Showing posts with label MOZILLA FIREFOX.. Show all posts
Showing posts with label MOZILLA FIREFOX.. Show all posts

Thursday, June 9, 2011

কম্পিউটার ও ইন্টারনেটের কিছু কমান্ড বা কীবোর্ড শর্টকাট...


Internet Explorer ও Mozilla Firefox এর শর্টকাট কমান্ড

১। স্ক্রলের পরিবর্তে স্পেসবার
ইন্টেরনেটে কোনো দীর্ঘ ডকুমেন্ট বা পেইজ পড়তে হলে আমাদেরকে মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে যেতে হয়। এর পরিবর্তে আমরা স্পেসবার ব্যবহার করে বইয়ের মত পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে পারি। (পৃষ্ঠা=মনিটরের পর্দায় যতটুকু দেখা যায়)। Internet Explorer or Mozilla Firefox এ প্রদর্শিত একটি পেইজের শেষ লাইনটি পড়ার পর স্পেসবার কী চাপ দিন, শেষ লাইনটি প্রথম লাইন হয়ে পেইজটির পরবর্তী অংশ প্রদর্শিত হবে। একইভাবে পেইজটির পিছন দিকে যেতে হলে shift + spacebar চাপ দিন।

২। Full screen Internet
টুলবার, মেনুবার অদৃশ্য করে ইন্টারনেটের কোন পেইজকে মনিটরের পূর্ণ পর্দায় দেখতে হলে F11 কী চাপ দিন। আগের অবস্থায় ফিরে আসতে আবার F11 কী চাপ দিন।

৩। Open a link in a new window
কোন লিঙ্ককে নতুন উইন্ডোতে ওপেন করতে কীবোর্ডের shift কী চেপে রেখে লিঙ্কটিতে ক্লিক করুন।

৪। ওয়েব পেইজের আংশিক প্রিন্ট
ওয়েব পেইজের যে অংশটি প্রিন্ট করতে চান, তা মাউস দিয়ে highlight করুন। মাউসের পরিবর্তে কীবোর্ড দিয়েও হাইলাইট করা যায়। পেইজের অংশটি যেখান থেকে শুরু সেখানে ক্লিক করুন, shift কী চেপে রেখে অংশটি যেখানে শেষ সেখানে ক্লিক করুন। এখন মেনুবার/টুলবারে print... ক্লিক করুন। প্রিন্টার ডায়লগ উইন্ডোতে Page Range এ Selection অপশন নির্বাচন করে OK দিন। (সব প্রোগ্রাম বা প্রিন্টারে এই অপশনটি কাজ করে না)

৫। ওয়েব পেইজে বিশেষ শব্দ বা টেক্সট খুঁজতে হলে
ওয়েব পেইজে বিশেষ শব্দ বা টেক্সট খুঁজতে হলে CTRL + F কী চাপ দিন। স্ক্রীনের নিচের অংশে চার্জ বার আসবে। সেখানে শব্দ বা টেক্সটি লিখে ডান পাশের অপশন থেকে Select all ক্লিক করুন। শব্দ বা টেক্সটি পেইজটির যেখানেই থাকুক হাইলাইট হয়ে যাবে। কাজ শেষ হলে চার্জ বারটির বাম দিকের ক্রস চিহ্নে ক্লিক করে বন্ধ করে দিন। (Internet Explorer এ চার্জ বারের পরিবর্তে ডায়লগ বক্স আসবে)

৬। ওয়েব পেইজকে বড় করে দেখুন
কোন ওয়েব পেইজেকে বড় আকারে (zoom in) দেখতে হলে CTRL কী চেপে রেখে + কী চাপ দিন। প্রতি চাপে ধাপে ধাপে পেইজের আকার বড় হবে। অরজিনাল সাইজে ফিরে যেতে CTRL কী চেপে রেখে 0 (জিরো) কী চাপ দিন। (Mozilla Firefox only!)

৭। নেভিগেশন শর্টকাট
Go to home page --- --- ALT+HOME
Go backward --- --- --- - ALT+LEFT (তীর চিহ্ন)
Go forward --- --- --- ----- ALT+RIGHT(তীর চিহ্ন)
Refresh page --- --- --- -- F5
Stop downloading page ESC
Open Favorites --- --- -- CTRL+I
Open History --- --- --- --CTRL+H
Open search results in new tab ALT+ENTER

কীবোর্ডের কাজ মাউস দিয়ে করা

উইন্ডোজেও 'On Screen Keyboard' নামে একটি অপশন আছে যার মাধ্যমে আমরা ব্লগ ও কমপিউটারে অন্যান্য প্রোগ্রামে কাজ করার সময় উইন্ডোজের ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করতে পারি।
কীবোর্ডের কাজ মাউস দিয়ে দিয়ে করতে চাইলে প্রথমে Start ক্লিক করে Run সিলেক্ট করুন। Open-এ তিনটি বর্ণ osk টাইপ করে OK বাটন ক্লিক করুন। স্ক্রীনে কীবোর্ড হাজির! এখন মাউস দিয়ে ক্লিক করে লিখতে থাকুন। ক্যাপিটাল লেটার লেখার সময় প্রথমে Shift কী ক্লিক করুন, এরপর বর্ণটি ক্লিক করুন।
(Start > All Programs > Accessories > Accessibility > On-Screen Keyboard থেকেও অন স্ক্রীন কীবোর্ড সিলেক্ট করা যায়)

উইন্ডোজ প্রোগ্রামের শর্টকাট কমান্ড

Ctrl বাটনকে চেপে রেখে উল্লেখিত কী চাপ দিয়ে নিম্নোক্ত কাজগুলো সহজে করা যায়:
FILE
Ctrl + S = Save
Ctrl + N = New Document
Ctrl + O = Open Existing Document
Ctrl + P = Print
Ctrl + W = Close

PARAGRAPH ALIGNMENT
Ctrl + L = Left Aligned
Ctrl + R = Right Aligned
Ctrl + E = Center Aligned
Ctrl + J = Justified

LINE SPACING
Ctrl + 1 = Single Line Spacing
Ctrl + 2 = Double Line Spacing
Ctrl + 5 = 1½ Line Spacing

Font Styles (with text selected)
Ctrl + B = Bold
Ctrl + I = Italic
Ctrl + U = Underlined.

Page Scrolling
Ctrl + Home = Top of Document
Ctrl + End = Bottom of Document
Ctrl + Page Up = Top of Page
Ctrl + Page Down = Bottom of Page

EDIT
Ctrl + A = Select All
Ctrl + X = Cut
Ctrl + C = Copy
Ctrl + V = Paste
Ctrl + F = Find
Ctrl + H = Find & Replace
Ctrl + Z = Undo Ctrl + Y = Redo

মজিলা ফায়ারফক্স এর কিছু শর্টকাট + ইন্টারনেট এর গতি বাড়ানোর একটি টিপস্


Address বার ব্যবহার করুন সহজ ভাবে:

আমরা সাধারণত Address বার এ গিয়ে কোন একটি ওয়েবসাইটের Address লিখতে গিয়ে পুরো Address টা লিখি। যেমন ধরুন আপনি ফেসবুক এর পেজটি দেখতে চাচ্ছেন। Address বারে www.facebook.com লিখলেন। এন্টার প্রেস করলেন, চলে আসলো facebook এর লগইন পেজটি। আপনি চাইলে পুরো Address টি না লিখে শুথুমাত্র facebook লিখে Ctrl + Enter প্রেস করেই স্বার্থ সিদ্ধি করতে পারেন। তাহলে যেটা হবে এর আগে পরে যা কিছু থাকে আপনাকে তা টাইপ করতে হবে না। এক্ষেত্রে বলে রাখা দরকার যে ডোমেইন . com হলে “Ctrl + Enter, .net হলে “Sheft + Enter এবং .org হলে Ctrl + Shift + Enter” প্রেস করতে হবে।

কি ওয়ার্ড এর ব্যবহার বুকমার্কে:

আপনি শুধু Address বারে কি ওয়ার্ডটি টাইপ করবেন। তারপর কথা নাই বার্তা নাই এন্টার। ব্যাস, কাঙ্খিত ওয়েবসাইটটি লোড হয়ে যাবে। এর জন্য যে কোন একটি বুকমর্কের উপর রাইট ক্লিক করে প্রপারটিজে ক্লিক করুন। সেখানে বুকমার্ক বক্সটিতে নিজের ইচ্ছামত কি ওয়ার্ড বসিয়ে দিন। এখন আপনি Address বারে শুধু সেই কি ওয়ার্ডটিই টাইপ করবেন। এরপর এন্টার প্রেস করবেন।

এক ট্যাব থেকে আরেক ট্যাবে:

আমরা যারা ব্রাউজারে একসাথে অনেকগুলো ট্যাব চালু করি তাদের ঘন ঘন এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়ার প্রয়োজন হয়। কাজটি মাউস দিয়েই আমরা সাধারনত করে থাকি। যদি এই কাজটি দূততার সাথে করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিবোর্ড এ হাত দিতে হবে। আর এজন্য, আপনার শর্টকাট কী এর জ্ঞান থাকা চাই। আপনি যে ট্যাব এ আছেন তার পরবতীট্যাব এ যাওয়ার জন্য Ctrl + Tab প্রেস করুন। আর আগের ট্যাবটিতে ফিরে যাবার জন্য প্রেস করুন ctrl +shift++tab” এখন ধরুন আপনি যে কোন একটি ট্যাব এ আছেন এবং “৬” নম্বর ট্যাব এ যেতে চান। এৰেত্রে ctrl+6 প্রেস করতে হবে।

পাইপলাইনিং পদ্ধতি ব্যবহার:

পাইপলাইনিং এমন একটি পদ্ধতি যাতে একই সাথে কোড, মিডিয়া ইত্যাদি লোড করা যায়। ফলে পেজটি দূততম লোডিং সম্ভব হয়। তবে এই পদ্ধতিটি ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার কারীদের জন্য। এ পদ্বতিActive করতেAddress বারে about:config টাইপ করে এন্টার প্রেস করুন। ফিল্টার বক্স এ network.http টাইপ করুন, এখন নিচ থেকে এক এক করে ক্লিক করুন network.http.pipelining এবং network.http.proxy.pipelining এ দুটি অপশন true করে দিন (ডাবল ক্লিক করে ) network.http.pipelining.maxrequest এ ডাবল ক্লিক করে ভ্যালু ১০ সেট করে দিন (বা আপনার পছন্দ মত মান ব্যবহার করুন), এখন ফাঁকা স্থানে (যেখানে কোন বাটন বা লিংক নেই) ক্লিক করে new-integer সিলেক্ট করুন। নাম দিন nglayout.initialpaint.delay এবাং ভ্যালু দিন জিরো হয়ে গেল পাইপলাইনিং।

(বিঃ দ্রেঃ যে কোন পরিবর্তনের পর ব্রাউজারটি রিস্টার্ট করতে হবে)

কিবোর্ড এর কিছু প্রয়োজনীয় শটকার্ট:

ফাইন্ড (ইন পেজ ) – Ctrl+F
ওয়েব সার্চ – Ctrl+K, Ctrl+E
উইন্ডো এবং ট্যাব বিষয়ক
ক্লোজ ট্যাব – Ctrl+W, Ctrl+F4
ক্লোজ উইন্ডো – Ctrl+Shift+W, Alt+F4
ডান পাশের ট্যাব – Ctrl+
বাম পাশের ট্যাব – Ctrl+
সর্ব প্রথম ট্যাব – Ctrl+ Home
সর্ব শেষ ট্যাব – Ctrl+End
নতুন ট্যাব – Ctrl+T
নতুন উইন্ডো ট্যাব – Ctrl+N
আনডু ক্লোজ ট্যাব – Ctrl+Shift+T
আনডুক্লোজ উইন্ডো – Ctrl+Shift+N
ব্যাক ( পেছনের পেইজে যেতে) – Alt+ বাBack Space
ফরওয়ার্ড Alt+ বা Shift Back Space
হোমপেজ Alt+Home
রিলোড Fs বা Ctrl+R
স্টপ (স্টপ লোডিং পেজ – Esc
বর্তমান পেজবিষয়ক
পেজের শেষ প্রান্তে – End
পেজের উপারের প্রান্তে -Home
পরবতী ফ্রেম -F6
পূর্বের ফ্রেম – Shift+F6
পেজ ইনেফো বিষয়ক
পেজ উৎস – Ctrl +U
প্রিন্ট – Ctrl+P
সেভ পেজ অ্যাজ – Ctrl+S
জুম ইন – Ctrl++
জুম আউট – Ctrl+-
জুম রিসেট – Ctrl+O

Tuesday, March 22, 2011

টিপস কথা বলে ফায়ারফক্স!

জনপ্রিয় মুক্ত সফটওয়্যার মজিলা ফায়ারফক্স ব্যবহার করার সময় লেখাকে (টেক্সট) কথায় রূপান্তর করা যায়। এ জন্য ‘স্পিক ইট’ নামের অ্যাড অন ইনস্টল করতে হবে। ১০ কিলোবাইটের এই প্রোগ্রাম https://addons.mozilla.org/en-US/firefox/addon/3552 ঠিকানা থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। ইনস্টলের করে ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার পছন্দমতো টেক্সট নির্বাচন করে এবং মাউসে ডান ক্লিক দিয়ে পপআপ মেনুর নিচে Say It অপশনে ক্লিক করলেই টেক্সট শোনা যাবে।

সংযুক্তি ছাড়াই ছবি পাঠান
বিনামূল্যে ই-মেইল সুবিধা প্রদানকারী জিমেইলে সাধারণত ছবি অথবা কোনো ফাইল পাঠাতে সংযুক্তি (অ্যাটাচ) করে পাঠাতে হয়। ইচ্ছে করলে পাঠানো মেইলের মাধ্যমে ছবি যোগ করে মেইল করা যায়। এ জন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকে (লগ-ইন) করে Settings থেকে Labs অপশনে ক্লিক করুন। এখান থেকে Inserting Images অপশন Enable করুন এবং সেটিংস সেভ করে বের হয়ে আসুুন। খেয়াল করুন, কম্পোজ বক্সে Inserting Images অপশনের আইকন চলে এসেছে। এই আইকনে ক্লিক করে পছন্দের কোনো ছবি বা ছবির ওয়েব লিংক লেখার মাঝখানে যোগ করতে পারবেন।

র্যামের গতি বাড়িয়ে নিন
উইন্ডোজ ব্যবহারের সময় অনেক Page File তৈরি হয়, Page File ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে। কিন্তু এই Page File কম্পিউটারে জমা হয়ে RAM-এর গতি কমিয়ে দেয়। কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন। এ জন্য Start থেকে control panel-এ যান। এখান থেকে Administrative Tools/Local Security Policy/Security Settings/Local Policies/Security Options ঠিকানায় যান। ডানপাশের Shutdown : Clear virtual memory page file অপশনে দুই ক্লিক করুন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এ ছাড়া Start/run-এ গিয়ে Tree লিখে Enter চাপলে Ram-এর গতি কিছুটা বাড়বে। এই কাজটি মাঝেমধ্যে করলে আপনার কম্পিউটার গতিশীল থাকবে।

ফায়ারফক্স বাংলা বানান ঠিক করে দেবে

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার মজিলা ফায়ারফক্সে একটি বাংলা অভিধান যুক্ত আছে। সেটি সক্রিয় করে বাংলা লিখলে লেখার সময় বানানে ভুল হলে সতর্ক করা হয়। ভুল বানানটির নিচে লাল দাগ পড়ে। এই সুবিধাটি পেতে হলে প্রথমে https://addons.mozilla. org/en-US/firefox/addon/13660 ঠিকানার ওয়েবসাইটে গিয়ে Add to Firefox-এ ক্লিক করতে হবে। নতুন উইন্ডো এলে Install now-এ ক্লিক করুন। ৩৫৫ কিলোবাইটের একটি ফাইল স্বয়ংক্রিয়ভাবেই কম্পিউটারে ইনস্টল হতে থাকবে। এরপর Restart Firefox-এ ক্লিক করুন। ব্রাউজারটি বন্ধ হয়ে আবার খুলবে। এখন ব্রাউজার দিয়ে কোনো কিছু যেমন ওয়েবসাইট, ব্লগ, মেইল ইত্যাদি খুলে লেখার স্থানে কোনো কিছু বাংলাতে লিখে মাউসের ডান বাটনে ক্লিক করে Language থেকে Bangla (Bangladesh) নির্বাচন করুন। এরপর কোনো কিছু লিখলে দেখবেন ভুল বানানের নিচে লাল কালির দাগ পড়েছে।

Wednesday, February 23, 2011

মজিলা ফায়ারফক্সে ভাইরাস স্ক্যান বন্ধ

মজিলা ফায়ারফক্সে ভাইরাস স্ক্যান বন্ধ করে কোনো ফাইল ডাউনলোড করলে অল্প সময়ে ডাউনলোড করা সম্ভব। মজিলার অ্যাড্রেস বার-এ about:config লিখে এন্টার চাপতে হবে। এবার "I'll be carefull, I promise!" লেখা বাটনটি ক্লিক করতে হবে। এবার খালি বক্সে browser.download.manager .scanWhenDone লিখলে নিচে একই লেখার একটি একটি অপশন আসবে। সেখানে ডাবল ক্লিক করলে ডিফল্ট True থেকে False হয়ে যাবে এবং ফাইলের ভাইরাস স্ক্যান বন্ধ হবে।

ফায়ারফক্সে হোমপেইজ সেট-আপ

যে ওয়েবসাইটটি বারবার খোলার প্রয়োজন হয়, তা ফায়ারফঙ্ ওয়েবব্রাউজারে হোমপেইজ হিসেবে সেট-আপ করে রাখতে পারেন। হোমপেইজ হিসেবে সেট-আপ করলে প্রতিবার ফায়ারফঙ্ খুললে হোমপেইজ ওয়েবসাইটটি নিজে নিজে ওপেন হবে। ফায়ারফক্সে হোমপেইজ সেট-আপ করতে ফায়ারফক্স টুলবারের Tools থেকে Option-এ যান। এবার Homepage লেখা বক্সে যে ওয়েবসাইটটি হোমপেইজ হিসেবে সেট-আপ করতে চান সে ওয়েবপেইজের লিঙ্কটি লিখে OK চাপুন।

ফায়ারফক্সের প্রোগ্রামগুলো রেখে দিন

কম্পিউটারে নতুন করে মজিলা ফায়ারফক্স ইনস্টল করলে সাধারণত বুকমার্ক, থিম, হিস্ট্রি, প্লাগ-ইনস, এক্সটেনসন, ইউজারনেম ও অ্যাড-অনস প্রোগ্রামগুলো মুছে যায়।
তবে চাইলে এই প্রোগ্রামগুলোর ব্যাকআপ রেখে দিতে পারেন। এ জন্য আপনার ‘ফেবে’ নামের একটি বাড়তি প্রোগ্রাম (অ্যাডঅন) লাগবে।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2109 ঠিকানার ওয়েবসাইট থেকে অ্যাডঅনটি নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এবার Tools মেনু থেকে Febe/febe option/directory-তে যান। এখান থেকে Browse করে ঠিক করে নিন কোথায় ব্যাকআপগুলো সেইভ করে রাখবেন। Tools মেনু থেকে Febe/perform backup-এ ক্লিক করলেই নির্ধারিত স্থানে ব্যাকআপগুলো সেইভ হয়ে যাবে।

ফায়ারফক্সে টিভি দেখুন

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহারকারীরা ইচ্ছে করলে ব্রাউজার থেকে সহজেই টিভি দেখতে পারেন। এজন্য ‘টিভি ফক্স’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) ইনস্টল করে নিতে হবে।
প্রোগ্রামটি দিয়ে অনেকগুলো টিভি চ্যানেল অনলাইনে সরাসরি দেখা যাবে। প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/11200/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স পুনরায় চালু করুন। দেখুন ব্রাউজারের অ্যাড্রেসবারের নিচে সবুজ ও নীল রঙের টিভির দুটি আইকন এসেছে। নীল রংয়ের টিভির আইকনটিতে ইংরেজি বর্ণমালা অনুযায়ী পৃথিবীর বিভিন্ন দেশের নাম রয়েছে। এখান থেকে আপনি বিশ্বের বিভিন্ন দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন।
সবুজ রঙের টিভির আইকনে বিনোদন, খেলা, সিনেমা, সংগীত, সংবাদ ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী টিভি চ্যানেল রয়েছে। এখান থেকে পছন্দের ক্যাটাগরির টিভি চ্যানেল দেখতে পারবেন।

ফায়ারফক্সের তথ্য সিংক্রোনাইজ করুন

ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) ফায়ারফক্স ব্যবহারকারীর বুকমার্ক, গোপন নম্বর, প্রেফারেন্স, হিস্ট্রি, ট্যাব ইত্যাদি ব্যাকআপ রাখা এবং সিংক্রোনাইজ করার সুবিধা দিয়েছে তাদের নতুন ৪.০ সংস্করণ থেকে। ফলে ফায়ারফক্স ব্যবহারকারীরা সহজেই এক কম্পিউটারের (ব্যবহারকারী) বুকমার্ক, পাসওয়ার্ড, প্রেফারেন্স, হিস্টোরি, ট্যাব ইত্যাদি অন্য কম্পিউটারে ব্যবহার এবং হালনাগাদ করতে পারবে। এ জন্য Tool মেনু থেকে Set Up Sync-এ ক্লিক করে I've never used Sync before-এ ক্লিক করতে হবে।
এবার Create your Sync Account-এ অ্যাকাউন্ট তৈরির জন্য ফরম পূরণ করে Next করতে হবে। এবার Secret Phrase লিখে Next করতে হবে এবং Browser Sync Preferences-এ কম্পিউটারের নাম এবং সেটিংস নির্বাচন করে Next করে কনফার্ম কোড দিয়ে সমাপ্ত করুন, তাহলে সিংক্রোনাইজ হবে এবং ফায়ারফক্সের সার্ভারে সংরক্ষিত থাকবে। এবার নতুন আরেকটি কম্পিউটারের সিংক্রোনাইজ করতে Tool মেনু থেকে Set Up Sync-এ ক্লিক করে I'm already using Sync on another computer-এ ক্লিক করতে হবে। এখন User Name এবং Password দিয়ে Next করে পরবর্তী উইন্ডোতে Secret Phrase লিখে Next করুন। এরপর Merge নির্বাচন করে Next>Next করুন এবং কম্পিউটারের নাম এবং সেটিংস নির্বাচন করে Next এবং Finish করুন।
এবার দেখুন আগের কম্পিউটারের বুকমার্ক, পাসওয়ার্ড, প্রিফারেন্স, হিস্টোরি, ট্যাব ইত্যাদি চলে এসেছে।
পরবর্তী সময়ে কোনো পরিবর্তন করতে চাইলে Tool মেনু থেকে Options-এ ক্লিক করে Sync ট্যাবে গিয়ে অথবা Tool মেনু থেকে Sync-এ গিয়ে দরকারমতো পরিবর্তন করতে পারেন।
ফায়ারফক্সের নতুন সংস্করণটি (বিটা) www.mozilla.com/en-US/firefox/beta/ থেকে নামানো যাবে। এ ছাড়া সিংক প্রোগ্রামটি (অ্যাড-অনস) https://addons.mozilla.org/en-US/firefox/addon/10868/ থেকে ইনস্টল করে ৩.৫ এবং ৩.৬ সংস্করণে ব্যবহার করা যাবে।

মজিলার স্পীড বাড়ানোর ১০০% কার্যকরী টিপস

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নতুন নতুন বিভিন্ন বৈশিষ্ট যোগ করার ব্যবস্থা। মুক্ত এবং ফ্রি এই ব্রাউজারের গতি বাড়িয়ে নিতে ম্যানুয়ালী কিছু কনফিগার করে নিতে পারেন। এজন্য এড্রেসবারে about:config লিখে এন্টার করুন, তাহলে ফায়ারফক্স কনফিগারেশন আসবে।
এখন network.http.pipelining এর মান true দিন (Preference এর উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলেই false থেকে true হবে)। একই ভাবে network.http.proxy.pipelining, network.dns.disableIPv6 এবং plugin.expose_full_path এর মান true নির্ধারণ করুন। এছাড়াও network.http.pipelining.maxrequests এর মান ৪ এর পরিবর্তে ৮ দিন।
এবার nglayout.initialpaint.delay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০। Preference তৈরী করতে মাউসের ডান বাটন ক্লিক করে New এ ক্লিক করুন এবং ডান থেকে String/integer/boolean নির্বাচন করুন, এরপরে Preference এর নাম লিখে Ok করুন এবং পরবর্তি উইন্ডোতে ভ্যালু লিখে বা নির্বাচন করে Ok করুন।
একই ভাবে content.notify.backoffcount নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ৫, ui.submenuDelay নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন ০, content.max.tokenizing.time নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 2250000, content.notify.interval নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 750000, browser.cache.memory.capacity নামে নতুন ইন্টিজার Preference তৈরী করুন এবং মান দিন 65536|
এবার content.interrupt.parsing এবং content.notify.ontimer নামে নতুন  Preference তৈরী করুন এবং মান true দিন। ব্যাস এবার দেখুন ফায়ারফক্সের গতি আগের তুলনায় বেড়েছে।

ফায়ারফক্সের মাস্টার পাসওয়ার্ড পুনস্থাপন করা

বিভিন্ন ওয়েবসাইটে লগইনের সুবিধার্থে মজিলা ফায়ারফক্সে ইউজার-পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা আছে। আর এসব ইউজার-পাসওয়াডগুলোকে সুরক্ষিত করতে মাস্টার পাসওয়ার্ড সেট করা যায়। অর্থাৎ মাস্টার পাসওয়ার্ড সেট করা থাকলে উক্ত পাসওয়ার্ড দ্বারা অনান্য সংরক্ষিত পাসওযার্ড দেখা বা মুছে ফেলা যায়। অন্যকেউ মাস্টার পাসওয়ার্ড ছাড়া সরক্ষিত ইউজার-পাসওয়ার্ড দেখতে বা মুছতে পারবে না। ফায়ারফক্স শুরু করার সময় বা যেসব সাইটের ইউজার-পাসওয়ার্ড সংরক্ষণ করা আছে সেসব সাইটে ঢুকলে মাস্টার পাসওয়ার্ড ইনপুট বক্স আছে। সেখানে পাসওয়ার্ড দিলে সংরক্ষণ করা কোন সাইটে লগইন করতে আর পাসওয়ার্ড দিতে হয় না। কিন্তু কোন কারণে মাস্টার পাওয়ার্ড ভুলে গেলে বা নিজস্ব কম্পিউটারে অন্যকেউ মাস্টার পাসওয়ার্ড সেট করে রাখলে বেশ বিপাকে পড়তে হয়। এমনবস্থায় পাসওয়ার্ড উদ্ধার করা না গেলেও পাসওয়ার্ড মুছে ফেলা যায়। তবে সেই সাথে সংরক্ষিত সকল ইউজার-পাসওয়ার্ডও মুছে যাবে। এজন্য ফায়ারফক্সের এড্রেসবারে গিয়ে chrome://pippki/content/resetpassword.xul লিখে এন্টার করুন। তাহলে রিসেট পাসওয়ার্ড পেজ আসবে এখানে নিচে Reset বাটনে ক্লিক করলে নতুন ইনস্টল করার ফয়ারফক্সের মত মাস্টার পাসওয়ার্ড খালি হয়ে যাবে।

ফায়ারফক্স এবং ইউটিউব খুলতে সমস্যা

অনেক সময় দেখা যায় ফায়ারফক্স খুলতে গেলে তা না খুলে I dnt hate Mozilla but use IE or else… মেসেজ আসে। ফলে ফায়ারফক্স খোলা যায় না। আবার ইউটিউব সাইটটিতে ঢুকতে গেলে তা না খুলে Youtube is banned you fool মেসেজ আসে। এটি মুলত এর W32.USB worm কারনে হয়ে থাকে। বেশীরভাগ ক্ষেত্রে এন্টিভাইরাসে স্ক্যান করেও এই ভাইরাসটি মুছে ফেলা যায় না। এ থেকে বাঁচতে আপনি নিন্মাক্ত পথ অবলম্বন করতে পারেন। প্রথমে টাস্ক ম্যানেজার খুলে (Ctrl+Alt+Del চেপে) Processes ট্যাবে যান এবার Image name কলাম থেকে svchost.exe (যা ইউজারে চালু আছে, system, local বা অন্যকিছুতে নয়) নির্বাচন করে End Process বাটনে ক্লিক করে বন্ধ করুন। এবার মাই কম্পিউটারের এড্রেসবারে C:heap41a লিখে এন্টার করলে heap41a ফোল্ডার খুলবে এবার এই ফোল্ডারের সকল ফাইল (svchost.exe, script1.txt, standard.txt, reproduce.txt এবং একটি অডিও ফাইল) মুছে ফেলুন। ফোল্ডারসহ মুছে ফেললে ভাল হয়। এরপরে রানে গিয়ে regedit লিখে এন্টার করলে রেজিষ্ট্রি এডিটর খুলবে। এখন Edit মেনু থেকে Find এ ক্লিক করে heap41a লিখে সার্চ করুন। এর heap41a নামে পাওয়া তথ্যগুলো মুছে ফেলুন। এবার কম্পিউটার পুনরায় চালু করলে ফায়ারফক্স বা ইউটিউব খুলতে সমস্যা হবে না। তবে এ ওয়ার্ম থেকে মুক্তি পেতে আপনার ইউএসবি ড্রাইভ থেকে autorun এবং Microsoft Power Point.exe ফাইলটি মুছে ফেলুন।

মজিলা সফটওয়্যারগুলোর প্রোফাইল ব্যাকআপ রাখা

মজিলার সফটওয়্যারগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে। এর মধ্যে মজিলা ফায়ারফক্স অত্যান্ত জনপ্রিয় ওয়েব ব্রাউজার। ওপেন সোর্স এসব সফটওয়্যার বিভিন্ন এ্যড-অন্স ইনস্টল করা যায় এবং পছন্দে সাইট বুকমার্ক করে রাখা যায়। ভিন্ন ভিন্ন ইউজারে বা কম্পিউটারে এ্যড-অন্স, বুকমার্ক ইত্যাদি নতুন করে এসব ইনস্টল করতে হয়। নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করলে, রিইনস্টল করলে এসব তথ্য মুছে যায় বা অন্য কম্পিউটারে অথবা অন্য ইউজারে আগের ইউজারের এ্যড-অন্স বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড, হিস্টোরীসহ অনান্য সেটিংস কপি পেষ্ট (ব্যকআপ রেখে পরবর্তিতে আবার রিস্টোর) করা গেলে দারুন হতো। মজব্যাকআপ সফটওয়্যার দ্বারা মজিলা ফায়ারফক্স, থান্ডারবার্ড, সানবার্ড, ফ্লোক ওয়েব ব্রাউজার, সীমানকি, পোষ্ট বক্স, মজিলা সোয়ীট, স্পেসবার্ড, নেটস্কেপ ব্রাউজার ইত্যাদির প্রোফাইল, বুকমার্ক, কুকিজ, পাসওয়ার্ড, হিস্টোরী, মেইল, কনটাক্ট, এক্সটেনশন ব্যাকআপ করে রাখা যাবে। এমনকি ব্যকআপে পাসওয়ার্ডও ব্যবহার করা যাবে। আর পরবর্তিতে এই ব্যাপআপ রিস্টোর করা যাবে। উইন্ডোজের সকল সংস্করণের উপযোগী এই সফটওয়্যারটি http://mozbackup.jasnapaka.com থেকে ডাউনলোড করা যাবে। মজব্যাকআপ উপরোক্ত সফটওয়্যারগুলোর বহনযোগ্য সংস্করণেও ব্যবহার করা যাবে।

বাড়িয়ে নিন ফায়ারফক্সের গতি

জনপ্রিয় ওপেনসোর্স ওয়েব ব্রাউজার ফায়ারফক্সের গতি বাড়াতে আমরা সাধারণত about:config থেকে ম্যানুয়ালী টুয়িক করে থাকি। কিন্তু একটি সফটওয়্যার দ্বারা যদি সহজেই কম্পিউটারের এবং ফায়ারফক্সে গতি বাড়াতে টুয়িক এবং অপটিমাইজ করা যায় তাহলে কেমন হয়। ফায়ারটিউন নামের ৬২২ (৭২৯) কিলোবাইটের ফ্রিওয়্যার, পোর্টেবল সফটওয়্যারটি দ্বারা সহজেই এই কাজটি করা যায়। এজন্য www.totalidea.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার ফায়ারফক্স বন্ধ করে সফটওয়্যারটি চালু করুন। পোর্টেবল ফায়ারফক্স হলে Settings থেকে Portable Firefox নির্বাচন করুন। এবার Performance Optimization ট্যাব থেকে কম্পিউটার এবং ইন্টারনেট স্পিড নির্বাচন করুন। এবার Other Optimization এবং Other Useful Settings ট্যাবে দরকার মত পরিবর্তন এনে Tune It! বাটনে ক্লিক করুন। এবার ফায়ারফক্স চালু করে দেখুন গতি আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে কি না।

ফায়ারফক্সে একাধিক হোমপেজ

সাধারণত কোন ওয়েব ব্রাউজারে হোমপেজ সেট করা থাকলে যখন ব্রাউজারটি খোলা হয় তখন সয়ংক্রিয়ভাবে উক্ত পেজটি (ওয়েবসাইট) খোলে। প্রায় সবগুলো ওয়েব ব্রাউজারেই একটি মাত্র হোমপেজ সেট করা যায়। কিন্তু মজিলা ফায়ারফক্সে এক বা একাধিক হোমপেজ সেট করা যায়। এজন্য ফায়ারফক্স খুলে টুলস মেনু থেকে অপশনস্ এ ক্লিক করুন এবং Home Page অংশে http://www.sur-o-sangeet.blogspot.com | http://nil-pcdoctor.blogspot.com লিখুন (এভাবে আরো সাইট যোগ করতে পারেন) এবং OK বাটনে ক্লিক করুন। এরপরে ফায়ারফক্সটি বন্ধ করে আবার খুললে ওয়েব সাইট দুটি পরপর দুটি ট্যাবে খুলবে।

ভাগ করে নিন ফায়ারফক্সের সাইটগুলো

ওয়েব ব্রাউজারের মাধ্যে মজিলা ফায়ারফক্সের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। বিশেষ করে ফ্রি এবং ওপেন সোর্স হওয়া এবং বিভিন্ন এডঅন্স (add-ons) যোগ করে নতুন নতুন সুবিধা পাওয়ার অন্যতম কারণ। ফায়ারফক্সের বিভিন্ন এড-অন্স এর মধ্যে স্প্লিটার অন্যতম। এর সাহায়্যে ফায়ারফক্সে খুলে রাখা একাধিক ট্যাবের সাইটগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায়। ৯৫ কিলোবাইটের এই এড-অন্স https://addons.mozilla.org/firefox/4287 থেকে ইনষ্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার মজিলা ফায়ারফক্স খুললে দেখতে পাবেন টুলস মেনুর বামে Split নামে নতুন একটি মেনু এসেছে। এখন Split মেনু থেকে আপনি খুলে রাখা ট্যাবগুলোকে ইচ্ছামত সাজাতে পারবেন।

ফায়ারফক্সে ডাউনলোড শেষে কম্পিউটার বন্ধ হবে

জনপ্রিয় ওপেনসোর্স ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সে ডাউনলোড শেষে যদি সয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ হতো তাহলে অনেকেই রাতে বা প্রয়োজনীয় সময়ে বড় বড় ফাইল ডাউনলোড শুরু করে অন্যত্র যেতে পারতো নিশ্চিন্তে। অটো শার্টডাউন এ্যাড-অন্স দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/5452 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করে নিন। এবার স্ট্যাটাসবারে দেখুন অটো শার্টডাউন আইকন এসেছে। আইকনে উপরে ক্লিক করলে অটো শার্টডাউন সক্রিয় হবে, তাহলে চলতে থাকা ডাউনলোডগুলো শেষ হলে ম্যাসেজ আসবে এবং নির্দিষ্ট সময় পরে কম্পিউটার বন্ধ হয়ে যাবে। কোন অপশনসের পরিবর্তন আনতে চাইলে উক্ত আইকনে মাউসের ডান বাটন ক্লিক করে Options বা টুলস>এ্যাড-অন্স থেকে এ্যাড-অন্স এর Options গিয়ে করতে পারবেন।

ফায়ারফক্স মনে রাখবে ইয়াহু এবং হট মেইলের পাসওয়ার্ড

জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের একটি বিশেষ সুবিধা হচ্ছে পাসওয়ার্ড সংরক্ষণ করে রাখা যাতে পরবর্তীতে পাসওয়ার্ড না লিখেই সাইটে লগইন করা যায়। কিন্তু নিরাপত্তা জনিত কারনে ইয়াহু, হটমেইলসহ কিছু কিছু সাইট পাসওয়ার্ড সেভ করার সুযোগ দেয় না। তবে দরকার হলে একটু চাতুরি করে এসব সাইটের পাসওয়ার্ডও সেভ করা যায়।
এজন্য ইয়াহু বা হটমেইলে লগইন পেজে প্রবেশ করুন এবং নিচের কোড এড্রেসবারে পেস্ট করে এন্টার চাপুন।
javascript:(function(){var ca,cea,cs,df,dfe,i,j,x,y;function n(i,what){return i+” “+what+((i==1)?”":”s”)}ca=cea=cs=0;df=document.forms;for(i=0;i<df.length;++i){x=df[i];dfe=x.elements;if(x.onsubmit){x.onsubmit=”";++cs;}if(x.attributes["autocomplete"]){x.attributes["autocomplete"].value=”on”;++ca;}for(j=0;j<dfe.length;++j){y=dfe[j];if(y.attributes["autocomplete"]){y.attributes["autocomplete"].value=”on”;++cea;}}}alert(“Removed autocomplete=off from “+n(ca,”form”)+” and from “+n(cea,”form element”)+”, and removed onsubmit from “+n(cs,”form”)+”. After you type your password and submit the form, the browser will offer to remember your password.”)})();
এরপরে ম্যাসেজ আসলে OK করে ইউজার নেম এবং পাসওয়ার্ড লিখে সাইন ইন করলে Remember Password ম্যাসেজ আসবে। এখন Remember বাটনে ক্লিক করে পাসওয়ার্ড সেভ করে নিন।

ফায়ারফক্স থেকে সফটওয়্যার চালু করা

দ্রুত কোন সফটওয়্যার বা এ্যাপলিকেশন চালু করার জন্য আমরা তার শটকাট ডেক্সটপে বা টাক্সবারে রাখি। কিন্তু ফায়ারফক্স থেকেই যদি পছন্দের এ্যাপলিকেশন চালু করা যায় তাহলে কেমন হয়! এজন্য External Application Buttons mod for Firefox নামের একটি এ্যাড-অন্স ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/12892 থেকে এ্যড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার View>Toolbars>Customize এ ক্লিক করুন অথবা টুলবারের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Customize এ ক্লিক করুন তাহলে Customize Toolbar উইন্ডো আসবে। এবার এখান থেকে Applications ড্রাগ করে এনে Navigation টুলবারের ইচ্ছামত যায়গায় রাখুন এবং Customize Toolbar উইন্ডো বন্ধ করুন। এবার যেখানে Applicationটি রেখেছেন সেখানে মাউসে ডান বাটন ক্লিক করে কনটেক্স মেনু থেকে add a button এ ক্লিক করুন এবং পছন্দের এ্যাপলিকেশনটি নির্বাচন করে খুলুন। তাহলে Navigation টুলবারের উক্ত যায়গায় সদ্য যোগ করা এ্যাপলিকেশনের আইকন চলে আসবে। এই আইকনে ক্লিক করলে উক্ত এ্যাপলিকেশনটি চালু হবে। ড্রাগ করে এনেও আইকন যুক্ত করা যাবে। এভাবে আরো এ্যাপলিকেশনের আইকন যোগ করতে পারবেন।

ফায়ারফক্সের পটভুমিতে পছন্দের ছবি

জনপ্রিয় ওপেন সোর্স ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্সে নতুন ট্যাব খোলার সময় সাদা পেজ আসে। এখানে যদি আপনার পছন্দের ছবি দেখা যায় তাহলে কেমন হয়! এজন্য ব্রাউজার ব্রাকগ্রাউন্ড এ্যডঅন্স ইনস্টল করতে হবে। https://addons.mozilla.org/en-US/firefox/addon/10550 থেকে এ্যডঅন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার স্ট্যটাস বারের ডানের সবুজ আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Browser Backgrounds এ ক্লিক করুন। এখানে Firefox, Movie, Generic বাটনে উপরে মাউসের ডান বাটন ক্লিক করে মুছে দিন। এবার New Collection এ ক্লিক করে নতুন কালেকশন তৈরী করুন এবং Add বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিগুলো যোগ করুন। এবার নতুন ট্যাব (Ctrl+T) খুললে আপনার যোগ করা ছবি দেখাবে। একাধিক ছবি যোগ করা থাকলে নতুন ট্যাব খোলার সময় ধারাবাহিকভাবে এক এক ট্যাবে এক এক ছবি আসবে। ছবিটি ছোট হলে উপরের বামে দেখাবে, ছবিটি অন্য যায়গায় সরাতে চাইলে Ctrl কী চেপে মাউস দ্বারা ড্রাগ করলেই হবে। www.browserbackgrounds.com সাইটে রেজিস্ট্রেশন করা থাকলে আপনি প্রচুর পটভুমির ছবি ডাউনলোড করতে এবং আপনার পছন্দের ছবি আপলোড করতে পারবেন। বিস্তারিত আরো তথ্য পাবেন www.browserbackgrounds.com/bbext_howtouse.php এখানে। এটি ফ্লক ইন্টারনেট ব্রাউজারেও ব্যবহার করা যাবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...