Showing posts with label YOUTUBE TIPS. Show all posts
Showing posts with label YOUTUBE TIPS. Show all posts

Saturday, March 19, 2011

নির্দিষ্ট সময় থেকে ইউটিউবের ভিডিও দেখা

অনলাইনে ভিডিও শেয়ারিং জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ইউটিউব। অনলাইনে ইউটিউবের ভিডিও নির্দিষ্ট সময়ে দেখতে হলে প্রথম থেকেই ভিডিও দেখতে হয়। তবে ইউটিউব বর্তমানে নির্দিষ্ট সময় থেকে ভিডিও দেখার সুবিধা দিয়েছে। ফলে এজন্য ইউটিউবের ভিডিও লিংকের শেষে #t=1m2s লিখে ব্রাউজ করলে ১ মিনিট ২ সেকেন্ড থেকে ডিডিওটি দেখা যাবে। এভাবে নির্দিষ্ট সময়ে ভিডিও দেখা যাবে। এছাড়াও চলতি ভিডিও এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Copy Video URL at Current Time এ ক্লিক করলে চলতি সময় সহ ভিডিওটির লিংকটি ক্লিপ বোর্ডে কপি হবে।

Friday, February 18, 2011

সফটওয়্যার ছাড়াই ইউটিউবের ভিডিও

ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব থেকে ভিডিও নামাতে হলে সফটওয়্যারের প্রয়োজন হয়। ওয়েবসাইটদেখার মজিলা ফায়ারফক্সের সাহায্যে ইচ্ছে করলে আপনি সফটওয়্যার ছাড়াই ইউটিউব থেকে ভিডিও নামাতে পারেন। এজন্য আপনার ‘ইজি ইউটিউব ভিডিও ডাউনলোডার’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস) লাগবে।
এটি
https://addons.mozilla.org/en-US/firefox/addon/10137
ঠিকানা
থেকে নামিয়ে নিন। এবার ফায়ারফক্স পুনরায় চালু (রিস্টার্ট) করুন। এখন ইউটিউবে গিয়ে যেকোনো একটি ভিডিওনামানোর জন্য নির্বাচিত করুন। খেয়াল করুন ভিডিওটির নিচে বিভিন্ন ফরম্যাটে নামানোর সুযোগ রয়েছে। এখান থেকেপছন্দসই ফরম্যাটে ক্লিক করলেই ভিডিও নামানো যাবে।

নির্দিষ্ট সময় থেকে ইউটিউবের ভিডিও দেখা

অনলাইনে ভিডিও শেয়ারিং জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ইউটিউব। অনলাইনে ইউটিউবের ভিডিও নির্দিষ্ট সময়ে দেখতে হলে প্রথম থেকেই ভিডিও দেখতে হয়। তবে ইউটিউব বর্তমানে নির্দিষ্ট সময় থেকে ভিডিও দেখার সুবিধা দিয়েছে। ফলে এজন্য ইউটিউবের ভিডিও লিঙ্কের শেষে #t=1m2s লিখে ব্রাউজ করলে ১ মিনিট ২ সেকেন্ড থেকে ভিডিওটি দেখা যাবে। এভাবে নির্দিষ্ট সময়ে ভিডিও দেখা যাবে। এছাড়াও চলতি ভিডিও এর ওপর মাউসের ডান বাটন ক্লিক করে Copy Video URL at Current Time-এ ক্লিক করলে চলতি সময়সহ ভিডিওটির লিঙ্কটি ক্লিপ বোর্ডে কপি হবে।

ইউটিউবে হাই রেজ্যুলুশন ভিডিও দেখতে হলে

আমরা সাধারণত ইউটিউবে যে রেজ্যুলুশন ভিডিও দেখে থাকি তাহল – 320×240 Mono .
আপনি যদি এর থেকেও বেশি হাই রেজ্যুলুশন ভিডিও দেখতে চান তাহলে নিচের মত করলে চলবে।
মনে করুন আপনি যে ভিডিও দেখছেন তার লিংক হলো – http://www.youtube.com/watch?v=oI8h9Wf7LjU এবার আপনাকে যা করতে হবে তাহলো লিংকের সাথে আপনাকে নিচের যে কোন একটি কোড যোগ করতে হবে।
কোড গুলো -
* &fmt=6 এর রেজ্যুলুশন – 448×336, Flash 7 video @ 900Kbps; audio @ 44.1KHz 96Kbps Mono CBR.
* &fmt=18 এর রেজ্যুলুশন – 480×360, H.264 video @ 512Kbps; audio @ 44.1KHz 128Kbps Stereo.
* &fmt=22 এর রেজ্যুলুশন – 1280×720 (720p), H.264 video @ 1024Kbps; audio @ 44.1KHz 232Kbps Stereo

ইউটিউবে ভিডিও দেখার সময় আর ছবি আটকে যাবে না

আমরা প্রায় সবাই Youtube এর ভিডিও দেখে থাকি। কিন্তু অনেক সময় উন্নত স্পীডের ইন্টারনেট কানেকশন না থাকার কারনে Youtube এ ভিডিও বাফার হতে অনেক বেশী সময় নেয় যা খুবই বিরক্তিকর। এ সমস্যা থেকে কিছুটা হলে মুক্ত করতে পারে SpeedBit Video Accelerator নামের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি Youtube এর ভিডিওকে দ্রুত বাফারিং করবে। এছাড়াও এটি থেকে আপনি ভিডিও সার্চিং সুবিধাও পাবেন। সফটওয়্যারটি থেকে পছন্দের ভিডিও এর লিংক শেয়ার করতে পারবেন টুইটারে। এটি জনপ্রিয় সকল ব্রাউজারেই চলবে। সফটওয়্যারটি ডাওনলোড করুন -http://www.videoaccelerator.com/download/ ঠিকানার ওয়েবসাইট থেকে।

ফায়ারফক্স এবং ইউটিউব খুলতে সমস্যা

অনেক সময় দেখা যায় ফায়ারফক্স খুলতে গেলে তা না খুলে I dnt hate Mozilla but use IE or else… মেসেজ আসে। ফলে ফায়ারফক্স খোলা যায় না। আবার ইউটিউব সাইটটিতে ঢুকতে গেলে তা না খুলে Youtube is banned you fool মেসেজ আসে। এটি মুলত এর W32.USB worm কারনে হয়ে থাকে। বেশীরভাগ ক্ষেত্রে এন্টিভাইরাসে স্ক্যান করেও এই ভাইরাসটি মুছে ফেলা যায় না। এ থেকে বাঁচতে আপনি নিন্মাক্ত পথ অবলম্বন করতে পারেন। প্রথমে টাস্ক ম্যানেজার খুলে (Ctrl+Alt+Del চেপে) Processes ট্যাবে যান এবার Image name কলাম থেকে svchost.exe (যা ইউজারে চালু আছে, system, local বা অন্যকিছুতে নয়) নির্বাচন করে End Process বাটনে ক্লিক করে বন্ধ করুন। এবার মাই কম্পিউটারের এড্রেসবারে C:heap41a লিখে এন্টার করলে heap41a ফোল্ডার খুলবে এবার এই ফোল্ডারের সকল ফাইল (svchost.exe, script1.txt, standard.txt, reproduce.txt এবং একটি অডিও ফাইল) মুছে ফেলুন। ফোল্ডারসহ মুছে ফেললে ভাল হয়। এরপরে রানে গিয়ে regedit লিখে এন্টার করলে রেজিষ্ট্রি এডিটর খুলবে। এখন Edit মেনু থেকে Find এ ক্লিক করে heap41a লিখে সার্চ করুন। এর heap41a নামে পাওয়া তথ্যগুলো মুছে ফেলুন। এবার কম্পিউটার পুনরায় চালু করলে ফায়ারফক্স বা ইউটিউব খুলতে সমস্যা হবে না। তবে এ ওয়ার্ম থেকে মুক্তি পেতে আপনার ইউএসবি ড্রাইভ থেকে autorun এবং Microsoft Power Point.exe ফাইলটি মুছে ফেলুন।

ইউটিউবের ভিডিও ডাউনলোড ও কনভার্ট করা

সম্প্রতি গুগলের কেনা ইউটিউব জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে। এরই ধারাবাহিকতায় সবাই দেখতে চাই ইউটিউবের ভিডিও। কিন্তু ইউটিউবের ভিডিও সহজে ডাউনলোড করা যায় না আবার ডাউনলোড করা ভিডিও এর ফরমেট .flv (ফ্লাশ ভিডিও) থাকায় আইপড, পিএসপি বা অনান্য ভিডিও প্লেয়ারে এমনকি কম্পিউটারের সাধারণত ব্যবহৃত ভিডিও প্লেয়ারে এই ভিডিও চলে না বা অন্য ফরমেটে কনভার্ট করা সম্ভব হয় না। ডিভিডি ভিডিও সফট এ সমস্যার সমাধানে ‘ফ্রি ইউটিউব টু আইপট কনভার্টার’ সফটওয়্যার দিচ্ছে। এই সফটওয়্যারের সাহায্যে সহজে .flv ফরমেটের ভিডিওকে .MP4 ফরমেটে কনভার্ট করা এবং ডাউনলোড করা যায়। এতে এই ভিডিও আইপড, পিএসপিসহ পিসির জেটঅডিও, কুইকটাইম বা অনান্য প্লেয়ারেও চলবে। উইন্ডোজের সকল ভার্সনে ব্যবহারযোগ্য এই সফটওয়্যারটি www.dvdvideosoft.com ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করে ইনষ্টল করে নিন। এবার সফটওয়্যারটি ওপেন করে এর Input file or You tube URL containing video (http://) অংশে ইউটিউবের ভিডিও এর লিংক দিন, Output file অংশে হার্ডডিক্সের কোথায় সেভ করবেন তা Browse বাটনে ক্লিক করে সিলেক্ট করে দিন, Device অংশে কোন ডিভাইসের জন্য কনভার্ট করবেন তা সিলেক্ট কর“ন এবং Presets এ ভিডিও এর কোয়ালিটি নির্ধারণ করে Download and Convert বাটনে ক্লিক করলে .MP4 ফরমেটে কনভার্ট হয়ে ডাউনলোড হবে। আর হার্ডডিক্সের ডাউনলোড করা flv ফরমেটের ভিডিও কনভার্ট করতে চাইলে Input file এর Browse বাটনে ক্লিক করে .flv ফরমেটের ভিডিও ফাইল সিলেক্ট করে Convert বাটনে ক্লিক করলেই হবে।

শিখেনিন Windows-7 Setup

আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...