Showing posts with label MICROSOFT EXCEL TIPS. Show all posts
Showing posts with label MICROSOFT EXCEL TIPS. Show all posts

Saturday, March 19, 2011

PDF ফাইলকে সহজেই Excel ফাইলে কনভার্ট করুন।

PDF To Excel Converter একটি ফ্রিওয়্যার সফটওয়্যার। এটি দ্বারা আপনি খুব সহজে PDF ফরমেটের ফাইলকে সহজেই Excel ফাইলে রূপান্তর করতে পারবেন।
এবং আপনি PDF ফাইলকে Excel কনভার্ট করে এডিট করতে পারবেন।
ফাইল কনভার্ট করতে সময়ও কম লাগে।
                                                           

Saturday, March 12, 2011

ওয়ার্ড/এক্সেলের হারানো পাসওয়ার্ড উদ্ধার

সাধারণত নিরাপত্তার জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ওয়ার্ড, এক্সেল ইত্যাদি গুরুত্বপূর্ণ ফাইলকে পাসওয়ার্ড দিয়ে রাখা হয়। কিন্তু কোন কারণে পাসওয়ার্ড ভুলে গেলে ফাইলটি খোলা সম্ভব হয় না। ফলে গুরুত্বপূর্ণ ফাইলটি নিয়ে বিপাকে পরতে হয়। তবে ‘এ্যাডভান্সড অফিস পাসওয়ার্ড রিকভারী সফটওয়্যার’ (ট্রাইল সংস্করণ) থাকলে ৪ ডিজিট পর্যন্ত পাসওয়ার্ড উদ্ধার করা যায়। ৪ ডিজিটের বেশী পাসওয়ার্ড উদ্ধার করতে সফটওয়্যারটি কিনতে হবে। সফটওয়্যারটি www.elcomsoft.com/aopr.html থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি দ্বারা মাইক্রোসফট অফিসের অন্তরগত ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, একসেস, আউটলুক, ওয়াননোট, মানি, ভিজিও, পাবলিশার ইত্যাদির পাসওয়ার্ড উদ্ধার করা যায়।

Wednesday, February 23, 2011

ফায়ারফক্সের ভার্চুয়াল কি-বোর্ড

কি-বোর্ডে নানা সমস্যার কারণে অথবা অন্য ভাষা টাইপ করার জন্য ভার্চুয়াল কি-বোর্ডের প্রয়োজন হয়। মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এ জন্য http://addons.mozilla.org/en-US/firefox/addon/748 ঠিকানা থেকে Greasemonkey নামের প্রোগ্রামটি (অ্যাড-অন) নামিয়ে নিন। এর পর ফায়ারফক্স আবার চালু (রি-স্টার্ট) করুন। এখন http://userscripts.org/scripts/show/10974 ঠিকানা থেকে ভার্চুয়াল কি-বোর্ডটি ইনস্টল করুন। এর পর থেকে যেকোনো টেক্সটবক্সের ওপর দুই ক্লিক ভার্চুয়াল কি-বোর্ড প্রদর্শিত হবে। বাংলা ও ইংরেজিসহ ৩৪টি ভাষা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে এই কি-বোর্ডে।

Thursday, February 17, 2011

মাইক্রোসফট এক্সেল ২০০৭ -এ হিসাবে ভুল

Latest  মাইক্রোসফটের নতুন এক্সেল সংস্করণে হিসাবে ভুল ধরা পরেছে। এক্সেলে কোন সেলে =77.1*850 লিখলে যার ফলাফল 65,535 হবার কথা কিন্তু ফলাফল 100,000 দেখা যাচ্ছে। আবার উক্ত (100,000) ফলাফলে সাতে ২ গুণ করলে ফলাফল 131,070 দেখাচ্ছে। যেমন A1 সেলে লিখুন =850*77.1 এবং A2 সেলে লিখুন =A1*2 তাহলে দেখবেন A1 সেলে 100,000 দেখা যাচ্ছে এবং A2 সেলে 131,070 দেখা যাচ্ছে। মাইক্রোসফট তাদের এই ভুল ¯^xKvi করেছে এবং ডেভিড গেইনার বলেছে এটা শুধুমাত্র একটি প্রদর্শনে ভুল হচ্ছে কিন্তু তাতে হিসাব নিকাশে কোন ভুল হবে না। তিনি আরো বলে আমরা সমস্যা খুঁজে পেয়েছি এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সমাধানের পরে খুব শিগ্রই ইন্টারনেট থেকে এই ত্রুটিমুক্ত করা উপায় দেওয়া হবে।

এক্সেলে রো বা কলামে পেষ্ট করা

এক্সেলের কলামের লেখা রোতে ( row) এর লেখা কলামে পেষ্ট করা যায়। এজন্য একটি কলামের কয়েকটি সেলের লেখা সিলেক্ট করে কপি করুন এবং Edit মেনু থেকে Paste Special… সিলেক্ট করুন এবং Transpose বক্স চেক করে পেষ্ট করুন তাহলে দেখবেন লেখাগুলো column না হয়ে row তে পেষ্ট হয়েছে।

মাইক্রোসফট অফিসের এ্যাপলিকেশনে ট্যাব যোগ করা

মাইক্রোসফট অফিসের (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট) এ যদি একাধিক ফাইল খোলা হয় তাহলে সেগুলো টাক্সবারের আলাদা আলাদা ভাবে খোলে, ফলে টাক্সবারের যায়গা দখল করে। আবার উইন্ডো ট্যাবেও রাখা যায়। এগুলো যদি একই উইন্ডোর মধ্যে ভিন্ন ভিন্ন ট্যাবে খুলতো তাহলে কেমন হতো! সাধারণত ইন্টারনেট ব্রাউজারের ক্ষেত্রে উইন্ডোগুলো একই ব্রাউজারের ভিন্ন ভিন্ন ট্যাবে খোলার ব্যবস্থা আছে। অফিস ট্যাব নামের তৃতীয়পক্ষের একটি টুলস দ্বারা মাইক্রোসফট অফিসে (অফিস ২০০৩ এবং ২০০৭) এই সুবিধা পাওয়া যাবে। এজন্য www.extendoffice.com থেকে ট্রাইল সংস্করণের এই টুলসটি ডাউনলোড করে ইনস্টল করে সক্রিয় করুন। এবার ওয়ার্ড (এক্সেল বা পাওয়ারপয়েন্ট) চালু করে একাধিক ডকুমেন্ট খুলে দেখুন ট্যাবে সেগুলো দেখা যাচ্ছে। আপনি চাইলে Tools> মেনু থেকে Show TabBar এ ক্লিক করে ট্যাব প্রদর্শন বন্ধ বা চালু করতে পারবেন। এছাড়াও ট্যাবের রং, স্থান ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।

দেখে নিন ফাইলের ঠিকানা

আমরা যখন ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করি তখন টাইটেলবারে উক্ত ফাইলের ঠিকানা দেখা যায় না যা যেমনটি দেখা যায় কোন ফোল্ডার বা ড্রাইভে। তবে আপনি চলন্ত ফাইলের ঠিকানা মেনুবারে (অন্য যেকোন বাবে) দেখতে পারেন। এজন্য টুলস মেনু থেকে Customize এ ক্লিক করুন। এবার Commands ট্যাব থেকে Categories list এর Web নির্বাচন করুন। এরপরে ডানের Commands থেকে Address ড্রাগ করে মেনুবারের ডানে রাখুন এবং Customize বন্ধ করুন। এবার দেখুন উক্ত এড্রেস বক্সে আপনার চলন্ত ফাইলের ঠিকানা দেখা যাচ্ছে। এটি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সকল ক্ষেত্রে প্রযোজ্য। তবে মজার বিষয় হচ্ছে এই এড্রেস বক্সে আপনি কোন ওয়েব সাইটের ঠিকানা লিখে এন্টার করলে ডিফল্ট ওয়েব ব্রাউজারে তা খুলবে। বা কোন ড্রাইভের নাম লিখে এন্টার করলেও তা এক্সপ্লোরে খুলবে।

এক্সেলে আনডু বৃদ্ধি করা

কম্পিউটারে কাজ করার সময় ভুল ত্রুটি হলে আনডু করার প্রয়োজন হয়। মাইক্রোসফট এক্সেলে আনুমানিক ১৬ বার আনডু করা যায়। কিন্তু আপনি চাইলে এই আনডুর পরিমান বৃদ্ধি করা যায়। এজন্য নোটপ্যাড খুলে (অফিস এক্সপির ক্ষেত্রে)
Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Office\10.0\Excel\Options]
“UndoHistory”=dword:00000040
লিখুন ExcelUndo.reg এবং নামে সেভ করুন। এবার ExcelUndo.reg চালু করলে রেজিষ্ট্রি পরিবর্তন হবে তাহলে ৪০টি পর্যন্ত আনডু হবে। আপনি চাইলে আনডু আরো বেশী বা কম করতে পারেন। আপনি যদি অফিস ২০০০ এর জন্য করতে চান তাহলে নোটপ্যাডে 10.0Gi 9.0 পরিবর্তে লিখুন।

সহজে ডেসিমেলকে রোমানে রুপান্তর করা

মাইক্রোসফট এক্সেলে সহজে ডেসিমেল সংখ্যাকে রোমান সংখ্যাতে রুপান্তর করা যায়। তবে ঋনাত্বক সংখ্যা এবং ৩৯৯৯ এর বেশী সংখ্যাকে রোমানে রূপান্তর করা যায় না। =ROMAN(number,form) সিনটেক্স ব্যবহার করে আপনি ০-৩৯৯৯ ডেসিমেল সংখ্যার রোমান বের করতে পারেন। আপনি যদি ৪৯৯ সংখ্যার রোমান মান বের করতে চান তাহলে =ROMAN(499,0) লিখলেই হবে। আপনি form এর স্থলে ০ থেকে ৪ পর্যন্ত ব্যবহার করতে পারেন, এছাড়াও TRUE বা FALSE ব্যবহার করা যাবে। এমনকি কোন মান না বসালেও হবে। তবে form এর মানের উপরে ভিত্তি করে রোমান মান সংক্ষিপ্ত হবে।

এক্সেল ছাড়ায় মাইক্রোসফট এক্সেলের ফাইল খোলা

আপনার কাছে কোন এক্সেলের ফাইল মেইলে এসেছে, অথচ আপনি তা খুলতে পারছেন না। আপনি যদি ক্যাফেতে বা বন্ধু বাসাতে কম্পিউটার ব্যবহার করেন এবং কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা না থাকে তাহলে এমন বিপদে পরতেই পারেন। এমতবস্থায় আপনি এক্সেলের ফাইল এক্সেল ছাড়ায় অনলাইনে বা অনান্য এ্যাপলিকেশনে খুলতে পারবেন। বিভিন্ন এ্যাপলিকেশনগুলোর মধ্যে ওপেন অফিস (www.openoffice.org), এক্সেল ভিউয়ার (www.microsoft.com), মাইক্রোসফট অফিস কমপ্যাটাবল প্যাক (www.microsoft.com), XLS ভিউয়ার (http://bytescout.com), গুগল ডকস (http://docs.google.com), জোহো শীট (http://writer.zoho.com), থিনক ফ্রি (http://member.thinkfree.com) অন্যতম।

পিডিএফকে ওয়ার্ড এবং এক্সেলে রূপান্তর করা

অনেক সময় পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে রূপান্তর করার প্রয়োজন হয়। এর মধ্যে www.hellopdf.com সফটওয়্যার দ্বারা পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তর করা যায়। কিন্তু লেখাগুলো বক্সে আসে ফলে বেশ অসুবিধা হয়। অনলাইন থেকে বিনামূল্যে আপনি পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলে রূপান্তর করতে পারেন্‌। পিডিএফ ফাইলকে মাইক্রোসফট ওয়ার্ডে রূপান্তর করতে www.pdftoword.com এবং পিডিএফ ফাইলকে মাইক্রোসফট এক্সেলে রূপান্তর করতে www.pdftoexcelonline.com এ যান। এবার Step 1 এ Browse বাটনে ক্লিক করে পিডিএফ ফাইলটি নির্বাচন করুন। এরপরে Step 2 এ ফরম্যাট নির্ধারণ করে Step 3 এ আপনার ইমেইল ঠিকানা লিখে Convert বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপনার মেইলে ওয়ার্ড বা এক্সেলের ফাইলটি চলে যাবে।

মাইক্রোসফট এক্সেল হতে ওয়েব পেইজ তৈরী

এইচটিএমএল, ফন্ট পেইজ, ড্রিমওভার বা অন্য কোন যায়গা থেকে ওয়েব পেইজ তৈরী করতে পারি। তবে এক্সেল থেকেও সুন্দর ওয়েব পেইজ তৈরী করা যায় খুব সহজে। এতে একই সাথে অনেক গুলো ওয়ার্কশীটের ব্যবহার করা যাবে কোন খাটনি ছাড়ায়। এজন্য একাধিক ওয়ার্কশীট আছে এমন ডকzমেন্ট ওপেন করুন। এবার ফাইল মেনু থেকে Save as Web Page -এ ক্লিক করুন তাহলে Save As ডায়ালগ বক্স আসবে। এখানে ফাইলের Mehdi নাম দিয়ে সেভ করুন তাহলে সাধারণভাবে ওয়েব Mehdi.htm নামে পেইজ তৈরী হবে এবং Mehdi_files নামে একটি ফোল্ডারে তার অন্যান্য এইচটিএম ফাইলগুলো সেভ হবে।এখানে উল্লেখ্য, কোন ডকুমেন্টে যদি পাসওয়ার্ড থাকে তাহলে ওয়েব পেইজ তৈরীর সময় একটি মেসেজ দেবে, তাতে ওকে করলেই হবে কিন্তু ওয়ার্কশীট পাসওয়ার্ড থাকলে তা রিমুভ করে রাখতে হবে। কারণ ওয়ার্কশীটে পাসওয়ার্ড থাকলে তার ওয়েব পেইজ তৈরী হবে না। আপনি যদি শুধু একটি ওয়ার্কশীটকে ওয়েব পেইজ হিসাবে সেভ করতে চান, তাহলে Save As ডায়ালগ বক্স হতে Selection অপশন বাটন চেক করুন। এক্সেল হতে ওয়েব পেইজ তৈরী করার সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে ওয়েব পেইজ তৈরী করলে তা একই এইচটিএম ফাইলে সেভ করা যাবে। এজন্য Save As ডায়ালগ বক্স হতে Add interactivity চেক বক্স সিলেক্ট করে ফাইলের নাম দিয়ে সেভ করুন তাহলে সমস্ত ওয়ার্কশীট এক ফাইলে সেভ হবে। এবার ওয়েব পেইজ ওপেন করে দেখুন প্রথম ওয়ার্কশীটকে দেখা যাচ্ছে এবং নিচে ওয়ার্কশীটের নাম আছে।এখন এর উপর ক্লিক করে অন্য ওয়ার্কশীট সিলেক্ট করতে পারবেন। এই পেইজ থেকে এক্সেলের অন্যান্য সব সুবিধা পাওয়া যাবে।

লুকিয়ে রাখুন এক্সেলের ওয়ার্কশীট

মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ করলে অনেক সময় ওয়ার্কশীট লুকিয়ে রাখতে পারলে সুবিধা হয়। খুব সহজেই যেকোন ডকুমেন্টের যেকোন ওয়ার্কশীট লুকিয়ে রাখা যায়। এজন্য এক্সেলে নির্দিষ্ট ফাইলটি চালু করে Alt+F11 চাপুন তাহলে ভিজ্যুয়াল বেসিক এডিটর চালু হবে। এখানে বাম পাশের প্যানেলে (VBA Project) যে ওয়ার্কবুকটি লুকাতে চান তা নির্বাচন করে Properties এর Visible থেকে 0 -x SheetHidden বা 2 -x SheetVeryHidden নির্বাচন করুন তাহলে উক্ত শীটটি আর দেখা যাবে না। আর শীটটি আবার দেখতে চাইলে Visible থেকে -1 -x SheetVisible নির্বাচন করলেই হবে।

এক্সেলের শীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করা

মাইক্রোসফট এক্সেল যারা ব্যবহার করেন তারা বিভিন্ন প্রয়োজনে এক্সেলের ওয়ার্কশীট বা ওয়ার্কবুক পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখেন (ফাইল পাসওয়ার্ড নয়)। আর পাসওয়ার্ড ছাড়া এক্সেলের ওয়ার্কশীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করা যায় না, ফলে কোন তথ্য পরিবর্তন করা যায় না। কিন্তু আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে বেশ বেকায়দাই পরতে হবে। আপনি চাইলে পাসওয়ার্ড ছাড়ায় ওয়ার্কশীট বা ওয়ার্কবুক আনপ্রোটেক্ট করতে পারবেন এক্সেলের password এ্যাড-ইন দ্বারা। এজন্য http://www.straxx.com/excel/password.xla থেকে password এ্যাড-ইনটি ডাউনলোড করুন এবং password এ্যাড-ইনটি চালু করুন। তাহলে টুলস মেনুতে Unprotect Sheet এবং Unprotect Workbook নামে দুটি সাবমেনু আসবে। এবার এক্সেলের যে ফাইলটির ওয়ার্কশীট আনপ্রোটেক্ট করতে চাচ্ছেন সেটি খুলে টুলস মেনু থেকে Unprotect Sheet এ ক্লিক করলেই হবে। আর Unprotect Workbook এ ক্লিক করলে ওয়ার্কবুক আনপ্রোটেক্ট হবে। এই এ্যাড-ইনটি মাইক্রোসফট এক্সেল ২০০০, এক্সপি এবং ২০০৩ সমর্থন করলেও ২০০৭ এ চলেবে না।

এক্সেলের টেবিল ওয়ার্ডে ব্যবহার

মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল ভিন্ন ভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। তবে মাঝে মাঝে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল বা হিসাবের জন্য এক্সেলের সেল বা তথ্য ইমপোর্ট করার প্রয়োজন হয়। যদি এক্সেলের ফাইলের সাথে লিংক করা যায় যাতে এক্সেলে কোন পরিবর্তন করলে ওয়ার্ডেও পরিবর্তন হয় তাহলে কেমন হয়! এজন্য এক্সেলের সেলগুলো নির্বাচন করে কপি করুন। এবার ওয়ার্ডে এনে পেস্ট করুন। পেস্ট করা টেবিলের নিচের ডানে পেস্ট অপশন আইকনে ক্লিক করে Keep Source Formatting and Link to Excel অথবা Match Destination Table Style and Link to Excel অপশনে ক্লিক করুন। ব্যস এখন থেকে উক্ত এক্সেল ফাইলের উক্ত সেলগুলোতে কোন পরিবর্তন করলে ওয়ার্ডে সয়ংক্রিয়ভাবে তা পরিবর্তন হবে। আর ওয়ার্ড ফাইল বন্ধ থাকলে খোলার সময় আপডেট ম্যাসেজ দেখাবে যেখানে Yes করলে আপডেট হবে। আর এক্সেলের ফাইলটি যদি মুছে দেন বা না পাওয়া যায় তাহলে পূর্বের ফলাফলই থাকবে।

ওয়ার্ড/এক্সেলের হারানো পাসওয়ার্ড উদ্ধার

সাধারণত নিরাপত্তার জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ওয়ার্ড, এক্সেল ইত্যাদি গুরুত্বপূর্ণ ফাইলকে পাসওয়ার্ড দিয়ে রাখা হয়। কিন্তু কোন কারণে পাসওয়ার্ড ভুলে গেলে ফাইলটি খোলা সম্ভব হয় না। ফলে গুরুত্বপূর্ণ ফাইলটি নিয়ে বিপাকে পরতে হয়। তবে ‘এ্যাডভান্সড অফিস পাসওয়ার্ড রিকভারী সফটওয়্যার’ (ট্রাইল সংস্করণ) থাকলে ৪ ডিজিট পর্যন্ত পাসওয়ার্ড উদ্ধার করা যায়। ৪ ডিজিটের বেশী পাসওয়ার্ড উদ্ধার করতে সফটওয়্যারটি কিনতে হবে। সফটওয়্যারটি www.elcomsoft.com/aopr.html থেকে ডাউনলোড করা যাবে। সফটওয়্যারটি দ্বারা মাইক্রোসফট অফিসের অন্তরগত ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, একসেস, আউটলুক, ওয়াননোট, মানি, ভিজিও, পাবলিশার ইত্যাদির পাসওয়ার্ড উদ্ধার করা যায়।

মাইক্রোসফট অফিসের অনলাইন সুবিধা এখন স্কাই ড্রাইভে

অপারেটিং সিস্টেম হিসাবে মাইক্রোসফটের উইন্ডোজ জনপ্রিয়তার শীর্ষে। আর অফিস হিসাবে মাইক্রোসফট অফিস এ কাথা বলাই বাহুল্য। অনলাইনে অফিস সোয়ীট হিসাবে গুগল ডক্স ছাড়াও বিভিন্ন অফিস সোয়ীটের মধ্যে মাইক্রোসফটের অফিস সোয়ীট অন্যতম। মাইক্রোসফটের এই অফিস সোয়ীটে এখনে থেকে ব্যবহৃত ফাইল সংরক্ষণ করলে ২৫ গিগাবাইটের স্কাই ড্রাইভে (http://skydrive.live.com) সংরক্ষিত হবে। মাইক্রোসফটের অফিস সোয়ীটের ঠিকানা হচ্ছে http://office.live.com। এখানে অফিসের সর্বশেষ সংস্করণের আদলে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়াননোট সুবিধা রয়েছে। এই অনলাইন অফিসের ফাইল সহজেই শেয়ার করা যাবে।

এক্সেলের চার্ট পাওয়ার পয়েন্টে নেওয়া

প্রেজেন্টেশনের জন্য জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সাধারণভাবে পাওয়ার পয়েন্টে চার্ট তৈরী করা যায়। তবে এক্সেলের ডাটা থেকে চার্ট ব্যবহার করা গেলে এবং সয়ংক্রিয়ভাবে আপডেট করা গেলে বেশ ভাল হয়। এজন্য এক্সেলে চার্ট তৈরী করে চার্টটি কপি করুন এবং পাওয়ার পয়েন্টে Edit মেনু থেকে (অফিস ২০০৭+ হলে রিবনে পেষ্টে ক্লিক করে) Paste Special.. ক্লিক করে পেষ্ট স্পেশাল ডায়ালগ থেকে Paste link রেডিও বাটন চেক করুন এবং Microsoft Office Excel Chart Object নির্বাচন করে Ok করুন। একই ফোল্ডারে এক্সেল এবং পাওয়ার পয়েন্ট থাকলে ভাল হয়। এরপরে থেকে এক্সেলের তথ্য পরিবর্তন করলে এক্সেলের চার্টে এবং পাওয়ার পয়েন্টের চার্টে পরিবর্তন হবে। এক্সেলে তথ্য পরিবর্তন করার পরে পাওয়ার পয়েন্ট চালু করলে একটি ম্যাসেজ আসবে সেখানে Update Links বাটনে ক্লিক করলে পাওয়ার পয়েন্টের চার্ট আপডেট হবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...