Showing posts with label GMAIL. Show all posts
Showing posts with label GMAIL. Show all posts

Friday, August 5, 2011

Email Address-এ অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করুন খুব সহজেই (Yahoo, Gmail )


অবশ্য অভিজ্ঞরা এ ব্যাপারটা জানে , তবে যারা নতুন তাদের অনেক কাজে আসবে বলে মনে হয়। ইমেইল অ্যাড্রেস দিয়ে অনেক ওয়েব সাইট এ বিভিন্ন কারনে সাইন আপ করতে হয়, কিন্তু এক সময় দেখা যায় এই সব সাইট থেকে প্রতি দিনে আপনাকে অনেক অপ্রয়োজনীয় মেইল (ণিউজ লেটার ) পাঠাচ্ছে অথবা আপনাকে কেউ কোন একটি একটি মেইল অ্যাড্রেস থেকে আজেবাজে মেইল পাঠাচ্ছে, যা অনেক বিরক্তিকর !!!! এখন আপনি কি করবেন?? আপনি ইচ্ছা করলেই এই বিরক্তিকর মেইল অ্যাড্রেস গুলোকে ব্লক করতে পারেন খুব সহজেই । কিভাবে করবেন তা নিম্নে ছবি সহ ধাপে ধাপে বর্ণনা করা হল ।

জিমেইল জন্য

• ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
• তার পর উপরের ডান কোনায় , settings এ ক্লিক করুন ।


settings এ ক্লিক করলে একটি পেজ আসবে , সেখানে Filters এ ক্লিক করুন ।



• তারপর নতুন যে পেজ আসবে তাতে Create a new filter এ ক্লিক করুন ।

• এবার একটি ফর্ম আসবে তাতে আপনার বিরক্তিকর মেইল অ্যাড্রেস সহ ফর্ম পরুন করুন এবং নেক্সট করুন ।


এবার আপনার আপনি যা করতে চান তা সিলেক্ট করে নেক্সট করুন ব্যস কাজ শেষ ।


বিরক্তিকর মেইল অ্যাড্রেস আপনাকে আর বিরক্তি করতে পারবে না ।

ইয়াহু এর জন্য

• ১ম এ আপনার একাউন্ট এ লগইন করুন ।
• তার পর উপরের ডান কোনায় , Options এ ক্লিক করতে হবে ।
• Options এ ক্লিক করে সেখান থেকে More Options এ ক্লিক করুন ।


তারপর নতুন যে পেজ আসবে তাতে Filter > Create a new Filter এ ক্লিক করুন ।



এবার নতুন একটা পেজ আসবে সেখানে ADD এ ক্লিক করুন ।



এবার আপনি Filter name দিন এবং যে মেইল অ্যাড্রেস টা ব্লক করতে চান সেটা From header এ টাইপ করুন । Add Filter এ ক্লিক করুন ।



এভাবে আপনি আপনার বিরক্তিকর মেইল আসা বন্ধ করতে পারেন ।

Thursday, May 26, 2011

জিমেইলে ৩০ সেকেন্ড পর্যন্ত মেইল ফিরিয়ে আনা যাবে

জিমেইলে এত দিন পর্যন্ত মেইল আনডু (সেন্ড করার পরে ফিরিয়ে আনা) করার সুবিধা ছিল পাঁচ সেকেন্ড পর্যন্ত। তবে এখন থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত মেইল আনডু সেন্ড করা যাবে।
এ জন্য জিমেইলে লগইন করার পরে ওপরের ডানে Settings-এ ক্লিক করুন এবং General ট্যাবে থাকা অবস্থায় Undo Send:-এ Enable Undo Send চেক করে ড্রপ ডাউন থেকে ৩০ নির্বাচন করে সেভ করুন।
আর যদি General ট্যাবে Undo Send না থাকে তাহলে Labs ট্যাবে যান। এবার Undo Send-এর অপশন Enable বাটন নির্বাচন করে সেভ করুন। এবার General ট্যাবে এসে দেখুন Undo Send এসেছে। ব্যস, এবার থেকে মেইল করলে ওপরে Undo আসবে, যা স্থায়ী হবে ৩০ সেকেন্ড। এমতাবস্থায় Undo-তে ক্লিক করলে সেন্ড করা মেইল কম্পোজে ফিরে আসবে। তবে কিছু ব্রাউজারের পুরোনো সংস্করণ জিমইেল ল্যাব সমর্থন করে না, সে ক্ষেত্রে এই সুবিধা পাবেন না।

জি-মেইল থেকেই চেক করুন অন্য ই-মেইল

ব্যবহারকারীরা ইচ্ছে করলে অন্যান্য (সর্বোচ্চ ৫টি) ই-মেইলে আসা মেইলগুলো জি-মেইলে পড়তে পারবেন এবং জি-মেইল থেকে অন্যান্য মেইলের ঠিকানা ব্যবহার করে ই-মেইল পাঠাতে পারবেন (যেসব ই-মেইল সার্ভিস POP একসেস সমর্থন করে)। অন্য ই-মেইলকে জি-মেইলে যুক্ত করতে হলে জি-মেইল খুলে Settings-এ ক্লিক করে Accounts-এ ক্লিক করুন। এবার নিচের দিকের Get mail from other accounts অংশের Add another mail account-এ ক্লিক করুন। এবার Add a mail account এর Email address অংশে আপনার পূর্ণ মেইল ঠিকানা লিখুন এবং Next Step বাটনে ক্লিক করুন। এখন User name, Password I POP Server দিয়ে প্রথম তিনটি চেক বক্স চেক করে Add Account বাটনে ক্লিক করুন। এখন থেকে ওই মেইলে আসা মেইলগুলো আপনি জি-মেইলের ইনবক্সে পাবেন এবং ওই ঠিকানা ব্যবহার করে মেইল করতে হলে কম্পোজের ওপর From নামে নতুন একটি ড্রপডাউন আসবে। এখানে জি-মেইল ও যুক্ত করা মেইল ঠিকানা থাকবে যা থেকে নতুন যুক্ত করা মেইল ঠিকানা সিলেক্ট করে সেন্ড করলেই হবে।

জিমেইলের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন

আপনি আপনার জিমেইল একাউন্ট যখন ব্যবহার করেন, তখন পিছনের ব্যাকগ্রাউন্ডটি সাদা থাকে। আপনি ইচ্ছা করলে এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে খুব সহজেই অনেক সুন্দর সুন্দর থিম ব্যবহার করতে পারেন। এজন্য জিমেইলে লগইন করে উপরের ডান কোনায় Mail settings এ ক্লিক করলে একটি পেজ আসবে। এতে থিম নামে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করুন। সেখানে অনেক ধরনের থিম পাবেন সেখান হতে আপনি আপনার পসন্দের থিম নির্বাচন করুন এবং সেভ করুন। দেখবেন পাল্টে গেছে আপনার জিমেইল ব্যাকগ্রাউন্ড।

জিমেইলের পটভূমিতে নিজের ছবি

গুগলের ওয়েবভিত্তিক ই-মেইলআদান-প্রদানের সেবা জিমেইল জিমেইলে থিম ব্যবহারের সুবিধা অনেক আগেই ছিল, সঙ্গে ছিল নিজস্ব থিম ব্যবহারের সুবিধা। সম্প্র্রতি নিজস্ব থিমে নিজস্ব ছবি রাখার সুযোগ দেওয়া হয়েছে।ফলে ব্যবহারকারীরা জিমেইলে নিজের পছন্দের ছবি ব্যবহার করতে পারবে।
এ জন্য জিমেইলে ঢুকে Mail Settings-এ ক্লিক করুন। এবার Themes ট্যাবে ক্লিক করে নিচে Create your own theme-এ ক্লিক করুন, তাহলে পপআপ উইন্ডো চালু হবে। এবার মূল অংশে (ওপরে) ক্লিক করলে Main Background নামে একটি রঙের চার্ট আসবে, যার নিচে Background Image-এর Select-এ ক্লিক করলে একটি পপআপ উইন্ডো আসবে। এখানে পিকাসা অ্যালবাম থেকে ছবি পছন্দ করে অথবা কম্পিউটার থেকে JPG, GIF বা PNG ফরম্যাটের ছবি আপলোড করে সেট করুন। এভাবে ফুটারের ছবিও যুক্ত করতে পারেন। সব শেষে Save বাটনে ক্লিক করে দেখুন জিমেইলে ছবিটি দেখা যাচ্ছে।

Thursday, March 24, 2011

ইয়াহু মেসেঞ্জারে একসঙ্গে একাধিক আইডি লগ ইন

অনেক সময় ইয়াহু মেসেঞ্জারে একাধিক আইডিতে লগ ইন করতে হয়। কিন্তু এটা সম্ভব হয় না, অবশ্য অনেকে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করেন। কিন্তু কোনো ধরনের সফটওয়্যার ব্যবহার ছাড়াই একাধিক ইয়াহু আইডিতে লগ ইন করা সম্ভব। এর জন্য প্রথমে—
কম্পিউটারের স্টার্ট বাটন থেকে Run-এ ক্লিক করে টাইপ করুন regedit, এরপর ড়শ করুন। একটা ডায়ালগ বক্স আসবে যাতে hkey_current_user লেখাতে ক্লিক করতে হবে। এরপর পর্যায়ক্রমে software>yahoo>pager-এ ক্লিক করে test-এর ডান দিকে সাদা জায়গায় রাইট বাটন ক্লিক করতে হবে। এবার ফাঁকা স্থানে ক্লিক করুন মাউসে New শো করতে। এবার DWORD Value-তে গিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করলে New Value #1 আসবে। এবার এটাকে রিনেম করে ওই স্থানে plural লিখতে হবে। এবার plural-এ রাইট বাটন ক্লিক করে মডিফাইতে ক্লিক করতে হবে। এবার যে বক্স আসবে সেখানে value data নড়ী G 0-র স্থানে ১ করে ড়শ করতে হবে।
এরপর কম্পিউটার restart করলেই ইয়াহু মেজেঞ্জারে একইসঙ্গে একাধিক আইডি ব্যবহার করা যাবে। আবার আগের জায়গায় যেতে চাইলে value data box-এ ১ জায়গায় ০ টাইপ করে দিলেই হয়ে যাবে।

Wednesday, March 23, 2011

কাল্পনিক ই-মেইল ঠিকানা তৈরী করা

আমরা সাধারণত বিনামূল্যে মেইল সেবা পেতে ইহাহু, জিমেইল বা হটমেইল ইত্যাদি ব্যবহার করে থাকি। এসব ইমেইল ঠিকানার শেষে উক্ত ডোমেইন যুক্ত থাকে। যেমন আপনার ই-মেইল ঠিকানা rony.bhowmick[at]gmail.com বা mehdi.akram[at]yahoo.com হতে পারে। কিন্তু আপনি চাচ্ছেন জিমেইল বা ইহাহু নয় আপনার নিজস্ব ডোমেইনেই আপনার ই-মেইল ঠিকানা ˆতরী করতে। বিনা খরচেই আপনি তা করতে পারেন। এ জন্য আপনার একটি জিমেইল (একাউন্ট) ই-মেইল এবং www.dot.tk তে ডোমেইন রেজিষ্ট্রেশন থাকতে হবে। ধরে নিচ্ছি আপনার উভয় যায়গাতে একাউন্ট আছে। কারণ জিমেইল একাউন্ট এখন খুব সহজেই পাওয়া যায়। আপনি যদি www.dot.tk তে rony-bhowmickনামে রেজিষ্ট্রেশন করে থাকেন তাহলে আপনার (শর্টকাট) ওয়েব সাইটের ঠিকানা www.ronybhowmick.tk এবং এক্ষেত্রে আপনার ইমেইল ঠিকানা হতে পারে info[at]mehdi-akram.tk বা yourname[at]rony-bhowmick.tk। এভাবে আপনি প্রতিটি ডোমেইন রেজিষ্ট্রেশনের জন্য সর্বাধিক ৫টি ই-মেইল ঠিকানা খুলতে পারেন। এবার প্রথমে www.dot.tk তে লগইন করুন এবং নিচের বামদিকে My Email Dot Tk email Forwarding-এ ক্লিক করলে আপনার ডোমেইন দেখাবে। এবার এখান থেকে Continue বাটনে ক্লিক করুন। এখন Your (new) virtual address তে আপনি ৫টি কাল্পনিক ই-মেইল ঠিকানা দিন। আপনার ডোমেইনসহ পছন্দের ই-মেইল ঠিকানা টাইপ করুন এবং উক্ত মেইলগুলো কোন কোন ঠিকানায় ফরওয়ার্ড হবে তা … to be forwarded to email address এর নিচে -> দেখে টাইপ করুন। বামের প্রত্যেকটি কাল্পনিক ই-মেইলের ক্ষেত্রে ডানে আলাদা বা একই (ওই জিমেইল) মেইল ঠিকানা টাইপ করতে পারেন। ফলে কাল্পনিক যেকোন ই-মেইলে আপনাকে মেইল করলে আপনার জিমেইলে তা ফরওয়ার্ড হবে। এখন Continue বাটনে কিক করে একটিভ করুন এবং লগ আউট করুন।এরপর আপনার (যে জিমেইল ঠিকানা ডটটিকেতে দিয়েছেন) জিমেইল একাউন্ট খুলুন। এখানে সেটিংসে ক্লিক করে Accounts -এ ক্লিক করুন। এখান থেকে always replay from my current address অপশন বাটন চেক করে Add another email address লিংকে ক্লিক করুন তাহলে Add another email address ডায়ালগ বক্স আসবে। এখান থেকে Enter information for another email address -এর Name-এ আপনার পছন্দের নাম (যা মেইল প্রাপক দেখবে) এবং email address -এ ডট টিকের কাল্পনিক ই-মেইল ঠিকানা টাইপ করুন এবং Next Step>> বাটনে ক্লিক করুন। এরপর Send Verification বাটনে ক্লিক করুন। এবার দেখবেন জিমেইলের ইনবক্স জিমেইল থেকে নতzন একটি মেইল এসেছে সেটি খুলে সেখান থেকে ভেরিফিকেশন কোডটি Add another email address ডায়ালগ বক্সে টাইপ করে একটিভ করুন। এবার সেটিংস থেকে নতুন যুক্ত করা মেইল ঠিকানার ডানে make default -এ ক্লিক করে মেইল ঠিকানা ডিফল্ট করুন। এরপর থেকে জিমেইল থেকে মেইল কম্পোজ করার সময় দেখবেন উপরে From নামে নতুন একটি ড্রপডাউট মেনু আসছে এবং সেখানে ডটটিকের নতুন কাল্পনিক মেইল ঠিকানা দেখা যাচ্ছে। এবার যেখানেই মেইল করুন না কেন সেখানে সেন্ডার হিসাবে নতুন এই (কাল্পনিক) মেইলের ঠিকানা দেখাবে এবং উক্ত (কাল্পনিক) মেইলে কোন মেইল আসলে ডটটিকে তা আপনার জিমেইলে সয়ংক্রিয়ভাবে ফরওয়ার্ড হয়ে আসবে। এভাবে আপনি নতুন কাল্পনিক মেইল ঠিকানা ব্যবহার করে মেইল গ্রহণ ও প্রেরণ করতে পারেন।
বি:দ্র: ইমেইল ঠিকানাতে [at] এর স্থলে @ পড়তে হবে।

ইয়াহুতে অতিরিক্ত আরো একটি মেইল ঠিকানা

ইয়াহু তাদের মেইল গ্রাহকদের অতিরিক্ত আরেকটি ঠিকানা ব্যবহারের সুযোগ দিচ্ছে। এর ফলে প্রতিটি মেইল ঠিকানার সাথে নতুন আরেকটি মেইল ঠিকানা যুক্ত করা যাবে। পূর্বের এবং নতুন মেইলে আসা সকল মেইল পূর্বের (আসল) মেইলে থাকবে। নতুন ইয়াহু আইডি দ্বারা লগ ইন করলেও পূর্বের মেইল খুলবে। তবে মেইল প্রেরণের সময় কম্পোজারের উপরে From নামে নতুন একটি ড্রপ ডাউন আসবে সেখানে উভয় মেইল ঠিকানা থাকবে। আপনি কোন মেইল থেকে মেইল করতে চান তা সিলেক্ট করলে প্রাপক সেই মেইল ঠিকানা থেকে মেইল পাবে। নতুন মেইল ঠিকানা যুক্ত করতে হলে প্রথমে ইয়াহু মেইল খুলুন এবং উপরে ডান দিকে Options এ যান। Management অংশে Mail Addresses এ ক্লিক করুন। এবার নিচের Extra email address লিংকে কিক করে Create a new Yahoo! Mail address থেকে নতুন আইডি দিন এবং Check Availability বাটনে কিক করুন। আপনার আইডি অন্য কারোর ব্যবহার করা না থাকলে নতুন উইন্ডো আসবে এখানে Choose বাটনে কিক করুন। তাহলে You’re almost done নামে একটি মেসেজ সহ একটি পেইজ আসবে। এখানে টেক্টট বক্সে নিচের কোড লিখে Ok করুন। এরপর আপনাকে নতুন মেসেজ দ্বারা জানানো হবে Your extra email address is ready। এবার Go to Inbox বাটনে ক্লিক করে মেইলে ফিরে যান। এখন মেইলের উপরে ডান দিকের Options এ ক্লিক করে Mail অপশন থেকে General Preference এ যান এবং সেখানে From name এ যদি আপনার নাম দেওয়া থাকে তা মুছে দিন এবং Save বাটনে ক্লিক করে করুন। ইচ্ছা করলে নতুন আইডির জন্য নতুন প্রোফাইল তৈরী করতে পারেন। এবার মেইল কম্পোজ করতে গিয়ে দেখুন From নামে নতুন একটি ড্রপ ডাউন আসছে যা আগে ছিলো না। এখন কাউকে মেইল করুন নতুন ঠিকানা থেকে।

ই-মেইল পাঠানোর নিয়ম

এমএস আউটলুক থেকে ই-মেইল পাঠাতে ফাইল মেনু থেকে New\Mail Message (Ctrl+N) অথবা Message মেনু New Message নির্বাচন করুন। এরপর যে ঠিকানায় মেইলটি পাঠাবেন, সেটি এবং একটি বিষয় (সাবজেক্ট) লিখে ফাইল থেকে সেন্ড মেসেজ (Alt+S) অথবা সেন্ড বাটনে ক্লিক করুন। একাধিক ঠিকানায় মেইল পাঠাতে চাইলে CC: এবং BCC: ব্যবহার করুন। CC:-এর ক্ষেত্রে সব মেইল প্রাপকই জানতে পারবেন ওই মেইল অন্য কোন কোন ইউজারকে পাঠানো হয়েছে। কিন্তু এর BCC: ক্ষেত্রে এর বিপরীত অর্থাৎ শুধু সেই ইউজারই জানতে পারবেন, যাঁকে আপনি মেইলটি পাঠিয়েছেন।

Saturday, March 19, 2011

জিমেইলে এলো ডিডিও চ্যাটের সুবিধা

জনপ্রিয় ইমেইল সেবাদানকারী প্রতিষ্ঠান জিমেইল এবার ওয়েবমেইল থেকে সরাসরি ভিডিও এবং ভয়েস চ্যাটিং এর সুবিধা দিলো। গুগল টকে ভয়েস মেইলের সুবিধা থাকলেও ভিডিও চ্যাটিং এর সুবিধা নেই। আর ইয়াহু ম্যাসেঞ্জার ছাড়া ভিডিও চ্যাটিং এর ব্যবস্থা নেই। সেই হিসাবে গুগল একধাপ এগিয়ে গেল। জিমেইল চ্যাটিং এর জন্য আপনার কম্পিউটারে একটি এ্যাড-অন্স ইনষ্টল করতে হবে। ৪৮০ কিলোবাইটের এই এ্যাড-অন্সটি http://mail.google.com/videochat থেকে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। আপতত এই এ্যাড-অন্সটি উইন্ডোজের ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স, ক্রোম ব্রাউজারে এবং ম্যাকের ফায়ারফক্সে সমর্থন করবে। শিগগিরই অনান্য অপারেটিং সিস্টেম উপযোগ এ্যাড-অন্স আসবে। এ্যাড-অন্সটি ইনষ্টল করার পরে জিমেইলে লগইন করুন। এখন জিমেইলে চ্যাটিং করতে গেলে চ্যাট বক্সের নিচের বামে বাড়তি Video & More অপশনটি পাবেন। এটার উপরে ক্লিক করে পপআপ মেনু থেকে Start Video Chat এ ক্লিক করলে অপর প্রানে- (উনার পিসিতেও এ্যাড-অন্স ইনষ্টল থাকতে হবে) কল যাবে যেখানে Answer এ ক্লিক করলে ভিডিও দেখা যাবে। আপনি চাইলে ডিডিও পুরো পর্দা জুড়ে দেখতে পারেন। এভাবে আপনি ভয়েস চ্যাটও করতে পারবেন। এই বিষয়ে ইউটিউরের টিউটোরিয়ালটি দেখতে পাবেন www.youtube.com/watch?v=JFGJRfoK9xQ থেকে।
[youtube=www.youtube.com/watch?v=JFGJRfoK9xQ]

Wednesday, March 9, 2011

জিমেইল না খুলেই নতুন মেইলের খোঁজ

নতুন মেইল এসেছে কিনা তা দেখার জন্য আমাদের সাধারণত ইমেইল লগইন করে দেখতে হয়। কিন্তু ইমইলে না খুলেই যদি ডেক্সটপ থেকে দেখা যেত কতগুলো মেইল এসেছে এবং এগুলোর বিষয় কি তাহলে বোধ হয় ভালই হতো। জিমেইল তাদের গ্রাহকদের এটোম ফেডের সাহায্যে মেইলের শিরোনাম দেখার সুযোগ করে দিচ্ছে। ফলে জিমেইল ব্যবহারকারীরা বিভিন্নভাবে তাদের মেইল দেখতে পরবে। আপনি যদি শুধুমাত্র আনরিড (পড়া হয়নি এমন নতুন মেইল) দেখতে চান তাহলে যেকোন ফেড রিডারে https://mail.google.com/mail/feed/atom/unread যুক্ত করুন। তাহলে আনরিড মেইলগুলোর শিরোনাম দেখা যাবে এজন্য অবশ্য ইন্টারনেট সংযোগ এবং লগইন অবস্থায় রাখতে হবে, যা শুধু ব্যাক্তিগত কম্পিউটারের জন্য নিরাপদ। বিভিন্ন অপারেটিং সিস্টেমের জনপ্রিয় কিছু ফেড রিডার হচ্ছে উইন্ডোজ (www.newsgator.com, www.feeddemon.com, www.newzcrawler.com, www.cincomsmalltalk.com, www.sharpreader.net), ম্যাক এক্স (www.cincomsmalltalk.com, http://ranchero.com, www.fondantfancies.com) এবং লিনাক্স (www.cincomsmalltalk.com)। এছাড়াও বিভিন্ন উইডগেট এবং ওয়েব ব্রাউজারে বিল্টইন ফেড রিডার রয়েছে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...