Showing posts with label Web design tips. Show all posts
Showing posts with label Web design tips. Show all posts

Monday, May 30, 2011

মাইক্রোসফট এক্সেল হতে ওয়েব পেইজ তৈরী

এইচটিএমএল কোডিং করে, ফ্রন্টপেজ, ড্রিমওয়েভার বা অন্য কোন সফটওয়্যার দিয়ে আমরা ওয়েব পেজ তৈরী করতে পারি। আপনি কি জানেন এক্সেলশীট কে ও ওয়েব পেজ হিসেবে দেখানো যায়? এজন্য একাধিক ওয়ার্কশীট আছে এমন একটা ডকুমেন্ট ওপেন করুন। এবার ফাইল মেনু থেকে Save as Web Page -এ ক্লিক করুন তাহলে Save As ডায়ালগ বক্স আসবে। এখানে ফাইলের একটা নাম দিয়ে(যেমন:-Worksheet) সেভ করুন। তাহলে সাধারণভাবে ওয়েব Worksheet.htm নামে পেইজ তৈরী হবে এবং Worksheet_files নামে একটি ফোল্ডারে তার অন্যান্য এইচটিএম ফাইলগুলো সেভ হবে।

এখানে উল্লেখ্য, কোন ডকুমেন্টে যদি পাসওয়ার্ড থাকে তাহলে ওয়েব পেইজ তৈরীর সময় একটি মেসেজ দেবে, তাতে ওকে করলেই হবে কিন্তু ওয়ার্কশীট পাসওয়ার্ড থাকলে তা রিমুভ করে রাখতে হবে। কারণ ওয়ার্কশীটে পাসওয়ার্ড থাকলে তার ওয়েব পেইজ তৈরী হবে না। আপনি যদি শুধু একটি ওয়ার্কশীটকে ওয়েব পেইজ হিসাবে সেভ করতে চান, তাহলে Save As ডায়ালগ বক্স হতে Selection অপশন বাটন চেক করুন। এক্সেল হতে ওয়েব পেইজ তৈরী করার সবচেয়ে বড় সুবিধা হলো, এখান থেকে ওয়েব পেইজ তৈরী করলে তা একই এইচটিএম ফাইলে সেভ করা যাবে। এজন্য Save As ডায়ালগ বক্স হতে Add interactivity চেক বক্স সিলেক্ট করে ফাইলের নাম দিয়ে সেভ করুন তাহলে সমস্ত ওয়ার্কশীট এক ফাইলে সেভ হবে। এবার ওয়েব পেইজ ওপেন করে দেখুন প্রথম ওয়ার্কশীটকে দেখা যাচ্ছে এবং নিচে ওয়ার্কশীটের নাম আছে।এখন এর উপর ক্লিক করে অন্য ওয়ার্কশীট সিলেক্ট করতে পারবেন। এই পেইজ থেকে এক্সেলের অন্যান্য সব সুবিধা পাওয়া যাবে।

তৈরী করুন নিজের ওয়েবসাইট(পর্ব-০৪) : ফ্ল্যাশ ফাইল সংযুক্ত করা


আগের তিনটা পোস্টে একটা ওয়েবসাইট বানানোর প্রাথমিক ধারনাটুকু দেওয়ার চেষ্টা করেছি। ইদানিং ওয়েবসাইটে ফ্ল্যাশের এনিম্যাশন ব্যবহার করা এক রকম অপরিহার্য হয়ে গেছে। ফ্ল্যাশ এনিম্যাশন ব্যবহারে ওয়েবসাইটকে অনেক আকর্ষনীয়ভাবে উপস্থাপন করা যায়। ফ্ল্যাশের ফাইলগুলো .swf এক্সটেনশনের হয়।

ধরা যাক, email.swf নামের একটা ফাইল আমরা পেজে এড করব। email.swf ফাইলটি আপনার কম্পিউটারে করা web ফোল্ডারের অধীনে images এর মধ্যে রাখুন(পর্ব-০২)। web ফোল্ডার থেকে index.html ফাইলটি মাইক্রোসফট ফ্রন্টপেজ দিয়ে ওপেন করুন। Insert >>> Web Component >>> Advanced Controls >>> Movie in Flash Format সিলেক্ট করে Finish বাটনে ক্লিক করুন। web ফোল্ডারের অধীনে images ফোল্ডার থেকে email.swf ফাইলটি সিলেক্ট করে Inseert বাটনে ক্লিক করুন। ফাইলটি সেভ করুন। আগের পর্বে বর্নিত নিয়মঅনুযায়ী ওয়েবসাইটের images ফোল্ডারে email.swf ফাইলটি আপলোড করুন। এবং index.html ফাইলটি ওভাররাইট করুন। ব্যাস কাজ শেষ।

তৈরী করুন নিজের ওয়েবসাইট(পর্ব-০৩) : পেজ হোস্টিং

যে ওয়েবসাইটটি তৈরী করেছি সেটি এবার 50webs এর সার্ভারে হোস্ট করব। http://www.50webs.com/members/ এ গিয়ে ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।


50Webs Members Area ওপেন হবে। File Manager আইকনে ক্লিক করুন।



xxxxxx.50webs.com এ ক্লিক করুন(xxxxxx = যে নামে ওয়েব এড্রেস করেছেন)।



আপনার ওয়েব সাইটের রুট ফোল্ডারে প্রবেশ করবেন। এই ফোল্ডারে ডিফল্ট একটা index.html ফাইল আছে। আমরা এই ফাইলটিকে ডিলিট করে আমাদের তৈরী index.html টি রাখবো। index.html ফাইলটি মোছার জন্য বাম পাশে যে বক্সটি আছে তাতে টিক চিহ্ন দিয়ে নিচের Delete File/Folder(s) বাটন প্রেস করুন।


এবার UPLOAD FILES: এর পাশে ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার কম্পিউটারে তৈরী করা web ফোলডারে(পর্ব-০২ এ দেখুন) রাখা index.html ফাইলটি লোকেট করুন। এভাবে একে একে web ফোলডারের সব html ফাইলগুলি লোকেট করুন। এবার UPLOAD FILES NOW বাটনে ক্লিক 
করুন।

New: তে images লিখে নিচে Empty folder সিলেক্ট করুন এবার CREATE! বাটনে ক্লিক করুন। images নামে ফোল্ডার তৈরী হবে।




images এ ক্লিক করুন। এবার উপরে বর্নিত নিয়মানুযায়ী আপনার কম্পিউটারের web ফোলডারের অধীনে images ফোলডারের সব ইমেজ ফাইলগুলো লোকেট করে আপলোড করুন। কাজ শেষ। http://xxxxxx.50webs.com/ এ ব্রাউজ করে দেখুন।


সম্পূর্ন বিষয়টাকে এক কথায় বলতে গেলে, আপনার কম্পিউটারে করা web ফোল্ডারটকে ভাবুন http://xxxxxx.50webs.com/ এবার সে অনুযায়ী অন্যান্য ফোল্ডার ও ফাইলগুলো আপলোড করতে হবে।


সবশেষে, আমি আপনাদেরকে চারটা পেজের লিংক দিয়ে দেখিয়েছি। আপনারা যত খুশি পেজ রাখতে পারেন। শুধু সেই পেজের লিংকটা ইনডেক্স পেজে হাইপার লিংক করে দিলে হবে। প্রত্যেক পেজেই ইমেজ দিতে পারবেন সেক্ষেত্রে ইমেজগুলো আগে images ফোলডারে রেখে তারপর পেজে ইনসার্ট করতে হবে। কোন html ফাইলে কিছু পরিবর্তন করলে ওয়েবসাইটে গিয়ে ওই ফাইলটি মুছে সংশোধীত ফাইলটি আপলোড করুন। আমার এই তিন পর্বের টিউটোরিয়াল যদি আপনাদের কাজে আসে। আপনারা যদি নিজের একটা ওয়েবসাইট তৈরী করতে পারেন তবেই আমি স্বার্থক। আর হ্যাঁ, আপনাদের তৈরী করা ওয়েবসাইটের এড্রেস আমাকে ইমেইল করতে ভুলবেন না যেন
।

তৈরী করুন নিজের ওয়েবসাইট(পর্ব-০২) : ওয়েব পেজ ডিজাইন

ওয়েব পেজ তৈরী করার জন্য বিভিন্ন ল্যঙ্গুয়েজ এবং সফটওয়্যার আছে। আমার মনে হয় নতুনদের জন্য Microsoft Office FrontPage আদর্শ। কারন এর উইজার ইন্টারফেসটা মাইক্রোসফট ওয়ার্ডের মতই তাই ওয়ার্ড ব্যবহারকারীরা খুব সহজে এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এটি মাইক্রোসফট অফিসের সাথেই পাওয়া যায়। প্রতিটি ওয়েবসাইটেই একটা হোমপেজ থাকে। কেউ কোন সাইটে প্রবেশ করলে প্রথমে হোমপেজটা দেখতে পায়। অর্থাত এটা হচ্ছে বইয়ের সূচীপত্রের মত এখান থেকে অন্যান্য পেজে যাওয়া যায়। {mosgoogle}



আমরা যে ওয়েবসাইটি বানাব সেখানে পাঁচটা পেজ থাকবে। পেজগুলো হচ্ছেঃ
১. ইন্ডেক্স পেজ
২. এবাউট পেজ
৩. ফটো পেজ
৪. ব্লগ পেজ
৫. কনটাক্ট পেজ
আপনার কম্পিউটারে web নামে একটা ফোলডার তৈরী করুন ওই ফোলডারের ভিতরে images নামে আর একটি ফোলডার তৈরী করুন। Microsoft Office FrontPage রান করুন। নিউ পেজ নিয়ে লিখুনঃ
About Me
My Photo
My Blog
Contact Me
ইনডেক্স পেজে যদি কোন ছবি দিতে চান তা images ফোলডারে রাখুন। ধরি, ছবিটি index.gif নামে আছে। Insert–>Picture–>From File এ গিয়ে ছবিটি পেজে এড করুন। এবার পেজটিকে index.html নামে web ফোলডারে সেভ করুন। এবার আরেকটি নিউ পেজ নিয়ে আপনার সম্পর্কে সবকিছু লিখে about.html নামে web ফোলডারে সেভ করুন। আরেকটি নিউ পেজ নিয়ে আপনার সাথে যোগাযোগের ঠিকানা লিখে contact.html নামে web ফোলডারে সেভ করুন। আপনার যেসব ছবি ওয়েবসাইটে দিতে চান তা images ফোলডারে রাখুন। একটি নিউ পেজ নিয়ে ছবিগুলো পেজে ইনসার্ট করুন। এবার ফাইলটিকে photo.html নামে web ফোলডারে সেভ করুন। আরেকটি নিউ পেজ নিয়ে লিখুন “Under construction“। পেজটিকে blog.html নামে web ফোলডারে সেভ করুন। এবার ইনডেক্স পেজের সাথে অন্যান্য পেজে হাইপারলিংক করব যাতে ক্লিক করে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া যায়। index.html পেজটি ওপেন করুন। About Me সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে hyperlink সিলেক্ট করুন। Insert hyperlink উইন্ডো ওপেন হবে। about পেজটি সিলেক্ট করে ওকে দিন। এভাবে My Photo, My Blog, Contact Me কে সিলেক্ট করে যথাক্রমে photo, blog, contact পেজগুলোর সাথে লিংক দিয়ে ইনডেক্স পেজটি সেভ করুন। আপনার পেজ তৈরীর কাজ শেষ। web ফোলডারে গিয়ে ইনডেক্স পেজটি রান করে দেখুন আপনার ওয়েবসাইটি কি রকম হয়েছে। এবার এই ওয়েবসাইটা 50webs এর সার্ভারে হোস্ট করতে হবে।

তৈরী করুন নিজের ওয়েবসাইট(পর্ব-০১) : ডোমেইন রেজিস্ট্রেশন

ইন্টারনেটে ওয়েবসাইট তৈরী করতে গেলে প্রথমে দরকার হবে একটি ডোমেইন নেম। ডোমেইন নেম মানে হচ্ছে যে নামে আপনার ওয়েবসাইটের ঠিকানা হবে। যেমনঃ- www.yahoo.com, www.google.com ইত্যাদি। ডোমেইন নেম রেজিষ্ট্রেশনের জন্য একটা ফি আপনাকে সংশ্লিষ্ট কোম্পানীকে দিতে হবে। আবার কিছু কিছু কোম্পানী ফ্রি ডোমেইন সার্ভিস ও দিয়ে থাকে। আমার মতে নতুনদের ফ্রি ডোমেইন দিয়েই শুরু করা উচিত আস্তে আস্তে অভিজ্ঞ হওয়ার পর পেইড ডোমেইনে যেতে পারেন। অবশ্য ফ্রি ডোমেইনে আপনাকে বাড়তি কিছু বিজ্ঞাপনের অত্যাচার সহ্য করতে হবে। ইন্টারনেটে একটু সার্চ করলেই ফ্রি ডোমেইন দেয় এমন অনেক ওয়েব সাইটের ঠিকানা আপনারা পেয়ে যাবেন।

আমি অপনাদের দেখাব কিভাবে http://www.50webs.com/ এ একটা ফ্রি ডোমেইন করতে পারেন। http://www.50webs.com/ গেলে দেখবেন পেজের বামপাশে কয়েক রকম ওয়েব হোস্টিং প্ল্যান আছে। FREE এর মধ্যে যে Sign Up বাটনটি আছে সেখানে ক্লিক করুন। Use a subdomain সিলেক্ট করে Next দিন। Account Information পূরন করে নিচে I agree with your Terms and Conditions এর পাশে টিক চিহ্ন দিয়ে Signup এ ক্লিক করুন। সব ইনফরমেশন ঠিক থাকলে নিচের মেসেজটি পাবেন। Your FREE WEB HOSTING account has been created successfully! ফরমে যে ইমেইল এড্রেস দিয়েছেন সেটি চেক করুন 50webs. com Support থেকে একটি ইমেইল পাবেন। ইমেইলে ইউজারনেম আর পাসওয়ার্ড দেওয়া থাকবে এবং কিভাবে সাইট ক্রিয়েট করবেন তা দেওয়া থাকবে পড়ে নিন কাজে আসবে। এবার http://www.50webs.com/members/ লোকেশনে যান। LOGIN FOR FREE HOSTING USERS এ ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে Login এ ক্লিক করুন। Add/Manage Web Site এ ক্লিক করুন। Create a new domain name structure এ যে নামে ওয়েবসাইটটি করতে চান তা দিয়ে Create The Host এ ক্লিক দিন। যেমন আমি দিয়েছি webexample। ফলে সম্পূর্ন ওয়েব এড্রেস দাড়াবে http://webexample.50webs.com। আপনার ক্ষেত্রে হবে http://(যে নাম দিয়েছেন).50webs.com। সবকিছু ঠিক থাকলে নিচের দিকে নামটা দেখতে পাবেন। ডান পাশের কোনায় LOGOUT ক্লিক করে বের হয়ে যান। আপনার ফ্রি ডোমেইন তৈরী হল। এবার ওয়েব পেজ তৈরীর পালা।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...