মুঠোফোনের মাধ্যমে বর্তমানে অনেকেই সামাজিক যোগাযোগের জনপ্রিয় সাইট ফেসবুক ব্যবহার করে থাকেন। নিজের বৃত্তান্তও (প্রোফাইল) হালনাগাদ করেন। তবে মুঠোফোন থেকে ফেসবুকে চ্যাট করার কোনো সুবিধা নেই। তবে আলাদা সফটওয়্যার ব্যবহার করে মুঠোফোন থেকে ফেসবুকে চ্যাট করা যাবে। এ জন্য প্রথমে মুঠোফোন থেকে wap.getjar.com ঠিকানার ওয়েবসাইট থেকে ইবাডি (ebuddy) নামের সফটওয়্যারটি নামিয়ে নিন (ডাউনলোড)। এবার সফটওয়্যারটি খুলে নির্দেশনা অনুযায়ী ইনস্টল করুন। এবার আপনার ফেসবুক ব্যবহারকারী নাম ও গোপন বার্তা (পাসওয়ার্ড) দিয়ে প্রবেশ করলে ফেসবুক চ্যাট অপশন পাবেন। এই সফটওয়্যারটির সাহায্যে ইয়াহু, এমএসএন ও গুগলেওসরাসরি চ্যাট করা যায়। যেকোনো জাভা সমর্থিত মুঠোফোনে এই সফটওয়্যার চলবে।
শিখেনিন Windows-7 Setup
আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...
-
কম্পিউারে ভাইরাসের সংক্রমণ হলে কিছু বিষয় লক্ষ রাখলে কম্পিউটারে ভাইরাস আছে কি না তা জানা সম্ভব। যার মধ্যে রয়েছে কম্পিউটারে ভাইরাস থাকলে temp ...
-
মাইক্রোসফট ওয়ার্ডে (এমএস ওয়ার্ড) কাজ করতে গিয়ে অনেক সময় একই লেখায় বাংলা ও ইংরেজি দুটো ভাষা টাইপ করতে হয়। আপনি ইচ্ছে করলে এক ক্লিকে ফন্ট পরিব...