কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট করা যায় না।তবে এমন পরিস্হিতিতেও পেনড্রাইভ ফরম্যাট করা যায়।এ জন্য START থেকে CONTROL PANEL- এ গিয়ে ADMINISTRATIVE TOOLS- এ দুই বার ক্লিক করুন।তারপর COMPUTER MANAGEMENT- এ দুই বার ক্লিক করুন।এখন বাঁ পাশ থেকে DISK MANAGEMENT- এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভ সহ সব কটি ড্রাইভের লিস্ট আসবে।সেখান থেকে পেনড্রাইভের উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।
Friday, February 18, 2011
ভাইরাসের হাত থেকে পেনড্রাইভ বাচাবেন যেভাবে
ভাইরাসের আক্রমণ থেকে পেনড্রাইভের সুরক্ষার জন্য পেনড্রাইভ কখনো সরাসরি Open অথবা Explore করে না খুলে My computer-এ গিয়ে Address Bar থেকে Drive Letter লিখে ( যেমন L হলে L ) পেনড্রাইভ খুলুন। এ ছাড়া Tools/Folder Options-এ গিয়ে View অপশন থেকে Show Hidden Files and Folders, Hide Extensions for known File Types, Hide Protected Operating System Files চেকবক্সে টিক চিহ্ন দিয়ে হিডেন সিস্টেম ফাইল শো করুন এবং কোনো সন্দেহজনক হিডেন (*.exe) ফাইল পেলে মুছে ফেলুন। পেনড্রাইভে autorun.inf নামে একটা ফোল্ডার (ফাইল নয়) তৈরি করে রাখুন। ফলে এর জায়গায় autorun.inf ভাইরাস নিজস্ব ফাইল তৈরি করতে পারবে না।
পেনড্রাইভকে এনটিএফএস ফরম্যাট
পেনড্রাইভকে সাধারণত ফ্যাট ৩২ ফাইল ব্যবস্থায় ফরম্যাট করা হয়। তবে ফ্যাট ৩২ ফরম্যাট করতে সমস্যা হলে আপনি পেনড্রাইভকে এনটিএফএস ফরম্যাট করতে পারেন। এজন্য মাই কম্পিউটার থেকে পেনড্রাইভের ওপর ডান ক্লিক করে Properties->Hardware-এ গিয়ে পেনড্রাইভ নির্বাচন করতে হবে। এর পর Properties->Policies থেকে Optimize for Performance নির্বাচন করতে হবে।
পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ডে যোগ করুন নিজের ছবি
পেনড্রাইভের ব্যাকগ্রাউন্ডে ইচ্ছে করলে আপনি নিজের পছন্দের ছব যোগ করতে পারেনএজন্য প্রথমে আপনি নোটপ্যাড খুলুন এবং নিচের কোডগুলো পেস্ট করুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image= background image
উপরের কোডে আপনি background image কে আপনি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে চান তার নাম দ্বারা রিপ্লেস করুন। উদাহরণসরূপ: sopnojatra.jpgএখন আপনি আপনার ফাইলটিকে desktop.ini নামে সেভ করুন। এবার আপনি desktop.ini ফাইলটি এবং আপনার নিধারিত ইমেজটি ইউএসবি ড্রাইভে সেন্ড করুন। আপনি এই ফাইল দুটিকে হাইড করেও রাখতে পারেন যাতে দুঘটনাবশত ফাইল দুটি ডিলেট না হয়।এরপর আপনার ইউএসবি ড্রাইভটিকে রিফ্রেশ করুন অথবা পুনরায় লাগান। তাহলেই আপনার ইউএসবি ড্রাইভে আপনার পছন্দের ইমেজ ব্যাকগ্রাউন্ড আকারে হাজির হয়েছে।

সাশ্রয় করুন পেনড্রাইভের জায়গা
সাধারনত পেন ড্রাইভ FAT, FAT 32 ফাইল সিস্টেমে চলে,ফলে এখানে ফাইল compression বা সংকোচনের কোন সুবিধা পাওয়া যায় না। কিন্তু NTFS ফাইল সিস্টেমে compression সুবিধা রয়েছে।যেমন,৫০ মেগাবাইটের একটি ফাইল NTFS ফরম্যাটের ড্রাইভে মাত্র ৩০ মেগাবাইট জায়গা নেবে।তাই NTFS ফাইল সিস্টেমে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হয়।আপনার পেন ড্রাইভকে NTFS ফরম্যাটে কনভার্ট করতে Start/Run- এ গিয়ে cmd লিখে কমান্ড খুলন এবং convert X: /FS:NTFS লিখে Enter চাপুন (X এর জায়গায় পেন ড্রাইভ যে ড্রাইভে রয়েছে তার অক্ষর হবে,যেমন L ড্রাইভে হলে হবে L )।এখন My computer এ গিয়ে পেন ড্রাইভের আইকনে ডান ক্লীক করে Properties এ যান।এখান থেকে ’ Compress Drive to Save Disk SpaceÕ অপশনে টিক দিয়ে OK করুন,এখন ’ Apply To Sub Folders and FilesÕ অপশন (যদি আসে) OK করে বের হয়ে আসুন।ব্যস কাজ শেষ। এখন পেন ড্রাইভে কোন ফাইল কপি করলে সেটা খুব বেশী জায়গা নেবে না,ফলে পেন ড্রাইভের মেমোরি অনেক সাশ্রয় হবে।
পেনড্রাইভে ভাইরাস আক্রান্ত ফাইল পুনরুদ্ধার
অনেক সময় দেখা যায় পেনড্রাইভে ভরে দরকারি কোনো ফাইল নিয়ে গেলেন প্রিন্ট করার জন্য। তখন আপনার পেনড্রাইভটি নিয়ে ভালো কোনো কম্পিউটারে (যে কম্পিউটারে ভাইরাস নেই এবং সাম্প্রতিকতম অ্যান্টিভাইরাস সফটওয়্যার আছে) পরীক্ষা করবেন। পরীক্ষা বা স্ক্যান করার সময় হয়তো দেখা গেল পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম রয়েছে। ভাইরাস আক্রান্ত কিছু ফাইলকে অ্যান্টিভাইরাস মুছে দিতে পারে।স্ক্যান শেষ হওয়ার পর পেনড্রাইভ ফাঁকা দেখাতে পারে।অর্থাৎ পেনড্রাইভে কিছুই নেই।
ভয়ের কিছু নেই।এমন হলে পেনড্রাইভে মাউসের ডান ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে দেখা যাবে, পেনড্রাইভে কিছু ফাইল বা ডেটা আছে কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। সেগুলো দেখার জন্য My Computer-এর মেনুবারের Tools থেকে Folder options নির্বাচন করে View-এ ক্লিক করুন। এখন Show hidden files and folders-এ টিক চিহ্ন দিন এবং Hide extensions.. এবং Hide protected.. বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK করুন। এখন দেখবেন পেনড্রাইভে আপনার ফাইল, ফোল্ডারগুলো লুকানো অবস্থায় দেখা যাচ্ছে এবং সেগুলো ভালো আছে, নষ্ট হয়নি। পেনড্রাইভে করে কোনো ফাইল বা ফোল্ডার অন্য কোনো কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নেবেন। জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না। কোনো ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে ডান ক্লিক করে Send to Compressed (Zipped)-এ ক্লিক করুন। দেখবেন জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Extract All-এ ক্লিক করে পরপর দুবার Next-এ ক্লিক করতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করুন পেনড্রাইভের অটোরান
কম্পিউটারে পেনড্রাইভ সংযুক্ত করার মাধ্যমে ভাইরাস সংক্রমণের ঘটনা বেশিঘটে। সাধারণত পেনড্রাইভগুলো কম্পিউটারে যুক্ত করার পরপরই স্বয়ংক্রিয়ভাবে (অটোরান) চলতে থাকে।ফলে ওই পেনড্রাইভে ভাইরাস বা ওয়ার্ম থাকলেতা সহজেই কম্পিউটারে ছড়িয়ে পড়ে। ইচ্ছে করলে ‘অটোরান ইটার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে পেনড্রাইভের অটোরান বন্ধ করা যায়। ১.৩৬ মেগাবাইটের এই সফটওয়্যার http://ziddu.com/download/9682305/autoruneater2.4www.biggani.tk.exe.html ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন (ডাউনলোড)। এখন সফটওয়্যারটি ইনস্টল করুন। খেয়াল করুন সবার নিচে ডানে টাস্কবারে সফটওয়্যারটির একটি আইকন চলে এসেছে। এর পর থেকে কম্পিউটারে ইউএসবি ড্রাইভ সংযুক্ত করলে ‘অটোরান ইটার’ স্বয়ংক্রিয়ভাবে পেনড্রাইভের অটোরান বন্ধ করে দেবে।
ফেসবুকে অনুবাদ করুন ভিন্ন ভাষা
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে অনেক সময় ভিন্ন ভাষীদের ভাষা অনুবাদ করার প্রয়োজন হয়। নিজের ভাষায় প্রোফাইল তথ্য, স্ট্যাটাস ইত্যাদি থাকায় অনেকেই এসব লেখা বুঝতে পারেন না। বন্ধুত্ব থাকলেও ভাষা অন্য হওয়ায় অনেকেই পড়তে পারেন না বন্ধুর সব তথ্য।
ওয়েবসাইট দেখার জনপ্রিয় মুক্ত সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছে করলে আপনি যেকোনো ভাষার লেখা অনুবাদ করে নিতে পারেন। এ জন্য আপনার লাগবে ফেসবুক ট্র্যান্সলেট নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অন)। অ্যাড-অনটি https://addons.mozilla.org/en-US/firefox/ addon/159637/ ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর ফায়ারফক্স পুনরায় চালু করুন। এখন ফেসবুকে ঢুকুন। খেয়াল করুন ফেসবুকে সব স্ট্যাটাস, ওয়াল, বার্তা ইত্যাদির সঙ্গে Translate নামে একটি অপশন এসেছে। এই অপশনে ক্লিক করলে ভিন্ন ভাষার যেকোনো লেখা স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।

পাল্টে ফেলুন ফেসবুকের থিম
এখনকার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো ফেসবুক। সময় পেলে একবারের জন্য হলেও ঘুরে আসি প্রতিদিন। কিন্তু প্রতিদিন একই রকমের থিম দেখতে দেখতে আর ভালো লাগে না। অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি অতি সহজে থিম পাল্টে ফেলতে পারেন। ফলে অনেক মজার মজার থিম ইচ্ছে করলেই পাল্টানো যায়। আমরা সবাই জানি ফেসবুকে তা করা যায় না। কিন্তু কোনো কোনো সাইট আছে সেখানে করা যায়। আপনিও পারবেন—নিচের ধাপগুলো অবলম্বন করলে।
এর জন্য প্রথমে http://chameleontom.com/ লিংকে যান। দেখবেন হাতের বাম পাশে লেখা আছে install plugin, ডাউনলোড করুন। ডাউনলোড শেষে সেটআপ করুন। আবার আগের জায়গায় ফিরে আসুন। দেখতে পাবেন অনেক মজার মজার থিম দেয়া আছে। View-তে ক্লিক করে আপনি থিমটির বড় ছবি দেখতে পাবেন। যে থিমটি আপনার ভালো লাগবে সেটিকে install করুন। ব্যস, আপনার কাজ শেষ। এখন ফেসবুকে লগইন করে দেখে আসুন কেমন লাগে। মনে রাখবেন, Chameleon Tom toolbar-টি বন্ধ করা যাবে না।

পিকাসা থেকে ফেসবুকে ছবি আপলোড করা যাবে
জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকে ছবি আপলোড করা যাবে আরেক জনপ্রিয় ছবি আপলোড করার সফটওয়্যার গুগল পিকাসা দ্বারা। এজন্য পিকাসাতে কয়েক কিলোবাইটের একটি প্লাগইন ইনস্টল করলেই হবে। এই প্লাগইনটি পিকাসা ২.৫ বা এর পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে। প্লাগইন ইনস্টল করার জন্য কম্পিউটারে পিকাসা ইনস্টল থাকতে হবে। পিকাসা না থাকলে http://picasa.google.com থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে। এবার http://apps.facebook.com/picasauploader সাইটে গিয়ে INSTALL NOW বাটনে ক্লিক করলে Launch Application উইন্ডো আসবে। এখানে পিকাসা নির্বাচিত রেখে OK করলে Confirm ম্যাসজে আসলে Yes করে Configures Buttons থেকে Add>> বাটনে ক্লিক করে OK করলে পিকাসার নিচের ফেসবুক বাটন যুক্ত হবে। এই বাটনে ক্লিক করে পিকাসার মত ফেসবুকে ছবি আপলোড করা যাবে।
ডেক্সটপ থেকে জানা যাবে ফেসবুকের আপডেট
জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে কোন স্ট্যাটাস পোস্ট করতে, রিকোয়েস্ট বা ম্যাসেজ এসেছ কি না দেখতে ফেসবুকে লগইন করতে হয়। ওয়েব সাইটে না গিয়েও ফেসবুক নোটিফিকেশনস এ্যাপলিকেশন দ্বারা আপটেড জানা যাবে এবং পোস্ট করা যাবে। ৯০১ কিলোবাইটের এই ফ্রিওয়্যার সফটওয়্যারটি http://code.google.com/p/apjunktion-notifications থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। সফটওয়্যারটি ইনস্টল করতে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ইনস্টল থাকতে হবে। এখন সফটওয়্যাটি ইনস্টল করে লগইন করুন তাহলে একটি স্ট্যাটাসবারে ফেসবুকের বর্তমান স্ট্যাটাস দেখাবে। এখানে থেকে ফেসবুকে পোস্টও করা যাবে।
Subscribe to:
Posts (Atom)
শিখেনিন Windows-7 Setup
আপনারা যারা Windows 7 setup করার জন্য অন্য ব্যক্তির দারস্থ হতে হয় তাদেরকে বলছি- শিখে নিন, আর কত হাঁটবেন অন্যের দুয়ারে? আমি এইখানে অনেক সহ...
-
কাজ করতে করতে কোন কারণে কম্পিউটার বন্ধ হলে সর্বশেষ সেভ করা পর্যন্ত তথ্য পাওয়া যায়, ফলে দীর্ঘ সময় সেভ করতে মনে না থাকলে বেশ সমস্যায় পরতে হয়। ...
-
কম্পিউারে ভাইরাসের সংক্রমণ হলে কিছু বিষয় লক্ষ রাখলে কম্পিউটারে ভাইরাস আছে কি না তা জানা সম্ভব। যার মধ্যে রয়েছে কম্পিউটারে ভাইরাস থাকলে temp ...