Showing posts with label ONLINE TIPS. Show all posts
Showing posts with label ONLINE TIPS. Show all posts

Wednesday, March 23, 2011

অনলাইনে তথ্যের নিরাপদ সংরক্ষণ

অনেক ভাবেই আমাদের কম্পিউটার থেকে তথ্য (ফাইল) মুছে যেতে পারে বা চুরি হতে পারে অতি গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু আমরা যদি অনলাইনে আমাদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যগুলো (ফাইলগুলো) আপলোড করে রাখি তাহলে সেগুলো যেমন অধিক সুরক্ষিত থাকবে। তেমনই হাতের কাছে নিজের কম্পিউটার না থাকলেও যেকোন সাইবার ক্যাফে বা অন্যের কম্পিউটার (অনলাইন যুক্ত) থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। অনলাইনে ফাইল স্টোরের আরো সুবিধা হচ্ছে এখানে আপলোড করা ফাইল যেমন অন্যকে শেয়ার দেওয়া যায় তেমনই বিনামূল্যে নিজের তৈরী ওয়েবসাইটের লিংকে ব্যবহার করা যায়। বিনামূল্যে পাওয়া ওয়েব হোষ্টিংয়ে বড় ফাইল আপলোড করা যায় না ফলে এখানে আপলোড করা বড় সাইজের ফাইল যুক্ত করা যায়। বিনামূল্যে অনলাইনে ফাইল ষ্টোর করা বা অনলাইন ড্রাইভ ব্যবহার করা যায়। এমনই কিছু ওয়েবসাইটের ঠিকানা ও সুবিধা দেওয়া হলো যা আপনার তথ্যকে নিরাপত্তা দেবে।
Gmail Drive জিমেইলে যাদের একাউন্ট আছে তারা জিমেইল ড্রাইভ ইনষ্টল করে অতিরিক্ত জিমেইলের সমপরিমান যায়গার অনলাইনে একটি ড্রাইভের পাওয়া যাবে। www.herbsforlife.nl/download থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে সেটআপ করলে আপনার কম্পিউটারের Gmail Drive নামে একটি নতুন ড্রাইভ আসবে। এই জিমেইল ড্রাইভ জিমেইলের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সাধারণ ড্রাইভের মত ব্যবহার করতে পারবেন। এখানকার সুবিধা হচ্ছে এই ড্রাইভে যে ফাইলই পোষ্ট করুন না কেন তা আপনার মেইলে সয়ংক্রিয়ভাবে সংযুক্ত মেইল হিসাবে পৌছে যাবে।
www.mediamax.com: মিডিয়াম্যাক্সে খুব সাধারণ ভাবে রেজিষ্ট্রেশন করে অনলাইনে ২৫ গিগাবাইটের যায়গা পাওয়া যাবে। এখানে অডিও, ভিডিও, এমপিথ্রি, ইমেজ ফাইল এবং বিভিন্ন ফরমেটের ফাইল আপলোড ও শেয়ার করা যাবে। এই সাইটে সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে যেকোন সাইজের ফাইল সহজে আপলোড করে রাখতে পারবেন।
www.xdrive.com: আমেরিকা অনলাইন লিমিটেড (AOL) বিনামূল্যে ৫ গিগাবাইট অনলাইন যায়গা দিচ্ছে। এখানে ফটো, মিউজিক, ভিডিও বা অন্য যেকোন ধরণের ফাইল আপলোড করা যাবে। এখানে পাওয়ার টুলসের সাহায্যে সহজে ফাইলগুলো দেখা বা ডাউনলোড করা যাবে।
www.inbox.com: বর্তমানে জিমেইল ও ইয়াহু হচ্ছে বিনামূল্যে ই-মেইল সেবাদানকারী সবচেয়ে বড় প্রতিষ্ঠান। জিমেইল ২ গিগাবাইটের এর অধিক এবং ইয়াহু ১ গিগাবাইট ই-মেইল যায়গা দিচ্ছে। তেমনই ইনবক্স দিচ্ছে ২ গিগাবাইট যায়গা। এখানে রেজিষ্ট্রেশন করতে গ্রামীণফোন এর মোবাইলের প্রয়োজন হবে। এখানে সবর্চ্চো ২০ মেগাবাইটের ফাইল ফাইল আপলোড করা যাবে। তবে সুবিধা হচ্ছে এক কিকেই ষ্টোরে থাকা ফাইলকে মেইলের এটাসমেন্ট আনা যাবে বা এটাসমেন্টের ফাইলগুলোকে ষ্টোরে রাখা যাবে।
http://briefcase.yahoo.com: ইয়াহুতে যাদের ই-মেইল একাউন্ট আছে তারা ইয়াহু ব্রিফকেসে ৩০ মেগাবাইট পর্যন্ত ফাইল আপলোড করতে পারবেন। এখানে সর্বোচ্চ ৫ মেগাবাইটের ফাইল ফাইল আপলোড করা যাবে। এছাড়াও ইয়াহু ফটোতে ৩০ মেগাবাইট পর্যন্ত ফটো আপলোড করা যাবে।
www.esnips.com: ই-স্নিপস বিটা সহজে রেজিষ্ট্রেশন করে বিনামূল্যে ৫ গিগাবাইট যায়গা পাওয়া যাবে। এখানে যেকোন ধরণের ওয়েব ফাইল, অডিও, ভিডিও বা ডকুমেন্টস ফরমেটের ফাইল আপলোড করা যাবে। ফাইলগুলোকে প্রাইভেট, পাবলিক বা নির্দিষ্ট ইউজারের জন্য শেয়ার করা যাবে।
www.drivehq.com: ড্রাইভ হোটকোয়াটারসে বিনামূল্যে ১ গিগাবাইট যায়গা পাওয়া যাবে। এখানে এফটিপি সার্ভার বা এদের নিজস্ব সফটওয়ারের সাহায্যে ফাইল আপলোড করা যাবে। সেইসাথে ডাটা শেয়ারের ব্যবস্থাও রয়েছে।
http://storage.vmn.net: ভিএমএস ডট নেটে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে ১ গিগাবাইট যায়গায় ফাইল রাখা যাবে। এখানে ফাইল ম্যানেজারের সাহায্যে সহজে ফাইল আপলোড ও শেয়ার করা যাবে।
www.box.net: বক্স ডট নেটেও বিনামূল্যে ১ গিগাবাইট যায়গা পাওয়া যাবে। এখানে ফোল্ডার গুলোকে প্রাইভেট ও পাবলিক হিসাবে আপলোড করা যাবে। বক্স ডট নেটের সুবিধা হচ্ছে এখানকার ফাইল মোবাইলেও একসেস (ডাউনলোড ও আপলোড) করা যাবে এবং ফটো গ্যালারী তৈরী করা যায়।
এছাড়াও www.web-a-file.com, www.uploadraid.com, www.anytimenow.com, www.tradebit.com, www.HyperOffice.com ওয়েবসাইট থেকেও বিনামূল্যে ফাইল আপলোড, সংরক্ষণ ও ডাউনলোডের ব্যবস্থা আছে।

Saturday, March 19, 2011

অনলাইনে ফ্রি’তে লোগো তৈরী করার জন্য ১০’টি সেরা সাইট

আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের লোগো, বাটন, ট্রেক্সট ইমেজ ইফেক্ট ইত্যাদি তৈরী করার প্রয়োজন হয়। আপনি চাইলে অনলাইনে সুন্দর সুন্দর লোগো, বাটন, ইমেজ টেক্সট ইত্যাদি তৈরি করে নিতে পারেন সম্পূর্ন ফ্রি’তে। খুব দ্রুত এবং জামেলা বিহীন ভাবে অনলাইনে লোগো তৈরী করা। ফ্রি’তে অনলাইনে লোগো তৈরীর জন্য সেরা ১০’টি সাইটের তালিকা শেয়ার করবো আপনাদের সাথে আশা করি অনেকেই উপকৃত হবেন। আপনার পছন্দমত সাইটে প্রবেশ করে সেখানে অনেক অপশন পাবেন, হাজারো ট্রেমপ্লেট বা ডিজাইন পাবেন। আপনার পছন্দমত ডিজাইন নিবার্চন করে মনের মত করে মডিফাই করে বানিয়ে নিতে পারেন আপনার জন্য বিভিন্ন ধরনের লোগো, বাটন, ইমেজ ইফেক্ট ইত্যাদি।

1. Cooltext.com

2. Logomaker.com

3. Logoyes.com

4. Logoease.com

5. Onlinelogomaker.com

6. Simwebsol.com

7. Xtvworld.com

8. Logodesignengine.com

9. Logogenerator.com

10. Logosnap.com

অনলাইন থেকে ভিডিও কনভার্ট করা

অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করলে অনেক সময় দেখা যায় তা সচারচর ভিডিও প্লেয়ারে চলে না। আবার সেগুলো সিডিতে রাইট করতে গেলেও হয় না। এছাড়াও অনলাইনে (ইউটিউব বা অনান্য ডিডিও শেয়ারিং সাইটে) আপলোড করতে গেলেও সমস্যা দেখা যায়। এ সমস্যা সমাধানের জন্য ভিডিও কনভার্টার দ্বারা পছন্দের ফরম্যাটে কনভার্ট করতে হয়। কিন্তু আপনি যদি এমন কারো কম্পিউটার ব্যবহার করেন যেখানে সেরকম কোন সফটওয়্যার নেই এমনকি ইনষ্টল করার সুযোগও নেই। সেক্ষেত্রে সমাধান দেবে মোভাভি ডট কম (http://online.movavi.com)| এই সাইট থেকে সরাসরি ভিডিও কনভার্ট করা যাবে এমনকি একাধিক (৫টি পর্যন্ত) ভিডিও মার্জ (একত্রিত) করা যাবে। এই সাইটে অনূর্ধ ১০০ মেগাবাইটের বা ১০ মিনিটের ভিডিও mp4, avi, flv, 3gp, 3gp2, mpeg, ইত্যাদি ফরম্যাটে একসাথে সর্বোচ্চ ৫টি ফাইল কনভার্ট করা যাবে। অনলাইন থেকে সরাসরি (ভিডিও এর লিংক) অথবা কম্পিউটারের ভিডিও কনভার্ট করা যাবে। এখানে ভিডিও কনভার্ট শেষ হলে সয়ংক্রিভাবে নতুন ভিডিওর লিংক আপনার দেওয়া ইমেইলে চলে আসবে। এই ওয়েব সাইটের বিনামূল্যে এই সেবার পাশাপাশি আরো রয়েছে ওয়াইডগেট এবং এই ভিডিও কনভার্টার সফটওয়্যার।

অনলাইন থেকে ফ্লাশ ভিডিও ফাইল কনভার্ট ও ডাউনলোড করা

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের জনপ্রিয়তার কারণে ভিডিও ডাউনলোডও বেড়েছে। কিন্তু ইউটিউব বা এরকম ভিডিও শেয়ারিং সাইটে সরাসরি ভিডিও ডাউনলোডের কোন ব্যবস্থা নেই। আবার এরকম ভিডিও গুলো ফ্লাশ বেসড (.FLV) হওয়াতে সাধারণ ব্যবহৃত ভিডিও প্লেয়ারে চলে এই ভিডিও চলে না। কিংবা সিডিতে রাইট করা যায় না। এসব ভিডিও ডাউনলোড করতে যেমন বিভিন্ন ডাউনলোড ম্যানেজার বা ওয়েব সাইটের সাহায্য নিতে হয় তেমনই অনান্য ফরম্যাটে কনভার্ট করতেও বিশেষ সফটওয়্যারের প্রয়োজন হয়। http://vixy.net ওয়েব সাইট এসব ঝামেলা থেকে মুক্তি দেবে। এখানে ইউটিউবের ভিডিও (বা আনান্য .FLV ফরম্যাটের ভিডিও) ডাউনলোড না করেই সরাসরি পছন্দের (AVI/MOV/MP4/MP3/3GP) ফরম্যাটে কনভার্ট করে ডাউনলোড করা যাবে। এছাড়াও কনভার্টার এই সফটওয়্যারটি (উইন্ডোজ এক্সপি/ভিসতা এবং ম্যাক ১০.৪/১০.৫ অপারেটিং সিস্টেমের জন্য) ডাউনলোড করে ফ্লাশ ভিডিও কনভার্ট ও ডাউনলোড করা যাবে। ওপেন সোর্স এই কনভার্ট ইঞ্জিনের ঠিকানা http://sourceforge.net/projects/vixynet এবং সোর্স কোড পাওয়া যাবে http://sourceforge.net/svn/?group_id=183657 ঠিকানাতে। আর এই সব কিছুই হচ্ছে বিনামূল্যে।

Saturday, March 12, 2011

অনলাইনে প্রায় অর্ধশত এন্টিভাইরাস দ্বারা ফাইল স্ক্যান করা

ফাইলের ভাইরাস বা ম্যালওয়্যার স্ক্যান করার বেশ কিছু ওয়েবসাইট আছে। এর মধ্যে ভাইরাস টোটাল অন্যতম। ইতির্পূরে জ্যোত্তি ডট অর্গ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে ভাইরাস টোটাল সাইটের প্রায় অর্ধশত এন্টিভাইরাসগুলোর মধ্যে ক্যাসপারস্কি, এভিরা, বিট ডিফেন্ডার, ই-সেফ, মাইক্রোসফট, ম্যাকাফি, সিমেনটিক, পিসি টুলস, এভিজি, পান্ডা, এভাস্ট, কমোডো, ড. ওয়েব অন্যতম। সাইটটিতে সরাসরি ফাইল আপলোড করে স্ক্যান করা যাবে। এছাড়াও ভাইরাসটোটাল আপলোডার দ্বারা এক ক্লিকে ফাইল আপলোড করে স্ক্যান করার ব্যবস্থা আছে। ওয়েবসাইটির ঠিকানা হচ্ছে www.virustotal.com, আর www.virustotal.com/advanced.html থেকে আপলোডার ডাউনলোড করা যাবে যা সেন্টটুতেও ব্যবহার করা যাবে। তবে এই সাইটে ২০ মেগাবাইট পর্যন্ত ফাইল স্ক্যান করা যাবে। এছাড়াও ভাইরাস টোটাল সাইটটিতে ইউআরএল স্ক্যান করার ব্যবস্থা আছে।

Friday, February 18, 2011

অনলাইন থেকে ভিডিও কনভার্ট করা

অনলাইন থেকে ভিডিও ডাউনলোড করলে অনেক সময় দেখা যায় তা সচারচর ভিডিও প্লেয়ারে চলে না। আবার সেগুলো সিডিতে রাইট করতে গেলেও হয় না। এছাড়াও অনলাইনে (ইউটিউব বা অনান্য ডিডিও শেয়ারিং সাইটে) আপলোড করতে গেলেও সমস্যা দেখা যায়। এ সমস্যা সমাধানের জন্য ভিডিও কনভার্টার দ্বারা পছন্দের ফরম্যাটে কনভার্ট করতে হয়। কিন্তু আপনি যদি এমন কারো কম্পিউটার ব্যবহার করেন যেখানে সেরকম কোন সফটওয়্যার নেই এমনকি ইনষ্টল করার সুযোগও নেই। সেক্ষেত্রে সমাধান দেবে মোভাভি ডট কম (http://online.movavi.com)| এই সাইট থেকে সরাসরি ভিডিও কনভার্ট করা যাবে এমনকি একাধিক (৫টি পর্যন্ত) ভিডিও মার্জ (একত্রিত) করা যাবে। এই সাইটে অনূর্ধ ১০০ মেগাবাইটের বা ১০ মিনিটের ভিডিও mp4, avi, flv, 3gp, 3gp2, mpeg, ইত্যাদি ফরম্যাটে একসাথে সর্বোচ্চ ৫টি ফাইল কনভার্ট করা যাবে। অনলাইন থেকে সরাসরি (ভিডিও এর লিংক) অথবা কম্পিউটারের ভিডিও কনভার্ট করা যাবে। এখানে ভিডিও কনভার্ট শেষ হলে সয়ংক্রিভাবে নতুন ভিডিওর লিংক আপনার দেওয়া ইমেইলে চলে আসবে। এই ওয়েব সাইটের বিনামূল্যে এই সেবার পাশাপাশি আরো রয়েছে ওয়াইডগেট এবং এই ভিডিও কনভার্টার সফটওয়্যার।

অনলাইনে ছবি কাটা ছেড়া করা

অনলাইনে ছবি সম্পাদন করার অনেক সাইট আছে। ‘কাট মাই পিক’ সাইটে তেমনই একটি সাইট যেখানে ছবি কাটা বা কর্ণার করা বা ছায়া যুক্ত করা যাবে। আর সেই সাথে সম্পাদন করা ছবি ডাউনলোড বা মেইল করা যাবে।
স্টেপ ১) এজন্য www.cutmypic.com সাইটে গিয়ে ছবি ব্রাউজ করে GO বাটনে ক্লিক করুন।
স্টেপ ২) এবার ছবির কতটুক রাখতে চান তা নির্বাচন করুন বাম পাশের Original Pic থেকে। মাঝের কর্ণার এবং ড্রপ সেডো নির্বাচন করে ডানে Preview বাটনে ক্লিক করে প্রিডিউ দেখুন। কাজ শেষ হলে Done! বাটনে ক্লিক করুন।
স্টেপ ৩) ছবিটি কাউকে মেইল করতে ফরম পূরণ করে Send! বাটনে ক্লিক করুন আর কম্পিউটারে সেভ করতে ডানের Save Your Pic! বাটনে ক্লিক করে সেভ করুন।

Thursday, February 17, 2011

অনলাইনে ছবি ঠিক করুন


অনলাইনে ছবি সম্পাদন করার জন্য www.cutmypic.com সাইটে গিয়ে ছবি ব্রাউজ করে GO বাটনে ক্লিক করুন। এবার ছবির কতটুকু রাখতে চান, তা নির্বাচন করুন বাম পাশের Original Pic থেকে। মাঝের কর্ণার এবং ড্রপ শ্যাডো নির্বাচন করে ডানে Preview বাটনে ক্লিক করে প্রিডিউ দেখুন। কাজ শেষ হলে Done বাটনে ক্লিক করুন। ছবিটি কাউকে মেইল করতে ফরম পূরণ করে Send বাটনে ক্লিক করুন আর কম্পিউটারে সেভ করতে ডানের Save Your Pic বাটনে ক্লিক করে সংরক্ষণ (সেভ) করুন।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...