Showing posts with label WEB TIPS. Show all posts
Showing posts with label WEB TIPS. Show all posts

Friday, August 5, 2011

ছবিতে রিফ্লেকশন যোগ করুন

আপনারা হয়ত লক্ষ্য করেছেন এমন কিছু ছবি আছে, যার নিচের অংশ নদী, খাল, বিল বা সমুদ্রের ঢেউ এর মতো দেখায়, দেখতেও অনেক সুন্দর লাগে। ছোট্ট একটা সফটওয়্যার দিয়েই আপনিও আপনার ছবিকে (gif) ফরমেটে এনিমেশন করে সেভ করতে পারেন। এই লিংক থেকে Reflet সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং কোন ইন্সটল ছাড়াই আপনি প্রোগ্রামটি চালু করুন। আপনার ছবিটি বেছে নিন এবং একটু চেষ্টা করুন খুব সহজভাবেই এনিমেশনটি করতে পারবেন। আপনার পছন্দ মত Height বাড়িয়ে কমিয়ে নিতে পারেন।

উপরে দেখুন ঢেউ খেলা দেখার জন্য বাংলাদেশের জাতীয় ফুল শাপলাকে বেছে নিয়েছি এবং ফুলটা কত জীবন্ত মনে হচ্ছে।


মূল ছবিটা ছিল এরকম

Toolbar এ ফুটবল খেলুন

Firefox বা internet explorer এর toolbar এ কেউ কখনো football খেলেছেন।
যদি না খেলে থাকেন। তাহলে try করে দেখতে পারেন এই toolbar এ। অনেক মজার একটি ফুটবল game.
www.bdtransportinfo.ourtoolbar.com

দুই ক্লিকে ক্যালেন্ডার তৈরি

আমারা যদি নিজের পছন্দমত ক্যালেন্ডার তৈরি করতে চাই তাহলে ফটোশপ, ইলেস্ট্রেটর, এমএস ওয়ার্ড বা এক্সেলে যার যেটার উপর দক্ষতা আছে সেটা দিয়ে তৈরি করি। কিন্তু কোনটাতেই দুই চার ক্লিকে সম্ভবনা । যদি আমরা কোন প্রকার সফ্টওয়্যার এবং ওয়েব সাইটে রেজিষ্ট্রশনের ঝামেলা ছাড়াই মাউসের দুই চার ক্লিকে নিজের পছন্দের ছবি সহকারে ক্যালেন্ডার তৈরি করতে পারি তাহলে এত কষ্ট করার দরকার আছে কি ? আসুন তাহলে দেখে নিই -
প্রথমে এই সাইটে http://bighugelabs.com/calendar.php প্রবেশ করুন ।
পেজটি ওপেন হওয়ার পর ব্রাউজের ঘরে আপনার কাঙ্কিত ফটোটি দেখিয়ে দিন, নিচে মাস ও সাল নির্বাচন করুন । Create এ ক্লিক করুন, কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনার ক্যালেন্ডার সামনে হাজির ।

আপনার Web Site এর লোডিং স্পীড কত জেনে নিন

আমাদের কম বেশি অনেকের অনেক web site আছে বিভিন্ন প্রয়োজনে। আর যারা Web developing এর কাজ করে তাদের নিকট একটি বিষয় অনেক গুরত্বপূর্ণ যে, তাদের ঐ Web Site টি কতটা দ্রুত গতিতে লোড নিচ্ছে। কারণ একজন ভিজিটর যখন আপনার Web site ভিজিট করে তখন আপনার Web Site টি যদি লোড নিতে অনেক সময় নেই তাহলে ঐ ভিজিটর নিশ্চয় বিরক্তি বোধ করবে। আর তাই আপনার সাইটের লোডিং স্পীড কত তা জেনে নিন খুব সহজে নিচের সাইট থেকে

My web Site loading speed

Monday, July 25, 2011

ডাউনলোড করুন দারুন সব স্ক্রিনসেভার আপনার কম্পিউটারের জন্য

আপনার কম্পিউটারের দারুন দারুন সব স্ক্রিনসেভার ব্যাবহার করার জন্য ফ্রি ডাউনলোড করুন স্ক্রিনসেভারের বিশাল সংগ্রহশালা হতে আপনার’টি। উইন্ডোজের প্রায় সকল ভার্শনে এসব স্ক্রিনসেভারগুলো ব্যাবহার করতে পারবেন। এবং আকারে ছোট, সর্ম্পূন ফ্রি ডাউনলোড করা যাবে।

NewFreeScreenSavers.com

NewFreeScreenSavers.com সাইটের মাধ্যমে আপনি প্রচুর ফ্রি স্ক্রিনসেভার ফ্রি ডাউনলোড করতে পারবেন। এতে কোন প্রকার স্পাইওয়্যার, এডওয়্যার, এবং ভাইরাস নেই। দারুন সব স্ক্রিনসেভার বেছে নিন এক্ষুনি।

আপনার ভিজিট করা ওয়েবপেজ গুলোকে সহজেই PDF ফরমেটে কম্পিউটারে সেভ করুন…

আমরা প্রতিদিন অনেক ওয়েবসাইট ভিজিট করে থাকি কিন্তু কিছু দিন পরেই তা ভুলে যাই। বুকমার্ক করে রাখলেও সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা হয়ে উঠে না অনেক পেজের মাঝে অথবা কম্পিউটার সেটআপ করার পর বুকমার্ক লিষ্ট থেকে মুছে যায়।
convert to pdf • আপনার ভিজিট করা ওয়েবপেজ গুলোকে সহজেই PDF ফরমেটে কম্পিউটারে সেভ করুন... | Techtunes
এখন HTML to PDF Converter দিয়ে আপনি সহজেই আপনার ভিজিট করা আকর্ষনীয় বা পরবতীর্তে কাজে লাগতে পারে এমন ওয়েবপেজ গুলো আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। ১ মেগাবাইটের কম সফটয়্যারটি দিয়ে আপনি PDF আকারে ফাইল বানিয়ে রাখতে পারেন। ফাইলের সাইজও তেমন বড় হয়না। নিচের লিঙ্ক থেকে সফটয়্যারটি ডাউনলোড করে নিন আর এটি ইন্সটল করার জামেলা নেই। ফাইলটি ডাউনলোড করার পর এ্যাপ্লিকেশনটি রান করুন এবং প্রোগামটি চালু হবার পর কাঙ্কখিত পেজটির লিঙ্কটি পেষ্ট করে দিন। > এখানে ক্লিক করে সফটয়্যারটি ডাউনলোড করে নিন।
Free HTML to PDF Converter

অনলাইনে ফ্রি’তে লোগো তৈরী করার জন্য ১০’টি সেরা সাইট

আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের লোগো, বাটন, ট্রেক্সট ইমেজ ইফেক্ট ইত্যাদি তৈরী করার প্রয়োজন হয়। আপনি চাইলে অনলাইনে সুন্দর সুন্দর লোগো, বাটন, ইমেজ টেক্সট ইত্যাদি তৈরি করে নিতে পারেন সম্পূর্ন ফ্রি’তে। খুব দ্রুত এবং জামেলা বিহীন ভাবে অনলাইনে লোগো তৈরী করা। ফ্রি’তে অনলাইনে লোগো তৈরীর জন্য সেরা ১০’টি সাইটের তালিকা শেয়ার করবো আপনাদের সাথে আশা করি অনেকেই উপকৃত হবেন। আপনার পছন্দমত সাইটে প্রবেশ করে সেখানে অনেক অপশন পাবেন, হাজারো ট্রেমপ্লেট বা ডিজাইন পাবেন। আপনার পছন্দমত ডিজাইন নিবার্চন করে মনের মত করে মডিফাই করে বানিয়ে নিতে পারেন আপনার জন্য বিভিন্ন ধরনের লোগো, বাটন, ইমেজ ইফেক্ট ইত্যাদি।

1. Cooltext.com


2. Logomaker.com

3. Logoyes.com


4. Logoease.com


5. Onlinelogomaker.com


6. Simwebsol.com


7. Xtvworld.com


8. Logodesignengine.com


9. Logogenerator.com


10. Logosnap.com


১০ সাইটের স্ক্রিনসর্টের সাথে সাইটের লিঙ্ক দেয়া আছে। পোস্টের ছবি’তে ক্লিক করলে সেই সাইটে প্রবেশ করতে পারবেন।

অডিও, ভিডিও, ইমেজ, ডকুম্যান্ট ফাইল অনলাইনে কনভার্ট করার দারুন একটি ফ্রি সাইট


আমাদের নানা কাজে একফরমেটের ফাইলকে অন্য ফরমেটে কনভার্ট করার প্রয়োজন হয়। আর ফাইল কনভার্ট করতে দারুন একটি সাইট হলো online-convert.com। এই সাইট দ্বারা Audio Convert, Video Convert, Image Convert, Document Convert, Ebook Convert, Hash Convert দ্রুত ফাইল  ফ্রি কনভার্ট করতে পারবেন। প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ফাইল আপলোড করে দিন তারপর ড্রপডাউন ম্যানু থেকে পছন্দমত ফরমেট নিবার্চন করে ফাইল কনভার্ট করতে পারবেন। জনপ্রিয় প্রায় সব ফরমেটে ফাইল কনভার্ট করতে পারবেন সাইটি দ্বারা। কোন প্রকার রেজিষ্ট্রেশনের জামেলা নেই। এছাড়া অন্যান্য সাইট থেকে ফাইলের URL দ্বারা আপনার পছন্দমত অডিও ভিডিও ফরমেটে ফাইল কনভার্ট করে ডাউনলোড করতে পারবেন। ইউটিউবের ভিডিও’কে অডিও ফাইলে কনভার্ট করতে পারবেন অথবা আপনার পছন্দমত ফরমেটে কনভার্ট করে নিতে পারবেন।
সাইটি’তে প্রবেশ করার লিঙ্ক: www.online-convert.com

আপনার কম্পিউটার’কে সহজেই ওয়াই-ফাই হটস্পট বানিয়ে ফেলুন আর ইচ্ছে মত আপনার ইন্টারনেট সংযোগ শেয়ার করুন।।।

প্রায় অনেকের এরকম সমস্যা হয়ে থাকে দেখা যায় বাসার একটি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ আছে কিন্তু অন্যান্য ডিভাইসে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। যেমন: ডেক্সটপে মডেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাবহার করছেন আপনি চাইলে আপনার মোবাইলে, ল্যাপটপে, ট্যাবলেটে পিসি’তে বা অন্য কম্পিউটারে সহজেই আপনার ইন্টারনেট সংযোগ ওয়াই-ফাইয়ের মাধম্যে শেয়ার করতে পারেন। এর জন্য ছোট্ট একটি পোর্টেবল টুলস্ ‘MHotSpot’ ব্যাবহার করতে পারেন। এটি মাত্র ৫.৭ মেগাবাইট এবং ফ্রি টুলস্।

mhotspot একটি ফ্রি্ওয়্যার টুলস্ এবং ইন্সটল করার কোন জামেলা নেই। উইন্ডোজ সেভেন এবং ভিসতা অপারেটিং সিস্টেমে এটা কাজ করবে। ভ্যাচুয়ার্ল ওয়াই-ফাই হটস্পর্ট হিসেবে কাজ করবে।

> Download MHotSpot <

প্রথমে উপরের ডাউনলোড লিঙ্ক থেকে ফাইল’টি ডাউনলোড করে আপনার কম্পিউটারে রাখুন বা ডেস্কটপে সংরক্ষন করুন।

উপরের ছবির মত কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিং থেকে আপনার ব্যাবহার করা মডেম বা ড্রাইভার’টি সিলেক্ট করুন।

মাউসের রাইট বাটন ক্লিক করে Properties থেকে Sharing ট্যাব থেকে allow other network users to connect through this computer’s internet connection এ ক্লিক করে হোম নেটওয়ার্কিং কানেকশন থেকে wireless network connection সিলেক্ট করে ok তে ক্লিক করুন।

ডেস্কটপ থেকে mHotSpot টুলস্’টি ডাবল ক্লিকের মাধ্যমে রান করুন। Setup Hotspot অপশনে ক্লিক করুন… এবার enter name এ নাম দিয়ে এন্টার এবং ৮ ডিজিটের পাসওয়ার্ড দিয়ে এটার চাপুন। এরপর Start এ ক্লিক করে দিন।

এবার taskbar থেকে এ  wireless network connection আইকনে ক্লিক করার পর Currently connected to: থেকে আপনার নেটওয়ার্ক’টি দেখতে পাবেন।

এবার আপনার মোবাইল বা অন্য কম্পিউটার/ল্যাপটপে Wi-Fi networks থেকে সার্চ দিলেই পেয়ে যাবেন তারপর পার্সওয়াড দিয়ে কানেক্টেড হয়ে যান…. আর ইন্টারনেট ব্যাবহার করতে থাকুন।।।
এছাড়া আরো জানতে ভিজিট করুন: mhotspot.com, আরো টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করতে পারেন এবং নিচের ভিডিও’টি দেখতে পারেন… http://youtu.be/Y6ABC5QmTjs

গুগল ডেস্কটপ ডাউনলোড করুন আপনার কম্পিউটারের জন্য

ইতিমধ্যে গুগল অনেকের আস্থা অর্জন করেছে, ইন্টারনেটে কোনকিছু খুজতে হলেই হয়তো আপনি চলে যান গুগলে, এবার আপনার ডেস্কটপ থেকে গুগলের অনেক সুবিধা পাবেন গুগল ডেস্কটপের মাধ্যমে। গুগল ব্যবহার করে ইন্টারনেটে কোনো কিছু খুঁজে পাওয়া যত সহজ, তেমনি গুগল ডেস্কটপের মাধ্যমে ব্যবহারকারীর কম্পিউটারের তথ্য খুঁজে বের করা যায় অনেক সহজেই। এটির মাধ্যমে যেকোনো টেক্সট লিখে ব্যবহারকারী গান, ফাইল, ছবি, ই-মেইল, চ্যাট হিস্ট্রি, জিমেইল, ব্যবহারকারীর অতীতে দেখা কোনো ওয়েবসাইট ইত্যাদি দেখতে পারে।
Google Desktop Sidebar
এটি ব্যবহারের বড় সুবিধা হলো, এটি কম্পিউটারের যেকোনো তথ্য বের করতে পারে, ফলে আলাদা করে তথ্য ব্যবহারকারীকে সাজিয়ে রাখতে হয় না। গুগল ডেস্কটপের সার্চ ইঞ্জিনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ব্যবহারকারীকে তার দরকারি ফাইল খুঁজতে বারবার বড় অ্যাপ্লিকেশন খুলে দেখতে না হয়। ব্যবহারকারী প্রিভিউ অপশন ব্যবহার করে সহজেই তার প্রয়োজনীয় ফাইল খুুঁজে বের করতে পারবে। এ ছাড়া গুগল ডেস্কটপ একই নামের বিভিন্ন ফাইল আলাদা করে সার্চ রেজাল্টে দেখায়। গুগল ডেস্কটপের কুইক সার্চ বক্সের অন্যতম একটি চমৎকার বৈশিষ্ট্য। ডেস্কটপে দুবার কন্ট্রোল বাটন টিপ দিলে এটি আসবে, আবার দুবার চাপ দিলে চলে যাবে। এর মাধ্যমে একই সঙ্গে ডেস্কটপ ও ওয়েব সার্চ করা যায়। এতে প্রথম কয়েকটি শব্দ টাইপ করলেই সেই শব্দের সঙ্গে মিল আছে, এমন ফলাফলগুলো দেখাতে থাকে।
গুগল ডেস্কটপ ইনস্টল করার পরপরই এটি ই-মেইল, ফাইল, ওয়েব হিস্ট্রি ইত্যাদি ইনডেক্সিং করা শুরু করে। এটি নির্ভর করে কম্পিউটারে কী পরিমাণ ফাইল আছে তার ওপর। কম্পিউটার আইডল অবস্থায় থাকলে গুগল ডেস্কটপ এ কাজটি করে, ফলে ব্যবহারকারী ব্যবহার করার সময় এটি কম্পিউটারের গতি কমায় না। গুগল ডেস্কটপ মোটামুটি সব ধরনের ফাইলই সমর্থন করে।
গুগল ডেস্কটপ কম্পিউটারের ক্যাশে কপি করে রাখে, ফলে কোনো ফাইল ব্যবহারকারী ভুলে ডিলেট করে ফেললে তা গুগল ডেস্কটপ দিয়ে সার্চ করে খুঁজে বের করা সম্ভব। এ ছাড়া অ্যাডভান্স সার্চ অপশনের মাধ্যমে সার্চ করার সীমানা নির্দিষ্ট করে দেওয়া যায়।
গুগল ডেস্কটপই প্রথম ডেস্কটপ গ্যাজেট ও সাইডবারের ধারণা দেয়। গুগল ডেস্কটপ ইনস্টল করলে একটি সাইডবার ডেস্কটপে দেখা যায়। সাইডবারে নোটস, ম্যাপ, নিউজ ফিড, ই-মেইল, চ্যাট ইত্যাদি বসানো যায় কাজের সুবিধার জন্য। এসব মডিউল আবার চাইলে ডেস্কটপের যেকোনো স্থানে বসাতে পারে ব্যবহারকারী।
গুগল ডেস্কটপ আউটলুকের সঙ্গে ইন্টিগ্রেশন করা যায়। ফলে আউটলুকের মেইল সহজে সার্চ করা যায়। এ ছাড়া নিরাপত্তার জন্য ব্যবহারকারী তার গুগল ডেস্কটপ লক করতে পারবে, যাতে অনাকাঙ্ক্ষিত কেউ যেন তার কম্পিউটারে কিছু খুঁজতে না পারে। এটি http://desktop.google.com/ সাইট থেকে সংগ্রহ করা যাবে।

Saturday, July 23, 2011

নিজেই তৈরী করুন ইনস্টলার

ধরুন আপনি ছোট কোন সফটওয়্যার তৈরী করেছেন অথবা চাচ্ছেন এক গুচ্ছ ফন্ট ইনস্টল করার ইনস্টলার তৈরী করতে। এধরনের ইনস্টলার তৈরী করতে পারবেন ফ্রি, ওপেনসোর্স NSIS (Nullsoft Scriptable Install System) সফটওয়্যার দ্বারা। মাত্র ১.৫১ মেগাবাইটের এই সফটওয়্যাটি http://nsis.sourceforge.net বা http://nsis.sf.net থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Installer based on ZIP file এ ক্লিক করুন। এখন আপনি যদি ফন্ট ইনস্টল করতে চান তাহলে Open বাটনে ক্লিক করে ফন্টগুলোর ZIP ফাইল নির্বাচন করুন। এবার Installer Name, Interface, Default Folder (ফন্টের ক্ষেত্রে $WINDIR নির্বাচন করে ডানে \Fonts wjLyb), Output EXE file Compression নির্ধারণ করে Generate বাটনে ক্লিক করে ইনস্টলার তৈরী করুন। এছাড়াও স্ক্রিপ্ট দ্বারাও ইনস্টলার তৈরী করা যাবে।

সহজেই লেখার ডিজাইন করা

ফটোশপে সহজেই লেখার ডিজাইন করা যায়। কিন্তু যারা ফটোশপ ভালভাবে পাবেন না তারা চাইলে অনলাইনেই যেকোন লেখাকে ৫০টিরও বেশী নির্ধারিত ডিজাইনে পেতে পারেন। এজন্য www.glowtxt.com সাইটে গিয়ে বাম পাশে থেকে পছন্দের ডিজাইন এবং আনুসঙ্গিক বিষয় নির্বাচন করে ডানে টেক্সট বক্সে লিখে Make text বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে লেখার ডিজাইন তৈরী হবে। এটি ডাউনলোড বা লিংক হিসাবেও ব্যবহার করা যাবে। আর ডিজাইন পরিবর্তন করতে চাইলে নিচের নমূনা থেকে পছন্দেরটি নির্বাচন করলেই হবে।

আপনার সাইটের এডমিন পাসওয়ার্ডটি ভুলে গেলে কি করবেন ??

আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়ে আলোচনা করব । তা হল আপনি আপনার সাইটের এডমিন পাসওয়ার্ডটি ভুলে গেলে তা কিভাবে পুনরুদ্ধার করবেন । কথা না বাড়িয়ে কাজে আসা যাক :
১) এডমিন পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হলে প্রথমে আপনার হোষ্টি এর সি প্যানেলে যেতে হবে । হোষ্ট সি-প্যানেলে যাওয়ার পর নিচের চিত্রের মত phpmyadmin এ ক্লিক করুন ।
ছবি
২) তারপর নিচের চিত্রের মত phpmyadmin এর লগিন বক্স আসবে । এখানে লগিন করুন ।
ছবি
৩) তারপর আপনার ডাটাবেজগুলা দেখতে পাবেন । আপনি আপনার সাইটটি যে নামের ডাটাবেজে এ রাখছিলেন তাতে ক্লিক করুন । এখানে আমার ডাটাবেস নাম woardpress তাই আমি নিচের চিত্রে woardpress এ ক্লিক করছি ।
ছবি
৪) তারপর নিচের চিত্রর মত wp_users এ ক্লিক করুন ।
ছবি
৫) wp_users এ ক্লিক করার পর আপনি আপনার সকল সদস্য এর ইউজার নেম দেখতে পাবেন । এখানে আপনার এডমিন নামটিও পাবেন । নিচের চিত্রের মত এডমিন নামের বাম পাশে এডিট নামে একটি অপশন পাবেন । এডিট এ ক্লিক করুন ।
ছবি
৬) তারপর নিচের চিত্রের মত user_pass এর ঘরে আগের পাসওয়ার্ডটি মুছে নতুন পাসওয়ার্ড দেন । MD5 দিয়ে Go বাটনে ক্লিক করুন ।
ছবি
ব্যাস এডমিন পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে । এতক্ষন দেখেছি ওয়ার্ডপ্রেসের এডমিন পাসওয়ার্ড পুনরুদ্ধার ।

জুমলার ক্ষেত্রে :

• উপরের ১,২ ও ৩ পদ্ধতি অনুসরন করুন ।
• তারপর নিচের চিত্রর মত jos_users এ ক্লিক করুন ।
ছবি
তারপর উপরের ৫ ও ৬নং পদ্ধতি অনুসরন করুন ।

ডোমেইন রেজিষ্ট্রেশন করুন মাগনা!

মাগনা ডোমেনেইনের কথা শুনে হয়ত অনেকের চোখ কপালে উঠেছে। আর অনেকেই হয়ত অবাক হয়েছেন মাগনা ডোমেইন কি করে সম্ভব। আসলে আমি যেই ডোমেইন গুলার কথা বলছি এগুলি ডোমেইন নয় সব গুলি সাব-ডোমেইন। তবে এগুলোর এড্রেস এত ছোট হয় যে এগুলোকে ডোমেইনের মত মনে হয়।

http://www.co.cc.
এদের প্রায় দশ লক্ষেরও বেশি ক্লায়েন্টস আছে। এখানে আপনার ডোমেইন হবে YourName.co.cc। সাটটিতে রেজিষ্ট্রেশন করে ফ্রি এসুবিধাটি লুফে কিতে পারেন। এরা আপনার সাইটে কোন বিজ্ঞাপন দিবে না। শুধু তাই নয় এদের DNS ও সাপোর্ট করে।

http://www.dot.tk।
এখানে রেজিষ্ট্রেশন করলে আপনি একটি পরিপূর্ন ডোমেইন পাবেন। এখানে আপনার ডোমেইন হবে YourName.tk। তবে এরা আপনার ওয়েবসাইটের প্রতিটি পেইজের উপরে বিজ্ঞাপন দিবে।

http://www.freedomain.co.nr

এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.co.nr। তবে এদের একটি শর্ত হচ্ছে তাদের ওয়েবসাইটর একটি লিংক আপনার হোমপেজের যে কোন এক জায়গায় দিতে হবে। এ লিংকটি আপনার পছন্দমত আপনি যে কোন জায়গায় দিতে পারেন। লিংটি দেওয়ার পরই কেবল আপনার আ্যপ্লিকেশন গ্রহন করা হবে।

http://www.dom.ir
এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.dom.ir।(কোন বিজ্ঞাপন থাকবেনা)

http://i.am
এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে yourName.i.am অথবা http://www.i.am/yourName। এখানে রেজিষ্ট্রেশন করে সরাসরি আপনার URL Redirection করে দিত পারেন। সাইটটিত রেজিষ্ট্রেশন করলে আরেকটি সুবিধা পাওয়া যাবে তা হল সার্চ ইন্জিন সাপোর্ট। আপনার সাইটটি যেখানে থাক না কেন Goole, Yahoo কিংবা Msn তা খুঁজে বের করবে।(কোন বিজ্ঞাপন থাকবেনা)

http://www.biz.ly
এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.biz.ly। এছাড়া ওয়েব সাইট তৈরি করার জন্য আপনি 50 মেগাবাইট ফ্রি স্পেসও পাবেন এখানে। (কোন বিজ্ঞাপন থাকবেনা)

http://www.741.com
এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে http://www.YourName.741.com আর এই সাইটিতে এরা এদের নিজেদের লোগো এবং ব্যানার ব্যবহার করবে।

Friday, July 22, 2011

তৈরি করুন নিজের ছবির ক্যালেন্ডার

এসেছে নতুন বছর। নতুন বছরে অনেকেই বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার সংগ্রহ করেন।ইচ্ছে করলে আপনি নিজের ছবি দিয়েই তৈরি করে নিতে পারেন নতুন বছরের ক্যালেন্ডার। এ জন্য www.calendarika.com ঠিকানার সাইটে যান। এই সাইটে গেলেই ক্যালেন্ডারের অনেক ডিজাইন দেখতে পাবেন। এখান থেকে পছন্দের ডিজাইনে ক্লিক করুন। পরের পৃষ্ঠায় Upload your main photo অপশনে ক্যালেন্ডারের প্রধান ছবি হিসেবে যে ছবিটি দেখতে চান সেটি Upload করুন। এরপর Upload your background photo অপশনে ক্যালেন্ডারের ব্যাকগ্রাউন্ডে যে ছবি দেখতে চান সেটি একই নিয়মে Upload করুন। ক্যালেন্ডারের মাস ও বছর নির্বাচন করার জন্য Advance option মেনুতে ক্লিক করুন। ইচ্ছে করলে Advance option থেকে আপনি ক্যালেন্ডারে নিজের নাম বা কোনো বার্তা লিখতে পারেন। সবশেষে Next অপশনে ক্লিক করলেই তৈরি হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ক্যালেন্ডার। ইমেজ ফরম্যাটে তৈরি হওয়া ক্যালেন্ডারটি আপনার পিসিতে সেভ করে রাখুন।

Friday, May 27, 2011

ওয়েবের ভান্ডার - স্টাম্বল

Stumble চমৎকার একটি সফটওয়্যার। আপনার যদি সময় কাটানো একটা সমস্যা হয়, তবে আপনি এই টুলবারটি ব্যবহার করে দেখতে পারেন। কথা দিচ্ছি, ঠকবেন না! স্টাম্বল- এ ক্লিক করলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আসে। আর এই ওয়েবসাইটগুলো বাছাই করে পৃথিবীর বিভিন্ন স্টাম্বল সদস্য। যার যেটা ভালো লাগে সেটা স্টাম্বল করে দেয়; সাথে সময় থাকলে চাইকি একটু মন্তব্য।
স্টাম্বল আপনাকে শুধু ওয়েবসাইটই নয়; আলাদা করে ছবি, ভিডিও বা খবরও প্রদর্শন করতে ওস্তাদ। যদি হাতে সময় থাকে তাহলে একবার ব্যবহার করে দেখুনই না!
স্টাম্বল ডাউনলোড করে ইন্সটল করলে এটি স্থান নেবে ওয়েব ব্রাউজারের উপরের দিকে, গুগল টুলবারের মতো। এরপর ওখান থেকেই হবে আপনার সমস্ত কন্ট্রোল। আপনার পছন্দমতো বিভিন্ন বিষয়ভিত্তিক বাটনও যোগ করতে পারবেন।                               

                                              DOWNLOAD
                                  http://www.stumbleupon.com/

Tuesday, May 24, 2011

ডেস্কটপে ওয়েবসাইটের শর্টকাট

ইন্টারনেট এঙ্প্লোরার ব্যবহারকারীরা ডেস্কটপেই রাখতে পারেন তাঁদের প্রয়োজনীয় ওয়েবসাইটের শর্টকাট। এজন্য ইন্টারনেট এঙ্প্লোরার চালু করে আপনি যে ওয়েবসাইটের শর্টকাট তৈরি করবেন, তা খুলে ইন্টারনেট এঙ্প্লোরারের ফাইল মেন্যুতে যান। এবার সেন্ড থেকে শর্টকাট টু ডেস্কটপ নির্বাচন করুন। ডেস্কটপে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের শর্টকাট তৈরি হবে। ওয়েবসাইটটি ভিজিট করার জন্য শর্টকাটে ডাবল ক্লিক করুন।

বিনামূল্যে ওয়েবসাইট তৈরির উপকরণ

তথ্যপ্রযুক্তির এই যুগে ধীরে ধীরে ইন্টারনেট থেকে বিনামূল্যে পাওয়া বিভিন্ন প্রোগ্রামিং কোড এবং নানারকমের রিসোর্স জনপ্রিয় হয়ে উঠেছে। এই জনপ্রিয়তাকে মাথায় রেখে বিনামূল্যে বিভিন্ন রিসোর্স সরবরাহ করার জন্য তৈরি হচ্ছে দারুণসব ওয়েবসাইট। এমনই একটি ওয়েবসাইট হচ্ছে_ হট স্ক্রিপ্টস ডটকম। এটি একটি ইন্টারনেট ডিরেক্টরি, যাতে ওয়েব প্রোগ্রামিং-সংশ্লিষ্ট নানান তথ্য ও উপাত্ত পাওয়া যায়। এটি মূলত সেসব ওয়েব মাস্টার এবং প্রোগ্রামারদের কাজে লাগে যারা নিজেদের ওয়েবসাইটগুলোকে সৃজনশীল এবং ডায়নামিক করতে আগ্রহী। ওয়েবসাইটকে ডায়নামিক করার জন্য প্রয়োজনীয় স্ক্রিপ্ট, বই এবং অন্যান্য রিসোর্স এখানে পাওয়া যায়। যদিও ইন্টারনেট-জুড়ে এরকম বহুবিধ উপকরণ পাওয়া যায়, তারপরও এ সাইটের ব্যাপক জনপ্রিয়তার কারণ- আপনার প্রয়োজনীয় উপকরণটি খুব সহজেই সরাসরি এ সাইট থেকে পাওয়া যায়। হটস্ক্রিপ্টস ডটকম ২০০২ সালে আইনেট ইন্টারঅ্যাকটিভ একটি ওয়েব পোর্টাল হিসেবে উন্মুক্ত করে। ওয়েবসাইট তৈরির সফটওয়্যার, একটি হোস্টিংয়ের নানান তথ্য এবং প্রয়োজনীয় হার্ডওয়্যার ইনফরমেশন হটস্ক্রিপ্টস ডটকম-এ পাওয়া যায়। সাইটটি প্রথম তৈরি করেন ওন ইউন ১৯৯৮ সালের ১৩ সেপ্টেম্বর। কিন্তু ওই সময় এটি তেমন কার্যকরী ভূমিকা রাখতে না পারায় পরবর্তীতে তিনি তা আইনেটের কাছে বিক্রি করে দেন। হটস্ক্রিপ্টস ডটকম-এ এজাক্স, সি++, ফ্ল্যাশ, পিএইচপি, এক্সএমএল, জাভা, পাইথন, এএসপিডটনেট, সিজিআই ইত্যাদি ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তথ্যাদি ব্যবহারকারীরা সাইটটির হোম পেজেই পাবেন। এ সাইটের মেম্বার যে কেউ হতে পারেন এবং অংশগ্রহণ করতে পারেন প্রোগ্রামারদের নানামুখী আলোচনায়। অসাধারণ গ্রাফিক্স এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সাইটটি ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। ফলে সাধারণ এবং নতুন প্রোগ্রামাররাও আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করতে পারবেন এ সাইট থেকে প্রাপ্ত নানা উপকরণ দিয়ে। হটস্ক্রিপ্টস ডটকম এর মূল মেনুগুলো হলো_ হোম, সফটওয়্যার বান্ডেল, সাইনআপ ইত্যাদি। মূলত বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তথ্য প্রদানের লিংকগুলোর সাইটে হোমপেজ জুড়ে রয়েছে। ফলে খুব সহজে যে কেউ প্রয়োজনীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লিংক ধরে কার্যকরী সমাধানটি পেতে পারেন। এখানে এ ওয়েব পোর্টালের উপকরণ ব্যবহার করে তৈরি হওয়া কিছু সাইটের তালিকাও রয়েছে।

সাইটটির ইউআরএল হলো-www.hotscripts.com

অনলাইন : referralsignup.co.cc থেকে আয়

অনলাইনে আয়ের বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে রেফারেল থেকে আয় অন্যতম। এজন্য www.referralsignup.co.cc থেকে রেজিষ্ট্রেশন করে প্রাপ্ত রেফারেল লিংক বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে আয় করা যায়।
ধাপ ১. প্রথমে Create an account now এ ক্লিক করে ফরম পূরণ করে একাউন্ট তৈরী শেষ করতে হবে। একটি একাউন্ট থেকে ২টি ফ্রি ডোমেইন রেজিষ্ট্রেশন করা যাবে।
ধাপ ২. এরপরে ডোমেইন রেজিষ্ট্রেশনের জন্য লগইন থেকে Getting A New Domain এ ক্লিক করে সার্চ বক্সে ডোমেইনের নাম লিখে Check availability বাটনে ক্লিক করম্নন। ডোমেইনটি যদি খালি থাকে এবং মূল্য যদি 0 ডলার হয় তাহলে Continue to registration বাটনে ক্লিক করে রেজিষ্ট্রেশন সমাপ্ত করুন। অন্যথায় আবারো নতুন নামে ডোমেইন সার্চ করতে হবে। এবার ডোমেইনটি ৪৮ ঘন্টার মধ্যে সেটআপ সমাপ্ত (নেম সার্ভার / ডিএনএস রেকর্ড / ইউআরএল ফাওয়ার্ড) করুন।
ধাপ ৩. এবার Referrals এ ক্লিক করে নিচের Join our Referral Bonus Program! এ নাম, ইমেইল, পাওয়ার্ড দিয়ে একাউন্ট তৈরী করতে হবে। এবার রেফারেলে লগইন করে Your personalized referral link এর নিচে (www.co.cc/?id=144410 এ রকমের) একটি রেফারেল লিংক পাওয়া যাবে। এছাড়াও উক্ত রেফারেল লিংক দ্বারা নিচে কয়েকটি বিজ্ঞাপনের কোডও পাওয়া যাবে। এবার উক্ত লিংক বা কোড ওয়েবসাইটে বা মেইলের মাধ্যমে প্রচার করলে উক্ত রেফারেল লিংকে ক্লিক করে কেউ ফ্রি ডোমেইন রেজিষ্ট্রেশন করলে আপনার একাউন্টে .১ ইউএসডি ডলার (১০ সেন্ট) জমা হবে আর ডোমেইন ক্রয় করলে পরিশোধকৃত মূল্যের ৪০% জমা হবে। এই ডলার (১ ডলার হলেই) পে-পালের মাধ্যমে উত্তোলন করা যাবে। তবে কেউ নিজের রেফারেলে ক্লিক করে নিজেই ডোমেইন রেজিষ্ট্রেশন করে চিটিং হিসাবে ধরা পড়লে একাউন্টের অর্থ বাজেয়াপ্ত হবে।

Sunday, April 3, 2011

ব্রাউজারই লিখে দেবে বাকিটা

প্রায় সব ওয়েবসাইটের ঠিকানাতেই http://www. .com অংশটি থাকে। তাই ব্রাউজারের অ্যাড্রেসবারে কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখতে গেলে বারবার http://www. .com অংশটি না লিখে শুধু মূল অংশটি লিখে কিবোর্ড থেকে CTRL + ENTER চাপলেই পুরো ঠিকানা লেখা হয়ে যায়। যদি http://www.sopno-alo.blogspot.com লিখতে চান, তাহলে শুধু sopno-alo.blogspot লিখে কিবোর্ড থেকে CTRL + ENTER চাপুন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...