঝেমধ্যে বন্ধুদের তালিকা হালনাগাদ করাও ভালো। এভাবে কাউকে বাদ দিলে এ জন্য ফেসবুক থেকে কোনো ধরনের বার্তা বা সতর্কতা আপনাকে পাঠাবে না। তা ছাড়া অপ্রয়োজনীয় নিজের অনেক তথ্যও বাদ দেওয়া বা মুছে ফেলা যেতে পারে। মোট কথা নিয়মিত নিজের পেজের তথ্য কাটছাঁট করা ভালো। নিজের বার্তা, বন্ধুর অনুরোধসহ অন্যান্য তথ্য নিয়মিত কাটছাঁট করলে তথ্যের নিয়ন্ত্রণ নিজের কাছেই থাকে।

পাঁচ. অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে
ফেসবুকে অ্যাকাউন্ট খোলার পর কোনো কারণে যদি আর ব্যবহারের ইচ্ছা না থাকে, তবে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করাই ভালো। তাহলে নিজের তথ্য হারানো বা অন্যের কাছে পৌঁছানোর আর কোনো আশঙ্কা থাকবে না।
অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে একেবারে নিচের দিকে ‘ডিঅ্যাকটিভেট’ লিংকটি পাওয়া যাবে। এটিতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হওয়া মানেই আপনার অ্যাকাউন্ট একেবারে হারিয়ে যাওয়া (ডিলিট) নয়। আপনি ফেসবুক অ্যাকাউন্ট একেবারে মুছে ফেলতে চাইলে তাও করতে পারবেন। স্থায়ীভাবে অ্যাকাউন্ট মুছে ফেলতে অ্যাকাউন্টের মধ্যে হেল্প সেন্টারে ক্লিক করতে হবে। এরপর পারমানেন্টলি ডিলিট অপশনটিতে ক্লিক করতে হবে। এ ছাড়া http://on.fb.me/3qsIFP এই লিংকের মাধ্যমেও সরাসরি মুছে ফেলা অপশনে যাওয়া যাবে।

Tuesday, March 22, 2011

ফেইসবুক নেটওয়ার্কে যোগ দিন

ফেইসবুকে অনেকে নেটওয়ার্কে যোগ দেয়ায় নামের পাশে কলেজ, বিশ্ববিদ্যালয়ের নাম দেখা যায়, অনেকের দেখা যায় না। কোন নেটওয়ার্কে যুক্ত হতে চাইলে Settings থেকে Account Settings-এ ক্লিক করে Networks-এ গিয়ে Network Name-এ যে নাম দিতে চান সেটি লিখে Join Network-এ ক্লিক করলে একাধিক নেটওয়ার্কের সাথেও যুক্ত হওয়া যাবে।

ফেসবুকের মেইল বন্ধ করুন

ফেইসবুকে Add Request, message বা wall-এ কিছু লিখে বা ছবিতে Comments করে তাহলে তা আবার ই-মেইল-এর মাধ্যমে আপনাকে জানানো হয়। এতে ফেইসবুক থেকে অসংখ্য ই-মেইল আসে। এটি থেকে মুক্তি পেতে Settings-এ গিয়ে Account Settings-এ ক্লিক করুন। নতুন যে পেজটি আসবে সেটি থেকে Notification-এ ক্লিক করুন। এখন ডান পাশ থেকে সব টিক চিহ্ন তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন।

ফায়ারফক্স থেকে টুইটারে নিজের সর্বশেষ অবস্থা

ইন্টারনেটে খুদে ব্লগ লেখার (মাইক্রো ব্লগিং) জনপ্রিয় সফটওয়্যার টুইটারে নিজের সর্বশেষ অবস্থা (স্ট্যাটাস) হালনাগাদ করার অনেক মাধ্যম আছে। এর মধ্যে ফায়ারফক্স থেকে স্ট্যাটাস হালানাগাদ করা এবং স্ট্যাটাস দেখার দারুণ এক প্রোগ্রাম হলো (অ্যাড-অনস) হচ্ছে ইকোফোন। ইকোফোন দিয়ে সহজেই স্ট্যাটাস হালনাগাদ করা যাবে এবং কোনো স্ট্যাটাস এলে বার্তা পাঠাবে।
ইকোফোন www.echofon.com/twitter/firefox ঠিকানার ওয়েবসাইট থেকে ইনস্টল করতে হবে। এরপর ফায়ারফক্স চালু করলে স্ট্যাটাসবারের ডানে ইকোফোনের আইকন দেখা যাবে। এই আইকনে ক্লিক করলে Echofon preferences উইন্ডো আসবে। এখানে Add account... বাটনে ক্লিক করে টুয়িটার একাউন্ট যোগ করুন এবং চাইলে অন্যান্য তথ্য পরিবর্তন করে Ok করুন। তাহলে কিছুক্ষণের মধ্যে সর্বশেষ স্ট্যাটাসগুলো চলে আসবে।
এখন Echofon আইকনে ক্লিক করলে ইকোফোন উইন্ডো খুলবে এবং Friends, Mentions, Messages ট্যাবে স্ট্যাটাসগুলো দেখা যাবে। কোনো স্ট্যাটাস আপডেট করতে চাইলে নিচের টেক্স বক্সে লিখে এন্টার করলেই কয়েক সেকেন্ডের মধ্যে তা আপডেট হবে।

ফেসবুকের খুঁটিনাটি

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক অনেকেই ব্যবহার করেন। ফেইসবুকে অনেক খুঁটিনাটি বিষয় আছে। কিছু কাজ কীভাবে করা যাবে, তা নিচে দেওয়া হলো—
 ফেসবুকে আপনি বন্ধু করতে কাকে কাকে Add Request পাঠিয়েছেন তা দেখার জন্য ওপরে Friends থেকে All Friends-এ ক্লিক করুন।বর্তমান বন্ধু এবং যাদের কাছে Add Request পাঠিয়েছেন তাদের সবার নাম দেখা যাবে।
 যদি কাউকে ভুল করে Add Request পাঠিয়ে দেন তাহলে তাকে ব্লক করে আবার Remove করে দিন। দেখবেন আপনার Add Request টি বাতিল হয়ে যাবে।
 ফেসবুকের সব লেখা ইংরেজি। আপনি চাইলে ফেসবুকের সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে Settings থেকে Account Settings-এ ক্লিক করুন। নতুন পেজ এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English (US)-এর পরিবর্তে বাংলা সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন সমস্ত ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English (US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।
 কেউ যদি ফেসবুকে আপনাকে ডিস্টার্ব করে যেমন, মেসেজ দেয়, বার বার Add Request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে না। কাউকে ব্লক করতে হলে Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে Person-এর নাম বা ই-মেইল আইডি লিখে তাকে ব্লক করে দিতে পারেন।
 আপনি যদি চান আপনার বন্ধুরা ছাড়া আপনাকে অন্য কেউ বার্তা (মেসেজ) পাঠাতে পারবে না বা আপনার বন্ধু কারা তা যেন অন্য কেউ না দেখতে পারে, সে জন্য Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে নতুন পেজ এলে Search-এ ক্লিক করুন। এখন চেকবক্স থেকে A Link to send me a message এবং My friend list-এর টিক চিহ্নগুলো তুলে দিয়ে Save Changes-এ ক্লিক করুন। আবার আপনি যদি My Profile picture চেকবক্স থেকে টিক চিহ্ন তুলে দেন তাহলে আপনার বন্ধুরা ব্যতিত অন্য কেউ আপনার Profile picture দেখতে পাবে না।
 আপনি যদি চান আপনার ই-মেইল ঠিকানা আপনার বন্ধুরা কেউ দেখবে না, তাহলে Settings থেকে Privacy Settings-এ ক্লিক করে Profile-এ ক্লিক করুন। এরপর Contact Information-এ ক্লিক করে নিচে আপনার Mail add-এর পাশের বক্স থেকে No one সিলেক্ট করে Save Changes-এ ক্লিক করে বেরিয়ে আসুন।
 আপনি Settings থেকে Account Settings-এ ক্লিক করে নতুন যে পেজটি আসবে সেটি থেকে আপনার নাম, পাসওয়ার্ড, প্রাইভেসি, Security question ইত্যাদি সবকিছু পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে না চান তাহলে Deactivate-এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করেও দিতে পারেন। আবার Activate করতে চাইলে সাইন ইন করুন। তাহলেই Activate হয়ে যাবে।

ফেসবুকে নতুন প্রোগ্রাম

জনপ্রিয় ই-মেইল ইয়াহু, এমএসএন বা জিমেইলের মতো মেসেঞ্জারে নিজের অবস্থা Available থেকে Away, Invisible বা অফলাইনে পরিবর্তন করা যায়। তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদান (চ্যাট) করার সময় এগুলো ব্যবহার করে বিশেষ কিছু সুবিধাও পাওয়া যায়। যেমন Invisible মোডে থাকার সময় আপনি অনলাইনে থেকে অন্যদের অবস্থা দেখতে পাবেন। কিন্তু অন্যরা বুঝবে না যে আপনি অনলাইনে রয়েছেন। ফেসবুকে চ্যাট করার সময় এমন কোনো অপশন পাওয়া যায় না, সেখানে কেবল অনলাইন এবং অফলাইন নামে দুটি মোড থাকে। ফেসবুকের Online Now (http://www.facebook.com/apps/application.php?id=29197096351) প্রোগ্রামটি Invisible মোডের মতো কাজ করে। এটি ব্যবহার করে অফলাইনে থাকা কোনো ব্যবহারকারী সহজেই জানতে পারবেন অন্য কোনো ব্যবহারকারী এখন অনলাইনে রয়েছেন।

Thursday, March 17, 2011

ডেস্কটপ থেকে ফেসবুক নটিফিকেশন পেতে ব্যাবহার করুন Facebook Desktop


Facebook Desktop একটি ফ্রি এ্যাপ্লিকেশ্যানের মাধ্যমে আপনার ফেসবুক একাউন্টের সকল নটিফিকেশন পাবেন ডেস্কটপ থেকে। এটি ইন্সটল করার পর কম্পিউটারের সিস্টেম ট্রে তে এ্যাপ্লিক‌্যাশন’টি চালু থাকবে। আপনার ফেসবুক প্রোফাইলে না থেকেও এই এ্যাপ্লিক্যাশন দ্বারা ফেসবুকের খবরাখবর পাবেন ডেস্কটপ থেকে।

উপরের লিঙ্কে প্রবেশ করে Adobe AIR application এর মাধ্যমে টুলস’টি ফ্রি ডাউনলোড করে নিন তারপর আপনার ইমেইল একাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর সকল নটিফিকেশন ডেস্কটপের সিস্টেম ট্রে থেকে পাবেন।

Friday, February 18, 2011

ফেসবুকে অনুবাদ করুন ভিন্ন ভাষা

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে অনেক সময় ভিন্ন ভাষীদের ভাষা অনুবাদ করার প্রয়োজন হয়। নিজের ভাষায় প্রোফাইল তথ্য, স্ট্যাটাস ইত্যাদি থাকায় অনেকেই এসব লেখা বুঝতে পারেন না। বন্ধুত্ব থাকলেও ভাষা অন্য হওয়ায় অনেকেই পড়তে পারেন না বন্ধুর সব তথ্য।
ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছে করলে আপনি যেকোনো ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ফেসবুক ট্র্যান্সলেট নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অন)। অ্যাড-অনটি https://addons.mozilla.org/en-US/firefox/ addon/159637/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স পুনরায় চালু করুন। এখন ফেসবুকে ঢুকুন। খেয়াল করুন ফেসবুকে সব স্ট্যাটাস, ওয়াল, বার্তা ইত্যাদির সঙ্গে Translate নামে একটি অপশন এসেছে। এই অপশনে ক্লিক করলে ভিন্ন ভাষার যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।

পাল্টে ফেলুন ফেসবুকের থিম

এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো ফেসবুক। সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু প্রতিদিন একই রকমের থিম দেখতে দেখতে আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পাল্টে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। কিন্তু কোনো কোনো সাইট আছে সেখানে করা যায়। আপনিও পারবেন—নিচের ধাপগুলো অবলম্বন করলে।
এর জন্য প্রথমে http://chameleontom.com/ লিংকে যান। দেখবেন হাতের বাম পাশে লেখা আছে install plugin, ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটআপ করুন। আবার আগের জায়গায় ফিরে আসুন। দেখতে পাবেন অনেক মজার মজার থিম দেয়া আছে। View-তে ক্লিক করে আপনি থিমটির বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যস, আপনার কাজ শেষ। এখন ফেসবুকে লগইন করে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন, Chameleon Tom toolbar-টি বন্ধ করা যাবে না।

পিকাসা থেকে ফেসবুকে ছবি আপলোড করা যাবে

জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকে ছবি আপলোড করা যাবে আরেক জনপ্রিয় ছবি আপলোড করার সফটওয়্যার গুগল পিকাসা দ্বারা। এজন্য পিকাসাতে কয়েক কিলোবাইটের একটি প্লাগইন ইনস্টল করলেই হবে। এই প্লাগইনটি পিকাসা ২.৫ বা এর পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে। প্লাগইন ইনস্টল করার জন্য কম্পিউটারে পিকাসা ইনস্টল থাকতে হবে। পিকাসা না থাকলে http://picasa.google.com থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে। এবার http://apps.facebook.com/picasauploader সাইটে গিয়ে INSTALL NOW বাটনে ক্লিক করলে Launch Application উইন্ডো আসবে। এখানে পিকাসা নির্বাচিত রেখে OK করলে Confirm ম্যাসজে আসলে Yes করে Configures Buttons থেকে Add>> বাটনে ক্লিক করে OK করলে পিকাসার নিচের ফেসবুক বাটন যুক্ত হবে। এই বাটনে ক্লিক করে পিকাসার মত ফেসবুকে ছবি আপলোড করা যাবে।

ডেক্সটপ থেকে জানা যাবে ফেসবুকের আপডেট

জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে কোন স্ট্যাটাস পোস্ট করতে, রিকোয়েস্ট বা ম্যাসেজ এসেছ কি না দেখতে ফেসবুকে লগইন করতে হয়। ওয়েব সাইটে না গিয়েও ফেসবুক নোটিফিকেশনস এ্যাপলিকেশন দ্বারা আপটেড জানা যাবে এবং পোস্ট করা যাবে। ৯০১ কিলোবাইটের এই ফ্রিওয়্যার সফটওয়্যারটি http://code.google.com/p/apjunktion-notifications থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। সফটওয়্যারটি ইনস্টল করতে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ইনস্টল থাকতে হবে। এখন সফটওয়্যাটি ইনস্টল করে লগইন করুন তাহলে একটি স্ট্যাটাসবারে ফেসবুকের বর্তমান স্ট্যাটাস দেখাবে। এখানে থেকে ফেসবুকে পোস্টও করা যাবে।

সরাসরি ফেসবুক বা অনান্য সাইটে ছবি আপলোড করা

ফেসবুক, ফ্লিকআর, টিনিপিক, ওলফল বা ইমেজশ্যাকে ছবি আপলোড করতে ওয়েব সাইটে ঢুকে লগইন করে আপলোড করতে হয়। কিন্তু একটি সফটওয়্যার দ্বারা উক্ত ওয়েব সাইটগুলোতে না ঢুকে যদি ছবি আপলোড করা যায় তাহলে কেমন হয়! রাইটলোড সফটওয়্যার দ্বারা সহজেই এসব সাইটে ছবি আপলোড করা যায়। এজন্য www.rightload.org থেকে ৩.৩৩ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করুন। ইনস্টল করার সময় অতিরিক্ত প্রায় ২.৬ মেগাবাইট ডাউনলোড হবে। এবার যে ছবিটিগুলো আপলোড করতে চাচ্ছেন তার নির্বাচন করে মাউসের ডান বাটন চেপে Upload to Right load এ ক্লিক করে যে সাইটে আপলোড করতে চান তাতে ক্লিক করুন। তাহলে সফটওয়্যারটি চালু হবে এবং প্রথমবার লগইন এবং এই এ্যাপলিকেশনটিকে অনুমতি দেবার প্রয়োজন হবে। এবার ছবিগুলো আপলোড হবে এবং শেষ হবার পরে ম্যাসেজ আসবে।

ব্লগের পোস্ট ফেসবুকে আনা

বর্তমানে ব্লগিং যেমন জনপ্রিয় তেমনই ফেসবুকও। যারা বিভিন্ন ব্লগ সাইটে ব্লগ লিখেন তারা চাইলে সহজেই তাদের পোস্টগুলোকে ফেসবুকে সয়ংক্রিয়ভাবে আপডেট করতে পারেন। ফেসবুক তাদের ব্যবহারকারীদের একটি ব্লগের তথ্য আপডেট করা সুযোগ দিয়েছে। এই সুবিধা পেতে ফেসবুকে লগইন করে নিচের স্ট্যটাসবার থেকে notes আইকনে ক্লিক করুন অথবা সরাসরি www.facebook.com/notes.php পেজে যান। এখন ডানের Notes Settings অংশে Import a blog » এ ক্লিক করুন। এবার ইমপোর্ট পেজে Web URL: এ ব্লগ সাইটির ঠিকানা লিখে চেক বক্স চেক করে Start Importing বাটনে ক্লিক করলে কিছু পোস্টের প্রিভিউ দেখাবে। এখন নিচের Confirm Import বাটনে ক্লিক করলে সর্বশেষ পোস্ট ফেসবুকে পোস্ট হিসাবে আপপেট হবে এবং পরবর্তীতে উক্ত ব্লগে কোন পোস্ট করলে তা সয়ংক্রিয়ভাবে ফেসবুকে আপডেট হবে। ব্লগ পোস্ট ফেসুবকে আনা বন্ধ করতে চাইলে Notes Settings অংশে Edit Import a blog » এ গিয়ে বন্ধ করা যাবে।

Thursday, February 17, 2011

ফেইসবুকের ছবি রাখার প্রোগ্রাম


সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেইসবুকে ছবি রাখার জন্য বিশেষপ্রোগ্রাম (Upload) তৈরি করা হয়েছে। পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও ফেইসবুক ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করে দিয়েছে।কার্যকর এ টুলের মাধ্যমে ছবি খুব সহজে ও দ্রুততার সঙ্গে ফেইসবুকে প্রকাশকরা ও রাখা যায়। Uploadটি www.facebook.com/apps/application.php?id=184826119663 ঠিকানা থেকে চালু করা যাবে।
এটি ব্যবহার করে খুব দ্রুত বড় আকারের ছবি Upload করা যাবে। অ্যাপলিকেশনটি ব্যবহার করার সময় কোনো সমস্যা হলে www.facebook.com/help/contact.php?show_form=new_photo_uploader ঠিকানার সাইটে জানানো যাবে।

মুঠোফোন থেকে ফেসবুকে চ্যাট


মুঠোফোনের মাধ্যমে বর্তমানে অনেকেই সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক ব্যবহার করে থাকেন। নিজের বৃত্তান্তও (প্রোফাইল) হালনাগাদ করেন। তবে মুঠোফোন থেকে ফেসবুকে চ্যাট করার কোনো সুবিধা নেই। তবে আলাদা সফটওয়্যার ব্যবহার করে মুঠোফোন থেকে ফেসবুকে চ্যাট করা যাবে। এ জন্য প্রথমে মুঠোফোন থেকে wap.getjar.com ঠিকানার ওয়েবসাইট থেকে ইবাডি (ebuddy) নামের সফটওয়্যারটি নামিয়ে নিন (ডাউনলোড)। এবার সফটওয়্যারটি খুলে নির্দেশনা অনুযায়ী ইনস্টল করুন। এবার আপনার ফেসবুক ব্যবহারকারী নাম ও গোপন বার্তা (পাসওয়ার্ড) দিয়ে প্রবেশ করলে ফেসবুক চ্যাট অপশন পাবেন। এই সফটওয়্যারটির সাহায্যে ইয়াহু, এমএসএন ও গুগলেওসরাসরি চ্যাট করা যায়। যেকোনো জাভা সমর্থিত মুঠোফোনে এই সফটওয়্যার চলবে।

ফেসবুক চ্যাটিংয়ের বাড়তি আকর্ষণ

ইন্টারনেটে চ্যাট করার সময় মনের স্বতস্ফূর্ত ভাব বোঝাতে আমরা বিভিন্ন প্রতীক (ইমোটিকনস) ব্যবহার করি। কিন্তু ফেসবুকে চ্যাট করার সময় এ রকম কোনো সুবিধা পাওয়া যায় না। তবে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্যবহার করে ইচ্ছে করলে আপনি ফেসবুকে অনলাইন চ্যাট করার সময় অনুভূতি প্রকাশের বিভিন্ন প্রতীক ব্যবহার করতে পারেন।
এ জন্য ব্রাউজারে আলাদা প্রোগ্রাম যোগ করে নিতে হবে। গুগল ক্রোমের জন্য প্রোগ্রামটি https://chrome.google.com/ extensions/detail/fadhfaodlifdejmlhpokpajfndpcoaehÊ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। মজিলা ব্রাউজারের জন্য ‘ফেসবুক চ্যাটবার’ নামের প্রোগ্রামটি (অ্যাড-অনস) https://addons.mozilla.org/en-US/firefox/addon/14013 ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর ব্রাউজার পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন ফেসবুকে লগইন করে চ্যাটবারে গেলে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন প্রতীক (ইমোশনস) দেখতে পাবেন। এখান থেকে পছন্দসই প্রতীক চ্যাটিংয়ের সময় ব্যবহার করতে পারবেন।


ফেসবুক নোটিফিকশেন


বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা এখন মোবাইলের sms মাধ্যম ইচ্ছ করলে ফেসবুক নোটফিকিশেন পেতে পারেন,এর জন্য sms এর কোন চার্জ কাটবে না ।এজন্য প্রথম Account/Account Settings এ যান।
তারপর আপনি যে নম্বরে আপনার ফেসবুক ষ্টাটাস পেতে চান সেটি থেকে fb লিখে নিম্নোক্ত নম্বরে সেন্ড করুন।
2555 (
গ্রামীণফোন ‌ইউজারদের জন্য)
32665 (
বাংলালিংক ইউজারদের জন্য)
এরপর sms-এ আপনাকে একটি Confirmation Code দেওয়া হবে।
এখন Already received a confirmation code? এ ক্লিক করে আপনি যে Confirmation Code -টি পেয়েছেন সেটি নির্ধারিত বক্স লেখুন।এরপর Confirm এ ক্লিক করুন ।সবশেষে আপনি কি কি নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে চান তার সেটিংগুলি করে দিন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...